ঢাকা ০৬:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কেমন হওয়া উচিত সেহরি-ইফতার রোজা : নফসের বিরুদ্ধে জিহাদ জাতিসংঘ কেন অপ্রয়োজনীয়? কক্সবাজারে ঠিকাদারকে ‘মিথ্যা মামলায় ফাঁসানোর’ অভিযোগ, এসপির কাছে স্ত্রীর আবেদন মহেশখালীতে সড়ক দুর্ঘটনা: যুবক নিহত খুনিয়াপালংয়ে বেপরোয়া ডাম্পারের ধাক্কায় দুই শিশুর মৃত্যু! উখিয়া কোর্টবাজারে র‌্যাব ও ভোক্তা অধিকারের যৌথ অভিযান: ৪ প্রতিষ্ঠানকে জরিমানা জেলা সংগীত শিল্পী পরিষদের ইফতার সম্পন্ন অধিধ্বনির উদ্যোগে শিশুদের নাট্য কর্মশালা ‘অভিনয়ের হাতেখড়ি’র উদ্বোধন নিজেকে নির্দোষ দাবি টেকনাফের ফরিদের: র‍্যাব বলছে ১৭ মামলার পলাতক আসামী স্বরাষ্ট্রমন্ত্রী নির্দেশ বাস্তবায়নে সৈকতে অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু জেলা প্রশাসনের অপহরণের দুই দিন পর কিশোর উদ্ধার, গ্রেপ্তার ১ গণ–অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদী সরকারের পতন ঘটেছে: সংসদে রাষ্ট্রপতি সংসদে বিশেষ অধিকার সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন, নেতৃত্বে যারা রাষ্ট্রপতির ৩ অপরাধে ভাষণ বর্জন : জামায়াত আমির

আসছে “মন্থা”, কক্সবাজারে বৃষ্টি

আসছে মন্থা। এটি একটি ঘূর্ণিঝড়। তবে মন্থা এখনো ঘূর্ণিঝড়ে রূপ নেয়নি বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর প্রভাবে তীব্র গরমের পর রোববার (২৬ অক্টোবর) দুপুর ২ টা ৪৫ মিনিট থেকে কক্সবাজারে বৃষ্টিপাত শুরু হয়েছে।

কক্সবাজার আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ আব্দুল হান্নান জানিয়েছেন, বর্তমানে গভীর নিম্নচাপটি কক্সবাজার থেকে ১২৭০ কিমি দক্ষিণে অবস্থান করছে।

এটি আরো শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড় এবং পরে তীব্র ঘূর্ণিঝড়ে রুপ নিতে পারে।

“এটি ভারতের অন্ধ্র প্রদেশ দিয়ে আগামি ২৮ অক্টোবর রাত বা ২৯ অক্টোবর সকালে উপকূল অতিক্রম করতে পারে। তবে এর প্রভাবে আমরা কিছু বৃষ্টিপাত পেতে পারি।” জানিয়েছেন আবহাওয়াবিদ।

এখন সাগরে ১ নং দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরা নৌকা ও ট্রলার সমূহ কে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

ঘূর্ণিঝড় হলে এর নাম হবে ‘মন্থা’। এই নাম দিয়েছে থাইল্যান্ড। থাই ভাষায় এর অর্থ ‘সুন্দর ফুল’।

ভারত মহাসাগরে যেসব ঘূর্ণিঝড় সৃষ্টি হয়, সেগুলোর নাম আগে থেকেই ঠিক করে রেখেছে বিশ্ব আবহাওয়া সংস্থা (ডব্লিউএমও)। পর্যায়ক্রমে এবার থাইল্যান্ডের দেওয়া নাম অনুসারে নতুন ঘূর্ণিঝড়ের নামকরণ করা হয়েছে।

ট্যাগ :

আসছে “মন্থা”, কক্সবাজারে বৃষ্টি

আপডেট সময় : ০৪:৩০:৫০ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫