ঢাকা ০১:১২ পূর্বাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টেকনাফে অপহরণের দুই দিন পর রোহিঙ্গা কিশোরী উদ্ধার, অভিযুক্ত পলাতক টেকনাফে মুক্তিপণ আদায়ের পরও অপহৃত ঈদগাঁওর ২ বাসিন্দা উদ্ধার পেকুয়ার শিলখালীতে মাদকবিরোধী অভিযান, আটক ২ মুরগির ওজনে কারসাজি : ৩ কেজি ৩০০ গ্রাম বলে বিক্রি, অন্য দোকানে ওজন ২ কেজি ২০০ গ্রাম বিষপান করে উখিয়া হাসপাতালে দিনমজুর মমতাজ : অ্যাম্বুলেন্স দিল না হাসপাতাল কর্তৃপক্ষ জসিম উদ্দিন হেলাল কে ভারতে নিয়ে যাওয়া হচ্ছে : দোয়া কামনা পরিবারের ঈদগাঁও উপজেলা সমবায় অফিসারের নিয়োগকৃত পশ্চিম গোমাতলী ভূমিহীন কৃষি সমবায় সমিতির নির্বাচন কমিটি বাতিল বাঁকখালী নদীকে সংকটাপন্ন ঘোষণা, দখলদার উচ্ছেদে হাইকোর্টের পুর্ণাঙ্গ রায় চট্রগ্রামে পুলিশের উপর হামলা: সন্ত্রাসী ‘বিহারী বগা’কে প্রধান করে ২৭১ জনের বিরুদ্ধে মামলা রান্নাঘর রেস্টুরেন্টসহ ৩ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা উখিয়া প্রেস ক্লাবের নির্বাচন সম্পন্ন : সভাপতি শাহীন,সহ-সভাপতি সেলিম, সম্পাদক ফারুক কলেজে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় আহত ইমতিয়াজের মৃত্যু সীমান্তে বিজিবির অভিযানে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার ১৬ ডিসেম্বর আংশিক চালু হচ্ছে থার্ড টার্মিনাল শিক্ষার মান যাচাইয়ে আন্তর্জাতিক মূল্যায়নের দিকে যেতে চায় সরকার

কক্সবাজার সরকারি কলেজের সামনে মহাসড়ক থেকে ময়লা অপসারণে প্রশাসনের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

কক্সবাজার সরকারি কলেজের সামনে মহাসড়কের পাশে দীর্ঘদিন ধরে কে বা কারা রাতের আধারে ময়লা আবর্জনা ফেলে যাচ্ছিলো। এতে করে এলাকায় দুর্গন্ধ ছড়িয়ে পড়ার পাশাপাশি স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীরা ভোগান্তির শিকার হন। পাশাপাশি রাস্তার ধারের কালভার্টটি আবর্জনায় ভরাট হয়ে পানি প্রবাহে সৃষ্টি হয় প্রতিবন্ধকতা।

বিষয়টি দৃষ্টিগোচর হওয়ার পর আজ শুক্রবার (২২ আগস্ট) কক্সবাজার সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী একটি পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়।

এই অভিযানে সদর উপজেলা প্রশাসনকে সহযোগিতা করে বিডি ক্লিন কক্সবাজারের তরুণ স্বেচ্ছাসেবক দল, ব্র্যাক এবং কক্সবাজার পৌরসভা।

কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিলুফা ইয়াসমিন চৌধুরী বলেন, “পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের নয়, এটা আমাদের সকলের দায়িত্ব। জলাবদ্ধতা নিরসন এবং কক্সবাজারকে একটি পরিচ্ছন্ন ও আকর্ষণীয় পর্যটন শহর হিসেবে গড়ে তুলতে সকলের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। সংশ্লিষ্ট এলাকাবাসীকে বিশেষভাবে অনুরোধ করছি, যেন কেউ আর মহাসড়কের পাশে ময়লা না ফেলে।”

অভিযানের মাধ্যমে মহাসড়কটির আশপাশ পরিষ্কার করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড রোধে সচেতনতামূলক প্রচার চালানোর কথাও জানানো হয় প্রশাসনের পক্ষ থেকে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

টেকনাফে অপহরণের দুই দিন পর রোহিঙ্গা কিশোরী উদ্ধার, অভিযুক্ত পলাতক

কক্সবাজার সরকারি কলেজের সামনে মহাসড়ক থেকে ময়লা অপসারণে প্রশাসনের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

আপডেট সময় : ০৫:১২:১১ অপরাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫