ঢাকা ০৭:৫৯ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উখিয়ায় অস্ত্রসহ ৫ রোহিঙ্গা ডাকাত আটক ‘ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর কলাতলী গ্যাস পাম্পে অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন খেজুর কেন ইফতারে স্বাস্থ্যের জন্য উপকারী? মন্ত্রণালয় কমল ৮ প্রতিমন্ত্রীর, দায়িত্ব বাড়ল ২ উপদেষ্টার তালিকা করে চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী ইরানের সাবমেরিন-সহ ১৭টি যুদ্ধজাহাজ ধ্বংস করেছে যুক্তরাষ্ট্র ইরানের নতুন সুপ্রিম লিডার হলেন খামেনির ছেলে মোজতবা ইরানে এক হাজারের বেশি বেসামরিক নিহত স্পিকার ও রাষ্ট্রপতি পদে কারা, বিএনপিতে আলোচনা মধ্যপ্রাচ্যে সংঘাত: সেন্টমার্টিন কেন আলোচনায়? জ্বালানি সংকটের শঙ্কায় অর্ধেক গাড়ি চলাচল বন্ধ করতে যাচ্ছে মিয়ানমার কক্সবাজারের আকাশে ‘ব্লাড মুন’ কক্সবাজারে এ বছরের সর্বনিম্ন ফিতরা ৯৫ টাকা, সর্বোচ্চ ২৪৭৫ টাকা এনসিপির আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
সাগরে নিখোঁজের ছয়দিন

“অরিত্র কোথায়? সে ফোন করে বলুক-বাবা আমি বেঁচে আছি”

কক্সবাজার সমুদ্র সৈকতে নিখোঁজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র অরিত্র হাসানের সন্ধান মেলেনি ছয়দিনেও।

গেলো সপ্তাহের মঙ্গলবার সকাল ৭টায় হিমছড়ি সৈকত এলাকায় গোসলে নেমে তিন বন্ধুসহ পানিতে ভেসে যান অরিত্র। এরমধ্যে এর কিছুক্ষণ পর সহপাঠী সাদমান রহমানের মরদেহ ভেসে আসে, এর একদিন পর নাজিরারটেক পয়েন্টে ভেসে আসে আসিফ আহমদের মরদেহ।

অরিত্রের বাবা সাকিব হাসান বলেন, “আমার ছেলে কোথাও না কোথাও তো উঠছে। আমার বিশ্বাস সে ফোন করে বলবে বাবা আমি বেঁচে আছি। এমন মিরাকল হোক আমার সাথে।”

“যদি সৃষ্টি কর্তার ইচ্ছায় আমার ছেলের মৃত্যুও হয়, তার দেহটা যেনো পাই সকলে দোয়া করেন”- বলেন সাকিব হাসান।

শনিবার ড্রোন উড়িয়ে অরিত্রের সন্ধান চালিয়েছিলো বিমানবাহিনীর একটি দল। রোববার ভোর থেকে দ্রুত জলযান (স্পীড বোট) নিয়ে ফের সন্ধানে নামে সি সেইফ লাইফ গার্ডের একটি দল।

সন্ধান দলে থাকা জ্যেষ্ঠ লাইফ গার্ড কর্মী মোহাম্মদ ওসমান জানান, উপকূলের স্থল, জল ও আকাশপথে সন্ধান চলছে গত ৬ দিন ধরেই। তন্নতন্ন করে প্রতিটা জায়গায় খোঁজ করা হচ্ছে।

ওসমান বলেন, আজ ভোর ৪টায় বেরিয়েছি আমরা। জেলা প্রশাসনের তত্ত্বাবধানে কাজ চলছে।

প্রথমবর্ষের পরীক্ষা শেষে সোমবার কক্সবাজার বেড়াতে আসেন অরিত্র হাসানসহ ৫ বন্ধু।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

সাগরে নিখোঁজের ছয়দিন

“অরিত্র কোথায়? সে ফোন করে বলুক-বাবা আমি বেঁচে আছি”

আপডেট সময় : ০৯:৫৮:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫