ঢাকা ০৩:৩০ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নাফ নদীতে অভিযান: ১ লাখ ৯০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৩ টাইব্রেকারে মাতামুহুরিকে হারিয়ে সেমিফাইনালে উখিয়া টাইব্রেকারে মাতামুহুরিকে হারিয়ে সেমিফাইনালে উখিয়া উপজেলা আলোচিত রাশেদ হত্যাকান্ডে আসামী হলেন যারা খুটাখালী বাজার পরিচালনা কমিটির নির্বাচন সম্পন্ন: সভাপতি বেলাল,সম্পাদক রাসেলল খুটাখালী বেসরকারি বাজার পরিচালনা কমিটির সদস্য নির্বাচিত হয়ে কৃতজ্ঞতা জানালেন নজরুল ইসলাম ভারুয়াখালীর চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় অ্যাডভোকেট মোহাম্মদ শাকিল কক্সবাজার থেকে খেলা দেখে উখিয়া ফেরা হলোনা আরফাতের কক্সবাজারে বিএফইউজে’র মহাসচিব কাদের গনি চৌধুরী- “নো ওয়েজবোর্ড ,নো মিডিয়া নীতি কার্যকর করতে হবে” রামুতে ২০ হাজার পিস অবৈধ বিদেশি সিগারেট উদ্ধার : আটক ১ এশিয়ান গেমসে সার্ফিংয়ে ইতিহাস গড়বেন কক্সবাজারের ফাতেমা অনুমোদনহীন ডাবল ডেকার স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর একাধিক মামলার পলাতক আসামী ফদনার ডেইলের কালু গ্রেপ্তার লোহাগাড়ায় ট্রেনের ধাক্কায় প্রাণ গেল শ্রবণপ্রতিবন্ধীর জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রী

এক ডিসেম্বরও সেন্টমার্টিন যাবেনা জাহাজ

আব্দুর রশিদ মানিক:

আাবরো পিছিয়ে গেলো সেন্টমার্টিনে পর্যটকবাহী জাহাজ যাত্রা। এবার যাত্রী সংকটের পাশাপাশি ঘূর্ণিঝড়ের প্রভাবে সতর্ক সংকেতের কারণে জাহাজ সেন্টমার্টিন যাত্রা করছে না বলে জানিয়েছে জাহাজ কর্তৃপক্ষ। এদিকে সেন্টমার্টিনে পর্যটকবাহী জাহাজের টিকিটের সাথে ট্রাভেল পাস মিলবে বলে জানিয়েছেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ড।

শনিবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় জাহাজ না যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন এখনো পর্যন্ত একমাত্র অনুমতি পাওয়া জাহাজ কেয়ারি সিন্দাবাদ এর কক্সবাজারের ইনচার্জ নুর মোহাম্মদ সিদ্দিকী।

তিনি বলেন, ১ ডিসেম্বর কক্সবাজার-সেন্টমার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচলের কথা ছিলো। কিন্তু সতর্ক সংকেতের কারণে জাহাজ চলাচল সম্ভব হচ্ছে না। একইসাথে যাত্রী সংকটও রয়েছে। সবগুলো মিলিয়ে ১ ডিসেম্বর সেন্টমার্টিন যাচ্ছে না কেয়ারি সিন্দাবাদ জাহাজ। কবে নাগাদ জাহাজ যাবে সেটিও নিশ্চিতভাবে বলতে পারেননি তিনি।

এর আগে ২৮ নভেম্বর জাহাজ চলাচলের দিনক্ষণ ঠিক করা ছিলো। যাত্রী সংকটের কারণে তা পিছিয়ে ১ ডিসেম্বর করা হয়েছিলো।

জাহাজ টিকিটের সাথে মিলবে ট্রাভেল পাস:

অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব দেওয়ার পর সেন্টমার্টিন ভ্রমণে নানা নিয়মকানুন এবং নিষেধাজ্ঞা আরোপ করে। যার মধ্যে সেন্টমার্টিন ভ্রমণে ট্রাভেল পাস বাধ্যতামূলক করা হয়। পরিবেশ মন্ত্রনালয় থেকে বলা হয়, বাংলাদেশ টুরিজম বোর্ডের অ্যাপস থেকে ট্রাভেল পাস সংগ্রহ করতে হবে। যদিও গুগল প্লে স্টোরে বাংলাদেশ টুরিজম বোর্ডের কোন অ্যাপস এর সন্ধান পাওয়া যায়নি। একারণে দ্বিধায় পড়েছে সেন্টমার্টিন ভ্রমণে আগ্রহী পর্যটকরা।

এদিকে শুক্রবার (২৯ নভেম্বর) বিকেলে কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু তাহের মুহাম্মদ জাবের বলেন, জাহাজের টিকিটের সাথে মিলবে ট্রাভেল পাস। কোন ধরনের সিন্ডিকেটের কাছে যেন হয়রানি না হয় একারণে টিকিট কাটলে তারাই ট্রাভেল পাস করে দিবে।

এবিষয়ে জাহাজ কেয়ারি সিন্দাবাদ এর কক্সবাজারের ইনচার্জ নুর মোহাম্মদ সিদ্দিকী বলেন, আমাদের একটি লিংক দেওয়া হয়েছে। যেখানে টিকিট কাটলে পর্যটকের নাম, মোবাইল নম্বর, জন্ম তারিখ, ঠিকানা, ইমেইল ঠিকানা দিয়ে এন্ট্রি দিতে হবে। তারপর আমরাই ট্রাভেল পাস দিয়ে দিব।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

নাফ নদীতে অভিযান: ১ লাখ ৯০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৩

এক ডিসেম্বরও সেন্টমার্টিন যাবেনা জাহাজ

আপডেট সময় : ০২:৪৯:১৫ অপরাহ্ন, শনিবার, ৩০ নভেম্বর ২০২৪