ঢাকা ০৬:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ আসছেন কক্সবাজার : যাবেন টেকনাফ,কুতুবদিয়া ও পেকুয়ায় ৩ দিনের সফরে কক্সবাজার আসছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু জেরী ১ দিনের সফরে কক্সবাজার আসছেন পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি ঈদগড় ইউপি নির্বাচনে সৌদি প্রবাসী মঈন উদ্দিনের চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযান : গ্রেপ্তার ১০ মহেশখালীতে স্কুলছাত্রকে ডিশের ক্যাবল দিয়ে পিটিয়ে জখম করলো শিক্ষক, থানায় অভিযোগ হঠাৎ রোহিঙ্গা ক্যাম্পে পরিস্থিতি দেখতে ৮ এপিবিএনের অধিনায়ক, যা বললেন রাস্তা পার হতে গিয়ে গাড়ির ধাক্কা, ঘটনাস্থলেই শিশুর মৃত্যু ব্যবসায়িক দ্বন্দ্বে মানসিক চাপ, সৌদি আরবে লোহাগাড়ার যুবকের মরদেহ উদ্ধার লোহাগাড়ায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় চার যুবক গ্রেপ্তার, আদালতে সোপর্দ চাকরি দেয়ার নামে কিশোর অপহরণ : উখিয়ায় মানবপাচার চক্রের ২ সদস্য গ্রেপ্তার পুলিশ সুপারের বক্তব্যের নিন্দা কক্সবাজার আইনজীবী সমিতির : জেলা জজকে অবহিত করার সিদ্ধান্ত বঙ্গোপসাগরে লঘুচাপ, কক্সবাজারে ৩ নম্বর সতর্ক সংকেত হত্যা মামলার আসামি মুহুরি পাড়ার ছৈয়দ আলম গ্রেপ্তার কক্সবাজারে সাইবার মামলায় ৬ বিদেশির ৩ দিনের রিমান্ড মঞ্জুর

কক্সবাজারে ১১ যুব সংগঠন যৌথভাবে উদযাপন করল আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস

কক্সবাজারের ১১টি যুব সংগঠনের উদ্যোগে যৌথভাবে উদযাপিত হয়েছে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস। বৃহস্পতিবার (০৫ ডিসেম্বর) সকালে শহরের হোটেল বিচ ভিউ অডিটোরিয়ামে অনুষ্ঠানটি জাতীয় সংগীত পরিবেশনার মাধ্যমে শুরু হয়। এরপর প্রতিটি অংশগ্রহণকারী সংগঠন তাদের লক্ষ্য, কার্যক্রম এবং অবদানের ওপর উপস্থাপনা প্রদান করে।

যেখানে মূল আলোচনার সেশন পরিচালনা করেন স্থপতি এবং আগা খান পুরস্কার বিজয়ী রিজভী হাসান টেকসই ডিজাইন এবং সৃজনশীল সমাধান নিয়ে আলোচনা করেন। বাংলাদেশ রিসার্চ সোসাইটির প্রতিষ্ঠাতা এস এম সাদেক, যুবদের গবেষণা ও উদ্ভাবনী চিন্তাধারা বিকাশে উৎসাহিত করার বিষয়ে বক্তব্য দেন। সেশন “ভিশন ফর কক্সবাজার ২০২৫” শীর্ষক গ্রুপ ইনসাইট সেশনে, মডারেটর মাকসুদুল হক কক্সবাজারের ভবিষ্যৎ উন্নয়ন নিয়ে দলগতকাজ পরিচালনা করেন।

এসময় বক্তব্য রাখেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা অশীষ চন্দ্র পাল, ইউএনএইচসিআর লিয়াজোঁ অফিসার, ইকতারউদ্দিন মোঃ বায়েজিদ, আইএলও-আইএসইসি প্রকল্পের জাতীয় পরামর্শক মোঃ মুশফিকুর রহমান, জাতীয় নাগরিক কমিটির সদস্য এস এম সুজাউদ্দিন।

অনুষ্ঠানে দীর্ঘ সময় ধরে স্বেচ্ছাসেবামূলক কাজে যুক্ত থাকা যুব নেতা মুহাম্মদ মোহিউদ্দিন, হাসনা হুরাইন চৌধুরী, কাজী মিজানুর রহমান এবং ইব্রাহিম খলিল-কে সম্মাননা প্রদান করা হয়। জিমরান মোহাম্মদ সায়েক, যিনি বাংলাদেশকে COP-এ প্রতিনিধিত্ব করেছেন, জলবায়ু পরিবর্তন নিয়ে তার কাজের জন্য সম্মানিত হন।

এই অনুষ্ঠানটি স্বেচ্ছাসেবীদের অবদানের স্বীকৃতি, যুবদের অনুপ্রাণিত করা এবং একত্রে কাজ করার মাধ্যমে একটি সুন্দর ভবিষ্যৎ গড়ার বার্তা প্রদান করেছে।

অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করে সেচ্ছাসেবী সংগঠন: এমবোল্ডেন বাংলাদেশ, বেটার টুগেদার বিডি, আস্থা ফাউন্ডেশন, সিএইচআরডিএফ, এইচটিএফ, এসএসডি ইয়ুথ ফাউন্ডেশন, স্পন্দন বাংলাদেশ, দিবা স্বপ্নচারী, ইউনিটি পাওয়ার ইয়ুথ ওয়েলফেয়ার অর্গানাইজেশন, জেওয়াইডিএ, টপার প্ল্যাটফর্ম।

জনপ্রিয় সংবাদ

পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ আসছেন কক্সবাজার : যাবেন টেকনাফ,কুতুবদিয়া ও পেকুয়ায়

কক্সবাজারে ১১ যুব সংগঠন যৌথভাবে উদযাপন করল আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস

আপডেট সময় : ০৩:৩৫:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪