ঢাকা ০৫:৫৬ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিখোঁজ সন্ন্যাসীর ঝুলন্ত মরদেহ উদ্ধার কারচুপির অভিযোগে হামিদুর রহমানের মামলা: কক্সবাজার-২ আসনের নির্বাচনী নথি হেফাজতে নেওয়ার নির্দেশ শুভেচ্ছা দূত হিসেবে ইউএনএইচসিআরের সঙ্গে তাহসানের চুক্তি নবায়ন ঈদগড়ের ইউপি সদস্য অপহৃত, মুক্তিপণ দাবি চকরিয়ায় বেড়িবাঁধ থেকে যুবকের মরদেহ উদ্ধার প্রাথমিকের শিক্ষার্থীদের পাটজাত ব্যাগ এবং স্কুল ড্রেস দেবে সরকার অভাব ও অন্ধকার ভবিষ্যৎ রোহিঙ্গাদের সমুদ্রে ঠেলে দিচ্ছে ‘ভাগ্যের জুয়ায়’ টেকনাফের হ্নীলায় ভয়াবহ অগ্নিকাণ্ড: পুড়ে ছাই ১০-১২টি বসতবাড়ি কক্সবাজার শহরে ইয়াবাসহ গ্রেপ্তার ১ সাত বছর বয়সী শিশুকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার পাচারকারীর ফেলে যাওয়া বস্তায় ১৮ কেজি গাঁজা স্ত্রীর পাতা ফাঁদে অপহরণ, অপহৃতদের হাতে প্রাণ গেল তিন অপহরণকারীর কক্সবাজার সরকারি মহিলা কলেজে উশো-কারাতে ক্লাবের উদ্বোধন প্রফেসর আখতার বাদী: কক্সবাজারের দুই অতিরিক্ত জেলা প্রশাসকের বিরুদ্ধে মামলা জামায়াত এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

কক্সবাজারে ৩২ জন কনস্টেবল নিয়োগ, আবেগাপ্লুত নিয়োগপ্রাপ্তরা

মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে সম্পূর্ণ বৈষম্যহীন প্রক্রিয়ায় কক্সবাজার জেলায় ৩২ জন ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ পেয়েছেন বলে জানিয়েছে কক্সবাজার জেলা পুলিশ। বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল বাহারুল আলমের সার্বিক দিকনির্দেশনা ও চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো: আহসান হাবীব পলাশের নিবিড় তত্ত্বাবধানে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়।

কক্সবাজারের পুলিশ লাইন্স ড্রিলশেডে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন পুলিশ সুপার ও নিয়োগ বোর্ডের চেয়ারম্যান মোঃ সাইফউদ্দীন শাহীন। তাঁর সঙ্গে বোর্ডের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন। এ সময় প্রাথমিকভাবে নির্বাচিত ৩২ জন প্রার্থীর নাম ঘোষণা করা হয় এবং তাঁদের ফুলেল শুভেচ্ছার মাধ্যমে বরণ করে নেওয়া হয়।

কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া ফোকাল পয়েন্ট জসিম উদ্দিন চৌধুরী জানান,, চলতি নিয়োগ প্রক্রিয়ায় মোট ৬৮০ জন প্রার্থী প্রিলিমিনারি স্ক্রিনিং পেরিয়ে শারীরিক মাপ ও সক্ষমতা যাচাই পরীক্ষায় অংশ নেন। তিনদিনের এই পরীক্ষার শেষে ৩২৭ জন প্রার্থী লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেন, যাদের মধ্যে ৫৯ জন উত্তীর্ণ হন এবং পরবর্তীতে মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষার মধ্য দিয়ে যাচাই শেষে ৩২ জনকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়।

নির্বাচনের স্বচ্ছতা ও নিরপেক্ষতায় গভীর সন্তুষ্টি প্রকাশ করেন অংশগ্রহণকারীরা। অনেকে জীবনের প্রথম বড় সফলতায় আবেগাপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন। এমন মানবিক দৃশ্য চোখে জল এনে দেয় উপস্থিত সবার।

সমাপনী বক্তব্যে পুলিশ সুপার নবনিযুক্ত কনস্টেবলদের সততা, নিষ্ঠা ও দেশপ্রেম নিয়ে দায়িত্ব পালনের আহ্বান জানান। তিনি বলেন, “বাংলাদেশ পুলিশের গর্বিত সদস্য হিসেবে দেশসেবায় নিজেদের আত্মনিয়োগ করতে হবে আপনাদের।”

এই নিয়োগ প্রক্রিয়া কক্সবাজার জেলা পুলিশের পক্ষ থেকে স্বচ্ছতা ও জবাবদিহিতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে বলে সংশ্লিষ্টরা মন্তব্য করেছেন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

নিখোঁজ সন্ন্যাসীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

কক্সবাজারে ৩২ জন কনস্টেবল নিয়োগ, আবেগাপ্লুত নিয়োগপ্রাপ্তরা

আপডেট সময় : ১২:৪৪:১২ অপরাহ্ন, শুক্রবার, ২৩ মে ২০২৫