ঢাকা ০৭:০৫ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল চাষিরা লবণের ন্যায্যমূল্য পেতে শুরু করেছেন : স্বরাষ্ট্রমন্ত্রী ওশানের ফুটবল টুর্নামেন্টে পরিচালক মিশু-ক্রীড়া-সাংস্কৃতিক আয়োজন পর্যটন সেবায় কর্মীদের মনোবল বাড়ায় নায়ক সালমান শাহ হত্যা মামলায় খল অভিনেতা ডন গ্রেফতার কোনো প্ররোচনায় বাংলাদেশের মানুষ আর বিভ্রান্ত হবে না জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিতের তাগিদ প্রধানমন্ত্রীর ধূমপায়ীদের রক্তে মিললো মাইক্রোপ্লাস্টিক, রয়েছে হার্ট অ্যাটাকের উচ্চ ঝুঁকি রাষ্ট্রপতি নির্বাচন: ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমদ রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি থেকে ২ জনের মনোনয়নপত্র সংগ্রহ কানায় কানায় পূর্ণ বাঁশখালীর সাগরপাড়ের সমাবেশস্থল পাঁচ বছরের মধ্যে শিক্ষা ব্যবস্থায় দৃশ্যমান পরিবর্তন আনা হবে : গণশিক্ষা প্রতিমন্ত্রী আজ আন্তর্জাতিক আদিবাসী দিবস বিদ্যুৎকেন্দ্র, গভীর সমুদ্রবন্দরসহ চলমান মেগা প্রকল্প পরিদর্শনে মাতারবাড়িতে প্রধানমন্ত্রী মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী  প্রধানমন্ত্রীর আগমনের অপেক্ষায় মাতারবাড়ি বিদ্যুৎকেন্দ্রে মন্ত্রী-এমপিসহ প্রশাসনের কর্মকর্তারা

ওয়াটার সেইফটি এন্ড ড্রাউনিং প্রিভেনশন: জেসিআই কক্সবাজারের ‘বে গার্ডিয়ানস ইনিশিয়েটিভ’র উদ্বোধন

বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে জল নিরাপত্তা জোরদার ও ডুবে মৃত্যু প্রতিরোধে দীর্ঘমেয়াদি উদ্যোগ হিসেবে জেসিআই কক্সবাজার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছে ‘জেসিআই কক্সবাজার বে গার্ডিয়ানস ইনিশিয়েটিভ’।

উদ্বোধন উপলক্ষে রামাদা হোটেল, কলাতলীতে অনুষ্ঠিত হয় “Creating a Safer Sea for All – A Multi-Stakeholder Dialogue on Water Safety and Drowning Prevention” শীর্ষক উচ্চপর্যায়ের বহুপক্ষীয় সংলাপ।

অনুষ্ঠানটি সঞ্চালনা ও মডারেশন করেন মেহবুবা জেবীন। অনুষ্ঠানের শুরুতে কক্সবাজার সমুদ্র সৈকতে ওয়াটার সেইফটি, পর্যটকদের সমুদ্রে ডুবে মৃত্যু ঝুকির বাস্তব চিত্র তুলে ধরে একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়।

পরবর্তীতে জেসিআই কক্সবাজারের ২০২৬ সালের লোকাল প্রেসিডেন্ট জিশান মনোয়ার শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন এবং ‘জেসিআই কক্সবাজার বে গার্ডিয়ানস ইনিশিয়েটিভ’ এর লক্ষ্য, প্রেক্ষাপট, চারটি মূল কর্মধারা ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা উপস্থাপন করেন।

এরপর উদ্ভোদনী বক্তব্য প্রদান করেন জেসিআই বাংলাদেশ এর ২০২৬ সালের ন্যাশনাল প্রেসিডেন্ট আরেফিন রাফি আহমেদ। তিনি জেসিআই কক্সবাজারের এই উদ্যোগকে একটি লিগ্যাসি প্রজেক্ট হিসেবে অভিহিত করেন এবং ওয়াটার সেইফটি নিশ্চিত করতে সরকার, উন্নয়ন সংস্থা, বেসরকারি খাত ও যুবসমাজের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

সংলাপে প্যানেলিস্ট হিসেবে উপস্থিত ছিলেন—

* আলেজান্দ্রা কাস্টিলো, ২০২৬ বিশ্ব সভাপতি, জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (JCI)।
* আরেফিন রাফি আহমেদ, ২০২৬ ন্যাশনাল প্রেসিডেন্ট, জেসিআই বাংলাদেশ।
* মামনুন আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক, কক্সবাজার (জেলা প্রশাসকের প্রতিনিধি।
* শামীম কবির, অতিরিক্ত পুলিশ সুপার, কক্সবাজার জেলা পুলিশ (পুলিশ সুপারের প্রতিনিধি)।
* সালাউদ্দিন খান, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (UNDP)
* সিরাজুল ইসলাম, আন্তর্জাতিক শ্রম সংস্থা (ILO)

সংলাপে অংশগ্রহণকারী বক্তারা কক্সবাজার সমুদ্র সৈকতে ওয়াটার সেইফটি নিশ্চিত করতে সরকারি সংস্থা, আইনশৃঙ্খলা বাহিনী, জাতিসংঘ সংস্থা, বেসরকারি খাত, পর্যটন শিল্প এবং তরুণ সমাজের সমন্বিত অংশীদারিত্বের ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে ‘জেসিআই কক্সবাজার বে গার্ডিয়ানস ইনিশিয়েটিভ’-এর আওতায় চারটি প্রধান কর্মধারা ঘোষণা করা হয়—

* জেসিআই কক্সবাজার বে গার্ডিয়ানস ইনিশিয়েটিভ একাডেমি – লাইফসেভিং ও ওয়াটার স্পোর্টস প্রশিক্ষণ একাডেমি
* জেসিআই কক্সবাজার বে গার্ডিয়ানস ভোলান্টিয়ার কোর– প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক দল
* ওয়াটার সেইফটি প্রোগ্রাম – সমুদ্র সৈকতের বিভিন্ন স্থানে লাইফ জ্যাকেট ও জীবনরক্ষাকারী সরঞ্জাম স্টেশন স্থাপন
* ক্যারিয়ার ও এমপ্লয়মেন্ট পাথওয়ে – প্রশিক্ষিত যুবকদের কর্মসংস্থান ও পেশাগত উন্নয়নের সুযোগ সৃষ্টি

অনুষ্ঠানে আরও “Cox’s Bazar Water Safety Declaration 2026” গ্রহণ করা হয়, যেখানে অংশগ্রহণকারী বিভিন্ন প্রতিষ্ঠান কক্সবাজারে জল নিরাপত্তা জোরদার, ডুবে মৃত্যু প্রতিরোধ এবং একটি নিরাপদ ও টেকসই পর্যটন গন্তব্য গড়ে তোলার লক্ষ্যে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

জেসিআই কক্সবাজার বে গার্ডিয়ানস ইনেশিয়েটিভ সরকার, জাতিসংঘ সংস্থা, আইনশৃঙ্খলা বাহিনী, উন্নয়ন সহযোগী, পর্যটন খাত, বেসরকারি প্রতিষ্ঠান এবং স্থানীয় জনগণের অংশীদারিত্বের মাধ্যমে কক্সবাজারে একটি টেকসই জল নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে কাজ করবে।

অনুষ্ঠানের সমাপনীতে আয়োজকরা সকল অংশীজনকে এই উদ্যোগে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান এবং উদ্যোগটির মূল বার্তা পুনর্ব্যক্ত করেন—

“Every Life Matters. Everyone Returns Home Safe.”

উল্লেখ্য, জেসিআই কক্সবাজার বে গার্ডিয়ানস ইনেশিয়েটিভ বাস্তবায়নে যৌথ সহযোগিতায় রয়েছে
জেলা প্রশাসন, কক্সবাজার। কারিগরি সহযোগীতায় International Labour Organization (ILO) ও Surf Life Saving Bangladesh, সার্বিক সহযোগিতায় কক্সবাজার জেলা পুলিশ ও ট্যুরিস্ট পুলিশ এবং মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে সময় টেলিভিশন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

ওয়াটার সেইফটি এন্ড ড্রাউনিং প্রিভেনশন: জেসিআই কক্সবাজারের ‘বে গার্ডিয়ানস ইনিশিয়েটিভ’র উদ্বোধন

আপডেট সময় : ১২:৩৪:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬