ঢাকা ০৪:৪০ অপরাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ক্রেতা বিক্রেতা উভয়েই সচেতন হলে খাদ্য নিরাপত্তা নিশ্চিত হবে ভোর রাতে সাংবাদিকের বাড়িতে ডাকাতি, বৃদ্ধ দম্পতিকে জিম্মি করে টাকা-স্বর্ণালংকার লুট রোহিঙ্গাদের জন্য আলাদা কারাগার তৈরীর প্রস্তাব। কক্সবাজারে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি নাইক্ষ্যংছড়িতে বৃদ্ধার বোরকার ভিতরে মিলল ২০ হাজার ইয়াবা ২০২৬ বিশ্বকাপের ৪৮ দলের স্কোয়াড দেখে নিন এক নজরে বিদ্যুতের মূল্যবৃদ্ধির চাপ থেকে ৬৫ ভাগ প্রান্তিক জনগোষ্ঠীকে মুক্ত রাখা হয়েছে : তথ্যমন্ত্রী কক্সবাজার উপকূলে এগোচ্ছে মৌসুমীবায়ু, দেশজুড়ে টানা বৃষ্টির আভাস ফুটবল রোমাঞ্চে ভরা রাত- মাঠে নামছে আর্জেন্টিনা, ব্রাজিল ও পর্তুগাল হ্যাটট্রিক শিরোপার মিশনে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ মানবতার আয়োজনে মানববর্জ্যে পরিবেশের বাজছে বারোটা! ‌আপা-ভাইয়া বনাম “স্যার-ম্যডাম”: আমলাতন্ত্রের ভাষায় ঔপনিবেশিকতার দীর্ঘ ছায়া নাইক্ষ্যংছড়ি সীমান্ত থেকে তিন কোটি টাকার ইয়াবা উদ্ধার নেতৃত্বের দৌড়ে এগিয়ে যারা টেকনাফে শীঘ্রই কমিটি পাচ্ছে ছাত্রদল গলায় চানাচুর আঁটকে শিশু আবিদের মৃত্যু

কক্সবাজার সরকারি কলেজে ইউনিফর্ম পরে টিকটক-রিলস নিষিদ্ধ, নির্দেশনা অমান্য করলে শাস্তির সতর্কতা

কক্সবাজার সরকারি কলেজে ক্যাম্পাসের শৃঙ্খলা ও শিক্ষার পরিবেশ রক্ষায় নতুন নির্দেশনা জারি করা হয়েছে। নির্দেশনায় কলেজ ইউনিফর্ম পরে টিকটক, রিলস বা যেকোনো ধরনের অশালীন ভিডিও ধারণ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে।

কলেজ কর্তৃপক্ষ জানায়, শিক্ষাঙ্গনের মর্যাদা ও শৃঙ্খলা বজায় রাখতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একইসঙ্গে বলা হয়েছে, ক্যাম্পাসে এমন কোনো কার্যক্রম করা যাবে না যা প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ন করে বা অন্য শিক্ষার্থীদের জন্য বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি করে।

নির্দেশনায় আরও উল্লেখ করা হয়েছে, এ সিদ্ধান্ত অমান্য করলে কলেজের প্রচলিত বিধি অনুযায়ী সংশ্লিষ্ট শিক্ষার্থীর বিরুদ্ধে প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল হাসনাত মোঃ মফিজুল হক স্বাক্ষরিত এ নির্দেশনা ১৩ মে ২০২৬ তারিখে জারি করা হয়।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

ক্রেতা বিক্রেতা উভয়েই সচেতন হলে খাদ্য নিরাপত্তা নিশ্চিত হবে

কক্সবাজার সরকারি কলেজে ইউনিফর্ম পরে টিকটক-রিলস নিষিদ্ধ, নির্দেশনা অমান্য করলে শাস্তির সতর্কতা

আপডেট সময় : ০৬:২৭:১৯ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬