ঢাকা ০৩:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশে ঈদুল ফিতর কবে জানা যাবে সন্ধ্যায় ইরানের জ্বালানি ক্ষেত্রে নতুন করে আর হামলা চান না ট্রাম্প জ্বালানি স্থাপনায় হামলার জেরে মধ্যপ্রাচ্যে ব্যাপক হামলা ইরানের তেল না পেয়ে পাম্পে অ’স্ত্র’বাজি, সেই বি কে আজম আটক সদর উপজেলা প্রশাসক হিসেবে ফরিদুল আলমকে নিয়োগের দাবি ৪ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি পর্যটন মন্ত্রণালয়ের নির্দেশে সৈকতে কাজ করবে ৫০ জন ভলেন্টিয়ার ইয়াবার টাকায় বালুখালীর কথিত শ্রমিক নেতা’র নাটকীয় উত্থান, আছে টর্চার সেল! সংসদ সদস্য লুৎফুর রহমান কাজলের ঈদ শুভেচ্ছা চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ ২০ মার্চ টেকনাফে বিদেশি পিস্তল ও ‘আইস’ উদ্ধার, আটক ১ মক্কায় গাড়ি বিক্রির প্রলোভন দেখিয়ে প্রতারণা, অসুস্থ প্রবাসী নিঃস্ব মহেশখালীতে সিএনজির চাপায় পা বিচ্ছিন্ন হয়ে যাওয়া শিশু আয়েশা মারা গেছে কক্সবাজার কেন্দ্রীয় ঈদগাহে ঈদের প্রস্তুতি পরিদর্শনে এমপি কাজল টেকনাফে বাস–সিএনজি মুখোমুখি সংঘ’র্ষে শি’শু’র মৃ’ত্যু, আ’হত ৪

ঈদগাঁওতে মাদ্রাসা ছাত্রীদের যৌ’ন হ’য়’রা’নি: আটক ফয়সালের শাস্তির দাবীতে শিক্ষার্থীদের মানববন্ধন

ঈদগাঁও আলামাছিয়া মাদ্রাসার নারী শিক্ষার্থীদের উত্ত্যক্ত ও যৌন হয়রানির প্রতিবাদে অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। ১১ই নভেম্বর দুপুরে ঈদগাঁও আলমাছিয়া মাঠ প্রাঙ্গনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

জানা যায়, সোমবার (১০ নভেম্বর) দুপুর ২টার দিকে মাদ্রাসা ছুটি শেষে কয়েকজন ছাত্রী (নাম প্রকাশে অনিচ্ছুক) বঙ্কিম বাজার থেকে মিনি টমটমযোগে (পোকখালী) বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে ফয়সাল নামে এক বখাটে ও তার এক সহযোগী যাত্রী সেজে একই গাড়িতে উঠে ছাত্রীদের উদ্দেশে অশালীন মন্তব্য শুরু করে এবং ব্যক্তিগত মোবাইল ফোনে তাদের ভিডিও ধারণ করতে থাকে।

ছাত্রীরা এতে আপত্তি জানিয়ে টমটমচালককে গাড়ি থামাতে অনুরোধ করেন। কিন্তু ফয়সাল জোরপূর্বক চালককে গাড়ি না থামাতে বাধ্য করে। একপর্যায়ে ফরাজি পাড়া ব্রীক ফিল্ডের সামনে ফাঁকা স্থানে নিয়ে গিয়ে ছাত্রীদের গাড়ি থেকে নামিয়ে শ্লীলতাহানি করে সে।

ভুক্তভোগী ছাত্রীরা জানান, ফয়সালের এমন নোংরামির প্রতিবাদে এগিয়ে আসা এক (সহপাঠী) ছাত্রীকেও সে গলা টিপে ধরে ও প্রকাশ্যে চড় মারে। এরপর মানুষ জড়ো হতে থাকলে চলে যায় ফয়সাল। আর ঘটনা প্রত্যক্ষ করা স্থানীয়দের ফোন থেকে ৯৯৯ এ ফোন করে আইনি সহায়তা চান ছাত্রীরা। আর তাৎক্ষণিক মাঠে নামে ঈদগাঁও থানা পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে একই দিন বিকেল সাড়ে ৪টার দিকে নিজ বাড়ি খামারপাড়া থেকে ফয়সালকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃ ফয়সাল জালালাবাদ ইউনিয়নের ৪নং ওয়ার্ড খামারপাড়া এলাকার বদিউল আলমের পুত্র।পরে রাতে ভুক্তভোগী ছাত্রীদের অবিভাবকরা বাদি হয়ে তার বিরুদ্ধে ইভটিজিং ও শ্লীলতাহানির অভিযোগে মামলাও দায়ের করেন।

এ বিষয়ে ঈদগাঁও থানার এসআই আশরাফুল ইসলাম জানান,”৯৯৯ এ কল পেয়ে আমরা তাৎক্ষণিক ঘটনাস্থলে যাই। এবং অভিযোগের সত্যতা পেয়ে এলাকাবাসীর সহায়তায় ফয়সালকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে।”

সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত অভিযুক্ত ফয়সালকে কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানা গেছে।

ট্যাগ :

আপডেট সময় : ০৫:৫২:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫