ঢাকা ১২:০৯ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উখিয়ায় দুই রেস্তোরাঁয় অনিয়ম, ৪ লাখ টাকা জরিমানা বাঁকখালী নয়, রামু অথবা ঈদগাঁও উপজেলার সাথে থাকতে চেয়ে ঈদগড়বাসীর স্মারকলিপি কক্সবাজারে বহুল প্রত্যাশিত মেরিন ড্রাইভ সংযোগ সড়ক বাস্তবায়নের পক্ষে অবস্থান ও অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ ‎ একরাম হত্যায় মিফতাহ ও বদিকে কারাগারে পাঠানোর নির্দেশ মেরিন ড্রাইভে প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী সাতকানিয়ার জাবেদের মৃত্যু মহাসড়কে অভিযান, চারটি বাসকে ১১ হাজার টাকা জরিমানা , ৭ হাইড্রোলিক হর্ন জব্দ লোহাগাড়ায় মাদক সেবনের দায়ে যুবকের ১৫ দিনের কারাদণ্ড প্রবীণ আইনজীবী প্রফেসর নুর আহমদ এডভোকেটের ১ম মৃত্যু বার্ষিকী ২৬ আগস্ট আশ্রয়প্রার্থী বিদেশিদের জন্য বড় দুঃসংবাদ দিল আমেরিকা স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতিশ্রুতির প্রতিফলন : কক্সবাজার মেডিকেল কলেজের নতুন হোস্টেল একনেকে অনুমোদন ঢেউয়ের কবলে ট্রলার দ্বিখণ্ডিত, নিউজিল্যান্ডের এক পরিবারের ৩ সদস্য উদ্ধার: শিশু নিখোঁজ অশ্রুজলে ২৫ আগস্ট স্মরণ: বিশ্বের কাছে ১০ মিনিট চাইলো লাখো রোহিঙ্গারা বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি দ্রুত সকল রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত নেওয়ার দাবিতে মানববন্ধন সমাবেশ অনুষ্ঠিত বঙ্গোপসাগরে ট্রলার ডুবে ৫ জেলে নিখোঁজ

কক্সবাজারে মাদকের বড় চালান ভেস্তে দিল পুলিশ, উদ্ধার ৯২ হাজার ইয়াবা, আটক ১,

  • মো. লোকমান
  • আপডেট সময় : ০১:৩৫:১২ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬
  • 1101

রাত তখন গভীর হচ্ছে। একে একে যাত্রীরা নিজ নিজ গন্তব্যের উদ্দেশ্যে বাসে উঠছেন। ঠিক সেই সময় গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার বাস টার্মিনালে অবস্থান নেওয়া কক্সবাজার সদর মডেল থানার একটি বিশেষ অভিযানিক দল সন্দেহভাজন একটি ঢাকাগামী বাসে অভিযান চালায়।

এ বিষয়ে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা জানতে পারেন যে একটি ঢাকাগামী যাত্রীবাহী বাসে বিপুল পরিমাণ ইয়াবার চালান পাচারের চেষ্টা করা হবে। তথ্য পাওয়ার পর রাত ৮টা থেকে বাস টার্মিনাল এলাকায় বিশেষ চেকপোস্ট ও নজরদারি জোরদার করা হয়। এরই মধ্যে এক যাত্রীর ফোনকলের সূত্র ধরে পুলিশ দ্রুত সেন্টমার্টিন ট্রাভেলসের একটি বাসে অভিযান পরিচালনা করে।

পুলিশের উপস্থিতি টের পেয়ে বাসের চালক কৌশলে পালিয়ে গেলেও হেল্পারকে ঘটনাস্থল থেকেই আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বাসের একটি সিটের নিচে বিশেষভাবে তৈরি গোপন চেম্বারে তল্লাশি চালিয়ে ৯২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পুলিশ বাসটি জব্দ করে থানায় নিয়ে গেছে এবং আটক হেল্পারকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এই চালানের সঙ্গে একটি সংঘবদ্ধ মাদক পাচার চক্র জড়িত। উদ্ধার হওয়া ইয়াবার উৎস, গন্তব্য, অর্থদাতা, রিসিভার এবং পলাতক চালকসহ জড়িত অন্যান্য সদস্যদের শনাক্তে তদন্ত ও গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

উখিয়ায় দুই রেস্তোরাঁয় অনিয়ম, ৪ লাখ টাকা জরিমানা

কক্সবাজারে মাদকের বড় চালান ভেস্তে দিল পুলিশ, উদ্ধার ৯২ হাজার ইয়াবা, আটক ১,

আপডেট সময় : ০১:৩৫:১২ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬