ঢাকা ০৮:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশের বৃহত্তম প্রতিমা বিসর্জন অনুষ্ঠান সৈকতে : প্রধান অতিথি ভূমি প্রতিমন্ত্রী টেকনাফে পৃথক অভিযানে ৪ লাখ ৬০ হাজার ইয়াবাসহ আটক ৪ পেকুয়ায় ক্রীড়া সংস্থার কমিটি অনুমোদন: সভাপতি রফিকুল, সম্পাদক ছাফওয়ান সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী ধর্ম যার যার রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী মহানবমী আজ, শুরু দেবীর বিদায়ের ক্ষণগণনা আমাকে দেখলে তো লোকে সংবিধান বলে: স্বরাষ্ট্রমন্ত্রী বিশেষ অভিযানে কক্সবাজার সদর থানা পুলিশের হাতে গ্রেপ্তার ৯ আইডিইবির সদস্যপদ পেলেন কক্সবাজারের ডিপ্লোমা প্রকৌশলী আব্দুল্লাহ আল নোমান পেকুয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু কক্সবাজারে দায়ের করা ধর্ষণ মামলায় সেই রাজুর ৩ দিনের রিমান্ড এক দিনে দুই দফা ডাকাতি : ঈদগাঁও-ঈদগড় সড়কে ফের আতংক এআই দিয়ে কণ্ঠ নকল করে অপপ্রচারের প্রতিবাদ জানিয়েছে কচ্ছপিয়ার সোহেল সিকদার প্রধানমন্ত্রীর শুভেচ্ছা নিয়ে কক্সবাজারের পূজামণ্ডপে পার্বত্য মন্ত্রী সাচিং প্রু আইনের তোয়াক্কা না করে মেরিন ড্রাইভে ঝুঁকিপূর্ণ রিসোর্ট, ১০ প্রাণের বিনিময়েও জাগেনি প্রশাসন

রামুতে কোরবানির গরু আনতে গিয়ে খুন, অভিযুক্ত দুইজন গ্রেপ্তার

কোরবানির গরু কিনে রামুর গর্জনিয়া এলাকা থেকে ফেরার পথে ডাকাতদের ছুরিকাঘাতে সালাউদ্দিন পারভেজ নিহত হওয়ার ঘটনায় অভিযুক্ত দুইজনকে আটক করেছে রামু থানা পুলিশ।

মঙ্গলবার (৩ জুন) ভোরে রামু থানার পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন, রামু উপজেলার মধ্যম কাউয়ারখোপ এলাকার মেহেদী হাসান (২২) ও শাহেদ ইমরান বাবু (২৫)। তবে ঘটনায় প্রধান অভিযুক্ত জাহেদ এখনো পলাতক রয়েছে।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তৈয়বুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, “ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই আমরা দুজনকে আটক করতে সক্ষম হয়েছি। এই হত্যাকাণ্ডে জড়িত বাকি আসামিদেরও দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় আনা হবে।”

স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদুল আজহা উপলক্ষে গরু কিনে ফেরার পথে সন্ত্রাসীরা সালাউদ্দিন পারভেজের ওপর হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন এবং পরে মারা যান।

রামু থানা পুলিশ জানিয়েছে, এই ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং তদন্ত চলমান রয়েছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

দেশের বৃহত্তম প্রতিমা বিসর্জন অনুষ্ঠান সৈকতে : প্রধান অতিথি ভূমি প্রতিমন্ত্রী

রামুতে কোরবানির গরু আনতে গিয়ে খুন, অভিযুক্ত দুইজন গ্রেপ্তার

আপডেট সময় : ০৫:৫২:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫