ঢাকা ০৬:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৩৫ লিটার চোলাই মদসহ আটক,ঈদগাঁও থানার হেফাজত থেকে পালাল কিশোর! উখিয়ায় ৫০ হাজার ইয়াবাসহ যুবদল নেতা গ্রেপ্তার, পালালেন আরও দুজন  অপ্রতিম হত্যা মামলার চার্জশিট দাখিল, আসামি চারজন ইইউতে বাংলাদেশের পোশাক রফতানি কমেছে ১২% ইউরোপের ৩ দেশ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত চকরিয়া সড়কে প্রাণ হারালেন দুই শ্রমিক সৈকতে গান, জাদু ও কমেডিতে অনলাইন সহিংসতাবিরোধী প্রচারণা মেরিনড্রাইভে প্রাইভেট বিচ নাম দিয়ে সৈকত দখলে বেলাভূমি রিসোর্ট! পেকুয়ায় ক্যামব্রিয়ান স্কুলে মুক্ত আলোচনা সভা : মানসম্মত শিক্ষা ও নৈতিক মূল্যবোধের উপর গুরুত্বারোপ ‎কুতুবদিয়ায় জাতীয় জুনিয়র অ্যাথলেটিক্স চ্যাম্পিয়ন শাহাব উদ্দিনকে সংবর্ধনা কুতুবদিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের রেডক্রিসেন্ট সোসাইটির ত্রাণ সহায়তা, পাশে থাকার আশ্বাস এটিএম নুরুল বশর চৌধুরীর গেল ১ যুগে সড়কে প্রাণ গেছে ১ লাখ ২৫ হাজার মানুষের : দূর্ঘটনা ঘটেছে ৭২ হাজার সাগরে নিখোঁজ নিবিড়ের মরদেহ ভেসে এলো : এ নিয়ে মৃতের সংখ্যা দাড়ালো ৫ ​‘বজ্রপাত’ বলতে গিয়ে ‘বীর্যপাত’! বললেন সাবরাংয়ের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মান্নান চট্টগ্রামে চালককে অচেতন করে চিনি ছিনতাই, লামায় উদ্ধার ১৪৪ বস্তা

উখিয়া প্রেস ক্লাবের নির্বাচন সম্পন্ন : সভাপতি শাহীন,সহ-সভাপতি সেলিম, সম্পাদক ফারুক

কক্সবাজারের উখিয়া প্রেস ক্লাবের কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে আরটিভির কক্সবাজার প্রতিনিধি সাইফুর রহিম শাহীন ও যায়যায়দিন পত্রিকার উখিয়া উপজেলা প্রতিনিধি ফারুক আহমেদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এই নির্বাচনে সর্বাধিক ভোট পেয়ে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন আলোকিত বাংলাদেশ পত্রিকার কক্সবাজার অফিস প্রধান ও স্টাফ রিপোর্টার এএইচ সেলিম উল্লাহ।

মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর) উখিয়া প্রেস ক্লাবে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। এবারের নির্বাচনে ১৩টি পদের বিপরীতে মাত্র ৪টি পদে ভোটগ্রহণ হয়েছে। চারটি সদস্যপদসহ ৯টি পদে একক প্রার্থী হওয়ায় সকলে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক নুরুল ইসলাম হেলালী মঙ্গলবার বিকালে ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন। এবারের ভোটে ২৭ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

সরাসরি প্রতিদ্বন্দ্বিতা হওয়া চারটি পদের মধ্যে সভাপতি পদে সাইফুর রহিম শাহীন ১৭ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন শফিউল ইসলাম আজাদ। তিনি পেয়েছেন ৯ ভোট।

সহ-সভাপতি পদে সর্বাধিক ২১ ভোট পেয়ে নির্বাচিত হন এএইচ সেলিম উল্লাহ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আব্দুল লতিফ বাচ্চু। তিনি পেয়েছেন মাত্র ৩ ভোট।

সাধারণ সম্পাদক পদে ১৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ফারুক আহমেদ। তার দুই নিকটতম প্রতিদ্বন্দ্বী হুমায়ুন কবির জুশান ৬ ভোট ও কাজী হুমায়ুন কবির বাচ্চু ৩ ভোট পেয়েছেন ।

সরাসরি ভোটে সাহিত্য সাংস্কৃতিক ও প্রকাশনা সম্পাদক পদে ১৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মাহমুদুল হক। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন শফিউল আলম। তিনি পেয়েছেন ৮ ভোট।

অপরদিকে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলেন সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ কমরুদ্দিন মুকুল, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল আজিজ, সহ-সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম রুবেল, অর্থ সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম মোস্তফা, দপ্তর ও ক্রীড়া সম্পাদক মোহাম্মদ ফেরদৌস এবং নির্বাহী সদস্য সাঈদ মুহাম্মদ আনোয়ার হোসেন, আমানুল হক বাবুল, মুহাম্মদ নুরুল হক ও রতন কান্তি দে।

এবার নির্বাচনে দায়িত্ব পালন করেন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার সভাপতি নুরুল ইসলাম হেলালী, দুই নির্বাচন কমিশনার কক্সবাজার প্রেসক্লাব সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারী ও উখিয়া প্রেস ক্লাব সদস্য জসিম উদ্দিন চৌধুরী।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

৩৫ লিটার চোলাই মদসহ আটক,ঈদগাঁও থানার হেফাজত থেকে পালাল কিশোর!

উখিয়া প্রেস ক্লাবের নির্বাচন সম্পন্ন : সভাপতি শাহীন,সহ-সভাপতি সেলিম, সম্পাদক ফারুক

আপডেট সময় : ০৬:১৫:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬