ঢাকা ১০:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বেনজীর আহমদকে দেশে ফেরানো হবে কোন প্রক্রিয়ায়? ইসলামী ব্যাংকের পুরো বোর্ড ভেঙে দিলো কেন্দ্রীয় ব্যাংক প্রধানমন্ত্রীর কর্মসূচিতে অংশ নেয়ার নাম করে আনছিলো ইয়াবা : আটক  যুবদল নেতা, দল থেকে বহিস্কার কক্সবাজারে দুইশ কিলোমিটার ড্রাইভ করেছেন প্রধানমন্ত্রী ১৫ বছর পরও স্মৃতিতে অমলিন নেতা শাহ আলম সরকার বিজ্ঞান ও প্রযুক্তিবান্ধব শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে- এমপি কাজল সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেপ্তার আত্মসমর্পণ করতে আদালতে আসছেন এমপি আমির হামজা একই পরিবারের ৪ সদস্যের আত্মহত্যা ১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, পুলিশ সদস্য প্রত্যাহার নিজ বাড়ি থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার নজরুল বর্ষ ঘিরে তিন দিনব্যাপী অনুষ্ঠান হবে ৬৪ জেলায়: সংস্কৃতিমন্ত্রী দুর্ভিক্ষপীড়িত রাষ্ট্রকে টেনে তুলেছিলেন জিয়াউর রহমান: মির্জা ফখরুল ‘এগিয়ে চলো ব্রাজিল’, সতীর্থদের প্রতি নেইমার বিশ্বকাপ জিততে এসেছি, ব্যক্তিগত পুরস্কার নয়: ভিনিসিয়ুস

ইয়াবার মামলায় কক্সবাজারে ২ জনের মু’ত্যদন্ড, ২ জনের যা’বজ্জী’বন কারাদন্ড

কক্সবাজারে ইয়াবা পাচারের মামলায় এক রোহিঙ্গাসহ দুজনের মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একইসঙ্গে আরও দুজনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেয়া হয়েছে। পাশাপাশি এক আসামীকে খালাস দেয়া হয়েছে।

মঙ্গলবার বিকেলে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবদুর রহমান এ রায় প্রদান করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুজন হলেন- উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের মোহাম্মদ হোসেনের ছেলে নূর মোস্তফা এবং কক্সবাজার শহরের কুতুবদিয়াপাড়ার মৃত নজির আহমদের ছেলে সোনা মিয়া।

যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন- উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের মৃত খুলু মিয়ার ছেলে আবদুল গফুর (৩৫) ও মৃত মোহাম্মদ আলমের ছেলে মো. আইয়ুব প্রকাশ তৈয়ব। একই মামলায় রামু উপজেলার রাজারকুল এলাকার মো. ইসলামের ছেলে আবদুর রহমানকে খালাস দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তার আইনজীবী সালাউদ্দিন আহমেদ।

রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটার (পিপি) সিরাজুল ইসলাম জানান, ২০২০ সালের ২ মার্চ কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে ১ লাখ ৯০ হাজার ইয়াবা ও একটি মাইক্রোবাসসহ ৫ জনকে আটক করে। এ ঘটনায় রামু থানায় ডিবির তৎকালীন পুলিশ পরিদর্শক মিজানুর রহমান বাদী হয়ে মামলা দায়ের করেন।

মামলায় ৫ জনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। পরবর্তীতে একই বছরের সেপ্টেম্বরে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।

আদালতের পিপি বলেন, বিচারকার্য চলাকালে ৫ জনই জামিনে ছিলেন। তাদের মধ্যে বর্তমানে ৪ জন পলাতক।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

ইয়াবার মামলায় কক্সবাজারে ২ জনের মু’ত্যদন্ড, ২ জনের যা’বজ্জী’বন কারাদন্ড

আপডেট সময় : ০৮:১৪:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫