ঢাকা ০৭:২১ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পুলিশে রদবদল, বিদায় নিচ্ছেন কক্সবাজারের এসপি? রামু থেকে অটোরিকশা ভাড়া করে ছিনতাই : রক্তাক্ত অবস্থায় চালককে পেকুয়া থেকে উদ্ধার  লোহাগাড়ার পদুয়ায় সড়ক দখল করে ছাগলের বাজার, মহাসড়কে তীব্র যানজট কক্সবাজার আদালতে গোলাগুলি, আত্মসমর্পণ করে কারাগারে বিএনপি নেতা লিয়াকত আলী এসএসসিতে কক্সবাজারে সেরা মুনতাকা সাইবা,বিজ্ঞান, ব্যবসা ও মানবিক বিভাগে সেরা যারা আবারও রিমান্ডে ডেভিড ইমন সার ছি’নতাইয়ে আলোচিত সেই কামাল মেম্বারের ডাম্পারের ধাক্কায় প্রাণ হারালো দুই বন্ধু ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নে সরকার কাজ করছে : তথ্যমন্ত্রী আবাসস্থল ও করিডর হারিয়ে সংকটে বন্য হাতি রোনালদো এখন আর্জেন্টিনার জামাই!  কিছুক্ষণ পর পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দিনেই নামবে রাতের অন্ধকার  আজ পবিত্র আখেরি চাহার সোম্বা : ইতিহাস, বাস্তবতা ও করণীয় লোহাগাড়া থেকে নাহিমা আক্তার লিলি নামের এক কিশোরীকে অপহরণের অভিযোগ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত উখিয়ায় পুলিশের প্রচেষ্টায় নিখোঁজের এক মাস পর অ’প’হৃ’ত দুই শিশু উদ্ধার

উখিয়ায় সন্ত্রাসী হামলার শিকার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র মাহিন

ঈদের ছুটিতে বেড়াতে এসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ১ম বর্ষের ছাত্র রোজায়েত বিন বেলাল মাহিন সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন।মাহিন রাজাপালংয়ের উত্তর পুকুরিয়ার বাসিন্দা ও টেকনাফ সরকারী কলেজের প্রভাষক বেলাল উদ্দিনের ছেলে।
আহত মাহিনের পরিবারের অভিযোগ, উখিয়ার মনজুর বাহিনীর সন্ত্রাসী হামলায় রোজায়েত বিন বেলাল মাহিন গুরুত্বর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

শনিবার সন্ধ্যায় উখিয়া রাজাপালং ইউনিয়নের উত্তর পুকুরিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

মাহিনের পরিবার জানায়, মাহিনকে শরীরের বিভিন্ন স্থানে হাতুড়ি ও ধারালো দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে মৃত ভেবে রেখে পালিয়ে যায় হামলাকারীরা।
পরে স্থানীয়রা উদ্ধার করে উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজারে প্রেরণ করে।

এদিকে আহত মাহিনের মা কামরুন নাহার সুমি বাদী হয়ে হামলাকারীদের বিরুদ্ধে উখিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে বলা হয়, আওয়ামী লীগনেতা মনজুর আলম, মোহাম্মদ ইউনুছ, মোহাম্মদ তারেক, মোহাম্মদ করিম, জাহাঙ্গীর আলমসহ একদল লোক মাহিনের উপর হামলা চালায়।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোসাইন বলেন,এবিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনের ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

পুলিশে রদবদল, বিদায় নিচ্ছেন কক্সবাজারের এসপি?

উখিয়ায় সন্ত্রাসী হামলার শিকার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র মাহিন

আপডেট সময় : ১১:১১:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫