ঢাকা ০২:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কক্সবাজারে ৭ বছরের শিশু ধর্ষণ মামলায় আবুল কালামের যাবজ্জীবন কারাদণ্ড বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি নীতিমালা বাস্তবায়নে কক্সবাজার জেলা প্রশাসনের অভিযান সাড়ে ৮ ঘণ্টা পর সচল মাতারবাড়ী তাপবিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট, উৎপাদন শুরু আলোচিত হালিম হত্যা মামলার আসামী আরসার কমান্ডার মুসা গ্রেপ্তার এক্সিলারেটের টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, আরও বাড়ছে সংকট বিদায়বেলায় কাঁদলেন, কাঁদালেন মির্জা ফখরুল মাদক ব্যবসায়ীদের সামাজিকভাবে বয়কটের আহবান রামুর ওসি ফজলুল হকের মহেশখালীতে অবৈধ ভাসমান তেলের পাম্প: প্রশাসনের অভিযানে সিলগালা, জরিমানা কক্সবাজার শহর থেকে ময়লার ভাগাড় ও ডাম্পিং স্টেশন স্থানান্তরের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান: লিংকরোড ও কলাতলীর দুই প্রতিষ্ঠানকে জরিমানা রিসোর্ট ইস্যু নিয়ে বিরোধ : এমপি কাজল-সরওয়ারের সমঝোতার উদ্যোগ, হয়নি প্রতিবাদ মিছিল একনেকে ৯৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন আরাকান আর্মির হাতে জিম্মি ২৪ জেলে দেশে ফিরলেন ১২ ঘণ্টার জন্য মুক্তি পেলেন দীপু মনি হুমকির ঘটনায় নিরাপত্তা চেয়ে জিডির আবেদন পিটার সাইফুলের

কক্সবাজার সিটি কলেজের ওয়েবসাইট হ্যাক : ভারতীয় পতাকা দিলো হ্যাকাররা

কক্সবাজার সিটি কলেজের অফিসিয়াল ওয়েবসাইট হ্যাক হওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে ওয়েবসাইটে প্রবেশ করলে সেখানে ভারতীয় পতাকার ছবি দেখা যায়।

বিষয়টি রাত ১০টা ৪০ মিনিটের দিকে অনলাইন নিউজ পোর্টাল টিটিএন–কে নিশ্চিত করেছেন কক্সবাজার সিটি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আকতার উদ্দীন চৌধুরী।

তিনি বলেন, “কিছুক্ষণ আগে লক্ষ্য করেছি কক্সবাজার সিটি কলেজের ওয়েবসাইট হ্যাক করা হয়েছে। আমরা যে কোম্পানি থেকে ডাটা ও ওয়েবসাইট সাপোর্ট নিয়েছি, তাদেরকে বিষয়টি জানানো হয়েছে। তারা বর্তমানে ওয়েবসাইট রিকভারি ও সমস্যার সমাধানে কাজ করছে।”

অধ্যক্ষ আকতার উদ্দীন চৌধুরী জানান, হ্যাক হওয়া ওয়েবসাইটে কলেজের গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল তথ্য সংরক্ষিত ছিল। এর মধ্যে রয়েছে কলেজের হিসাবনিকাশ, শিক্ষার্থীদের ভর্তি সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য, অটোমেশন সিস্টেমের ডাটা, কলেজের বিভিন্ন ইনফরমেশন এবং হাজিরা ব্যবস্থার তথ্য।

তিনি আরও বলেন, “আমাদের কাছে ব্যাকআপ রয়েছে। তবে এ ঘটনায় আমরা নিঃসন্দেহে ক্ষতিগ্রস্ত হয়েছি।”

হ্যাকারদের পরিচয় সম্পর্কে জানতে চাইলে তিনি জানান, এখনো হ্যাকারদের শনাক্ত করা সম্ভব হয়নি। বিষয়টি খতিয়ে দেখতে সংশ্লিষ্ট কোম্পানি কাজ করছে।

ওয়েবসাইটে ভারতীয় পতাকা প্রদর্শনের বিষয়ে অধ্যক্ষ বলেন, “এটা কাকতালীয় নয়। যারা এই কাজটি করেছে, তারা উদ্দেশ্যমূলকভাবেই করেছে।”

এ বিষয়ে কক্সবাজার সিটি কলেজ ছাত্রদলের নেতা সাইফুল ইসলাম শাকিল বলেন, “কক্সবাজার সিটি কলেজের অফিসিয়াল ওয়েবসাইটটি বর্তমানে হ্যাকড হয়েছে। এর মাধ্যমে বিভ্রান্তিকর ও অপপ্রচারমূলক তথ্য ছড়ানো হচ্ছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানানো যাচ্ছে।”

তিনি আরও বলেন, “ওয়েবসাইটে প্রকাশিত কোনো তথ্য দেখে কেউ বিভ্রান্ত হবেন না এবং যাচাই ছাড়া কোনো তথ্য শেয়ার করবেন না।”

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে ৭ বছরের শিশু ধর্ষণ মামলায় আবুল কালামের যাবজ্জীবন কারাদণ্ড

কক্সবাজার সিটি কলেজের ওয়েবসাইট হ্যাক : ভারতীয় পতাকা দিলো হ্যাকাররা

আপডেট সময় : ১১:২৪:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬