ঢাকা ০৩:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কক্সবাজারে পেট্রোল সংকট, স্পিডবোট, পর্যটন, মৎস্য ও পরিবহন খাত নিয়ে শঙ্কা লামায় কাঠ বোঝাই ট্রাক খাদে: নিহত ২ মেরিন ড্রাইভে কারের ধাক্কায় পথচারী নিহত মির্জা আব্বাসের জন্য দোয়া চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী বাগেরহাটে ১৪ মৃত্যু: নববধূকে নিয়ে বরের আর বাড়ি ফেরা হল না স্মৃতিসৌধে বীর শহীদদের স্মরণে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা তেল বিক্রির অনুমতি দিয়েছে যুক্তরাষ্ট্র, যা বলল রাশিয়া মাঠ প্রশাসন সাজাচ্ছে নতুন সরকার : ঈদের আগেই প্রজ্ঞাপন কেমন হওয়া উচিত সেহরি-ইফতার রোজা : নফসের বিরুদ্ধে জিহাদ জাতিসংঘ কেন অপ্রয়োজনীয়? কক্সবাজারে ঠিকাদারকে ‘মিথ্যা মামলায় ফাঁসানোর’ অভিযোগ, এসপির কাছে স্ত্রীর আবেদন মহেশখালীতে সড়ক দুর্ঘটনা: যুবক নিহত খুনিয়াপালংয়ে বেপরোয়া ডাম্পারের ধাক্কায় দুই শিশুর মৃত্যু! উখিয়া কোর্টবাজারে র‌্যাব ও ভোক্তা অধিকারের যৌথ অভিযান: ৪ প্রতিষ্ঠানকে জরিমানা
ক্রিকেট ব্যাটে ইয়াবা পাচার

কক্সবাজার বিমানবন্দর থেকে দুইজন আটক

ক্রিকেট ব্যাটের ভেতরে কৌশলে ইয়াবা বহনের সময় দুইজন আটক হয়েছে কক্সবাজার বিমানবন্দর থেকে। রোববার সকাল সাড়ে ১০ টার দিকে স্ক্যানার মেশিনে এসব ইয়াবা ধরা পড়ার পর তাদের আটক করার কথা জানিয়েছেন ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক রিয়াজ উদ্দিন আহমদ।

রিয়াজ উদ্দিন আহমদ জানান, পাঁচ হাজার একশো ইয়াবাসহ ওই দুইজনকে আটক করা হয়। আটক দুইজন হলেন- মাদারিপুরের জাকির হোসেন (২১) ও বরিশালের তানভীর আহমেদ (২৮)।

কক্সবাজার বিমানবন্দরের ব্যবস্থাপক গোলাম মোর্তজা জানান, সকাল ১০ টা ৫০ মিনিটের ইউএস বাংলার একটি ফ্লাইটে তাদের যাত্রা করার কথা ছিলো। কিন্তু চেকিংএর সময় বিমানবন্দরের অত্যাধুনিক স্ক্যানার মেশিনে ক্রিকেট ব্যাটের ভেতর ইয়াবা থাকার বিষয়টি শনাক্ত হয়।

“এরপরই বিমানবন্দরের আইনশৃঙ্খলার দায়িত্বে থাকা ৮ এপিবিএনের সদস্যরা ইয়াবা বহনকারীদের আটক করে” – বলেন গোলাম মোর্তজা।

আটক দুইজনের বিরুদ্ধে আইননুসারে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন ৮ এপিবিএনের অধিনায়ক রিয়াজ উদ্দিন আহমদ।

ট্যাগ :

ক্রিকেট ব্যাটে ইয়াবা পাচার

কক্সবাজার বিমানবন্দর থেকে দুইজন আটক

আপডেট সময় : ০১:৩০:০১ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫