ঢাকা ১২:১৪ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চালু হচ্ছে ৭ শতাধিক এআই ক্যামেরা হ্নীলার নুরুল হুদা মেম্বারের সাড়ে তিন বছর কারাদণ্ড : ৫ কোটি ৩৬ লাখ ৮২ হাজার টাকার অর্থদণ্ড শহরে বন্দুকসহ গ্রেফতার ২ রোহিঙ্গা ক্যাম্পে স্ত্রী ও সন্তানকে কুপিয়ে হত্যার ঘটনায় মূল অভিযুক্ত স্বামী ঢাকায় গ্রেফতার নতুন বাহারছড়ার বিশিষ্ট ব্যবসায়ী ইস্কান্দার মির্জা আর নেই শেখ হাসিনাকে ফেরত পাঠানো হবে কি না, ঠিক করবে ভারতের আদালত: ইন্ডিয়ান এক্সপ্রেস ব্লু ইকোনমির রাজধানী হবে কক্সবাজার – এমপি লুৎফুর রহমান কাজল পেকুয়ায় অগ্নিকাণ্ডে ৪টি গরু ও বসতঘর পুড়ে ছাই অনুকূল পরিবেশ তৈরি না হলে ভারত যাবেন না প্রধানমন্ত্রী বিদ্যুৎবিহীন উখিয়া-টেকনাফ, স্বাভাবিক হতে লাগবে ৭ ঘন্টা রাষ্ট্রপতি পদপ্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র বৈধ রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়লো বাংলাদেশ! প্রধানমন্ত্রীর হোটেল পরিচয়ে পর্যটককে হুমকি: সীগালের সেই ম্যানেজার কামরুল গ্রেফতার নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় পর্বের ফ্রি খেলোয়াড় রেজিস্ট্রেশন চলছে

কালুরঘাট সেতুতে ট্রেনের সঙ্গে কয়েকটি যানবাহনের সংঘর্ষ, নিহত ৩

চট্টগ্রামের কালুরঘাট সেতুতে পর্যটক এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় বেশ কয়েকটি যানবাহনের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত তিনজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। আহত হয়েছে বেশ কয়েকজন। বৃহস্পতিবার (৫ জুন) রাত সাড়ে ১০টার দিকে সেতুর বোয়ালখালী অংশে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সিগন্যাল অমান্য করে অটোরিকশাটি সেতুর ওপর উঠে গেলে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনটি এসে সেটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন এবং কয়েকজন গুরুতর আহত হন।

নিহত ব্যক্তির নাম তুষার, যিনি অটোরিকশার চালক বলে জানা গেছে। আহতদের মধ্যে তিনজনের নাম পাওয়া গেছে। তারা হলেন- আসিফ উদ্দিন বাপ্পি, আসমা আহমেদ এবং আঞ্জু আরা। আহতদের সবাইকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ক্যাজুয়ালিটি বিভাগে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দুর্ঘটনায় আরও কয়েকটি মোটরসাইকেলও ট্রেনের নিচে চাপা পড়ে। এছাড়া একটি ভিডিও ফুটেজে এক শিশুকে কাঁধে নিয়ে এক যুবককে গগনবিদারী কণ্ঠে ‘আল্লাহু আকবর’ বলতে বলতে কাঁদতে দেখা যায়। ধারণা করা হচ্ছে, নিহত শিশুটি ওই যুবকের সন্তান। তবে তাদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি কেউ।

কালুরঘাট ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার আমিনুল ইসলাম জানান, রাত পৌনে ১১টার দিকে তারা দুর্ঘটনার খবর পান এবং সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্সসহ দুটি ইউনিট পাঠানো হয়। উদ্ধারকাজ এখনও চলমান রয়েছে বলে জানান তিনি।

চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আলাউদ্দিন তালুকদার জানিয়েছেন, আহত পাঁচজনকে উদ্ধার করে হাসপাতালের ক্যাজুয়ালিটি ইউনিটে ভর্তি করা হয়েছে। তবে হতাহতের প্রকৃত সংখ্যা ও পরিচয় জানাতে আরও সময় লাগবে।

সুত্র: চ্যানেল ২৪

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চালু হচ্ছে ৭ শতাধিক এআই ক্যামেরা

কালুরঘাট সেতুতে ট্রেনের সঙ্গে কয়েকটি যানবাহনের সংঘর্ষ, নিহত ৩

আপডেট সময় : ০১:০১:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ জুন ২০২৫