ঢাকা ১০:০৭ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পেকুয়ায় ইয়াবা ও গাঁজাসহ আটক ২ পার্বত্য মন্ত্রী সা চিং প্রু জেরীর সাথে রাখাইন বুড্ডিস্ট ওয়েলফেয়ার এসোসিয়েশনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাত লোহাগাড়ার চরম্বায় বেশি দামে সার বিক্রি, ডিলারকে ১০ হাজার টাকা জরিমানা কক্সবাজার পর্যটন ও পরিবেশ রক্ষা কমিটি’র আত্মপ্রকাশ, সোমবার মানববন্ধন অসম্ভবকে সম্ভব করার গল্প: অস্ট্রেলিয়ার মাটিতে টাইগারদের সমীহ জাগানিয়া অর্জন.. জামিনে মুক্তি পেলেন টেকনাফের সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদ টোল ইজারার কাগজে টেম্পারিংয়ের অভিযোগ, অতিরিক্ত টোল আদায়ে বিপাকে তিন ইউনিয়নের ব্যবসায়ীরা সমিতিপাড়ার সুকান্ত হত্যা মামলার পলাতক আসামি আরাফাত গ্রেফতার কক্সবাজার থেকে ঢাকাগামী ট্রেনে পাথর নিক্ষেপ : যাত্রী আহত বালিয়াড়ীতে সড়ক নির্মান বন্ধে প্রধানমন্ত্রীর কাছে বাপার স্মারকলিপি চকরিয়ায় মিষ্টিতে “তেলাপোকা”, নানা অসংগতি : ৫ প্রতিষ্ঠানকে জরিমানা অক্টোবরের মধ্যে চালু হবে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর: বিমানমন্ত্রী মিয়ানমারে বৌদ্ধ বিহারে বিমান হামলায় নিহত ১৪ রাজনৈতিক মতাদর্শ নয়, পেশাগত যোগ্যতা হবে পদোন্নতির মানদণ্ড: প্রধানমন্ত্রী বঙ্গোপসাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

এইচএসসি পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে কক্সবাজারে পাঁচ ঘণ্টার সড়ক অবরোধ

  • মো: লোকমান:
  • আপডেট সময় : ০৯:৪৫:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
  • 250

বন্যা ও দুর্যোগপূর্ণ পরিস্থিতির মধ্যেও এইচএসসি ও সমমানের পরীক্ষা চালিয়ে যাওয়ার প্রতিবাদে এবং শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে কক্সবাজারে পাঁচ ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।

মঙ্গলবার দুপুর আড়াইটা থেকে সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত শহরের ঘুনগাছতলা এলাকায় কয়েকশ এইচএসসি পরীক্ষার্থী ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থী অবস্থান কর্মসূচি পালন করেন। এ সময় তারা **”সময় এক, দাবি এক, মিলনের পদত্যাগ”**সহ বিভিন্ন স্লোগান দেন।

শিক্ষার্থীদের দাবির মধ্যে ছিল, বন্যা, ভারী বর্ষণ ও জলাবদ্ধতার কারণে সব শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষা সাময়িকভাবে স্থগিত করা, দুর্যোগের কারণে পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে না পারা শিক্ষার্থীদের জন্য পুনঃপরীক্ষার ব্যবস্থা করা, শিক্ষার্থীদের নিয়ে করা কথিত আপত্তিকর মন্তব্যের জন্য শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা এবং প্রশ্নপত্রে ভুলের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ।

কক্সবাজার সরকারি কলেজের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সানিয়া রহমান সোহানা বলেন, “বন্যা পরিস্থিতিতে অনেক পরীক্ষার্থী কেন্দ্রে পৌঁছাতে পারেনি। এমন অবস্থায় পরীক্ষা নেওয়া শিক্ষার্থীদের প্রতি অবিচার। আমরা পরীক্ষা স্থগিতসহ আমাদের যৌক্তিক দাবিগুলো বাস্তবায়ন চাই।”

একই কলেজের ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থী শাহরিয়া লাহিম মোনালিসা বলেন, “আমরা কোনো বিশৃঙ্খলা চাই না। দুর্যোগের মধ্যে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে হবে। সব শিক্ষার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করাই আমাদের দাবি।”

সড়ক অবরোধের কারণে ঘুনগাছতলা থেকে বাজারঘাটা ও নিউ সার্কিট হাউজ সড়ক পর্যন্ত দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়লেও জরুরি রোগীবাহী যানবাহন চলাচলে সহযোগিতা করেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

পথচারী আব্দুর রহমান বলেন, “সড়ক বন্ধ থাকায় আমাকে হেঁটে গন্তব্যে যেতে হয়েছে। ভোগান্তি হলেও শিক্ষার্থীরা জরুরি রোগীবাহী গাড়িগুলো যেতে দিয়েছে। আশা করি তাদের দাবিগুলো গুরুত্ব দিয়ে দেখা হবে।”

কর্মসূচির সময় শিক্ষার্থীরা জেলা প্রশাসকের সঙ্গে সাক্ষাতের অপেক্ষায় ছিলেন। তবে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রীর সঙ্গে বন্যাকবলিত এলাকা পরিদর্শনে থাকায় জেলা প্রশাসক উপস্থিত থাকতে পারেননি।

সন্ধ্যা সাড়ে সাতটার দিকে অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) মামনুন আহমেদ অনীক ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং তাদের স্মারকলিপি গ্রহণ করেন। পরে তাঁর আশ্বাসে শিক্ষার্থীরা কর্মসূচি স্থগিত করলে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক মামনুন আহমেদ অনীক বলেন, “এটি জাতীয় পর্যায়ের নীতিগত বিষয়। শিক্ষার্থীদের দেওয়া স্মারকলিপি সরকার ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হবে। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।”

এদিকে আন্দোলন চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যদের সতর্ক অবস্থানে দেখা যায়।

শিক্ষার্থীরা জানিয়েছেন, দাবি বাস্তবায়ন না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

পেকুয়ায় ইয়াবা ও গাঁজাসহ আটক ২

এইচএসসি পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে কক্সবাজারে পাঁচ ঘণ্টার সড়ক অবরোধ

আপডেট সময় : ০৯:৪৫:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬