ঢাকা ০৭:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টেকনাফে পৃথক অভিযানে ৪ লাখ ৬০ হাজার ইয়াবাসহ আটক ৪ পেকুয়ায় ক্রীড়া সংস্থার কমিটি অনুমোদন: সভাপতি রফিকুল, সম্পাদক ছাফওয়ান সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী ধর্ম যার যার রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী মহানবমী আজ, শুরু দেবীর বিদায়ের ক্ষণগণনা আমাকে দেখলে তো লোকে সংবিধান বলে: স্বরাষ্ট্রমন্ত্রী বিশেষ অভিযানে কক্সবাজার সদর থানা পুলিশের হাতে গ্রেপ্তার ৯ আইডিইবির সদস্যপদ পেলেন কক্সবাজারের ডিপ্লোমা প্রকৌশলী আব্দুল্লাহ আল নোমান পেকুয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু কক্সবাজারে দায়ের করা ধর্ষণ মামলায় সেই রাজুর ৩ দিনের রিমান্ড এক দিনে দুই দফা ডাকাতি : ঈদগাঁও-ঈদগড় সড়কে ফের আতংক এআই দিয়ে কণ্ঠ নকল করে অপপ্রচারের প্রতিবাদ জানিয়েছে কচ্ছপিয়ার সোহেল সিকদার প্রধানমন্ত্রীর শুভেচ্ছা নিয়ে কক্সবাজারের পূজামণ্ডপে পার্বত্য মন্ত্রী সাচিং প্রু আইনের তোয়াক্কা না করে মেরিন ড্রাইভে ঝুঁকিপূর্ণ রিসোর্ট, ১০ প্রাণের বিনিময়েও জাগেনি প্রশাসন সৌদিতে নিহত প্রবাসীর পরিবার পেলো ক্ষতিপূরণ

স্ত্রীকে গলা কেটে হ’ত্যা: ঘা’ত’ক স্বামী আটক

রোহিঙ্গা ক্যাম্পে স্ত্রীকে গলাকেটে হত্যা করলো স্বামী।উখিয়ার কুতুপালং ক্যাম্প -২ ওয়েস্টে বুধবার (১১ জুন) রাতে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী রোহিঙ্গারা জানায়, পারিবারিক
কলহের জের ধরে রোহিঙ্গা ক্যাম্প-২ ওয়েস্টের সৈয়দ আলম (২৭) নামের এক যুবক তার স্ত্রী আয়েশা খাতুন (২৫)-কে ধারালো ছুরি দিয়ে গলা কেটে হত্যা করেছে।
নিহত আয়েশা খাতুন ও তার স্বামী সৈয়দ আলম উক্ত ক্যাম্পে বসবাস করতেন।রোহিঙ্গা
ছৈয়দ আলম আন্তর্জাতিক একটি সংস্থায় চাকরী করতেন বলে জানায় রোহিঙ্গারা।

পুলিশ জানায়, স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিলো। বুধবার রাতে কথা কাটাকাটির একপর্যায়ে সৈয়দ আলম ধারালো ছুরি দিয়ে স্ত্রী আয়েশার গলা কেটে পালিয়ে যায়।

ঘটনার খবর পেয়ে উখিয়া থানা পুলিশ ও ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা নিহতের মরদেহ উদ্ধার করেন। ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো দেশীয় ছুরি জব্দ করা হয় বলে জানায় এপিবিএন।
পরে ক্যাম্পে সাঁড়াশি অভিযান চালিয়ে ঘাতক স্বামী ছৈয়দ আলমকে আটক করেছে ১৪ এপিবিএনের সদস্যরা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আরিফ হোসাইন জানান, ‘পারিবারিক কলহের জেরে রোহিঙ্গা নাগরিক ছৈয়দ আলম তার স্ত্রীকে নৃশংসভাবে হত্যা করেছে বলে আমরা নিশ্চিত হয়েছি। এঘটনায় আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানায় ওসি।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

স্ত্রীকে গলা কেটে হ’ত্যা: ঘা’ত’ক স্বামী আটক

আপডেট সময় : ০৯:২১:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫