ঢাকা ০৭:২৬ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কক্সবাজার কলেজের শিক্ষার্থীদের সমুদ্র বিষয়ক জ্ঞান বিনিময় কর্মসূচী ও শিক্ষামূলক সফর রশিতে ঝুলছিলো গৃহবধুর মরদেহ, পরিবারের দাবী পরিকল্পিত হত্যা ​‘ঘরে বসে খেলা বিশ্বের প্রথম ফুটবলার নেইমার’, ব্রাজিলের প্রেসিডেন্ট শ্রীরামচন্দ্রের অবমাননা ও মন্দির ভাঙার হুমকির প্রতিবাদে কক্সবাজারে মানববন্ধন ধানের শীষের পক্ষে ভোট করায় রেমিটেন্স যোদ্ধাকে সাজানো হয়েছে মাদক ছিনতাইকারী – প্রতিবাদ ও ব্যাখ্যায় কবির আন্তর্জাতিক শরণার্থী দিবস আজ টেকনাফে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি জমির হোসেন গ্রেফতার স্বামীকে ছাড়াতে পুলিশের ওপর হামলা, স্ত্রী গ্রেপ্তার ‘তরুণ বন্ধুদের দ্বারা গঠিত এনসিপির কিছু সাংগঠনিক কার্যক্রম মদের বারে হচ্ছে’ শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ জাতি গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী স্কটল্যান্ডের বিপক্ষে ফিরতে পারেন নেইমার, ব্রাজিলের ‘নাম্বার টেন’ সংকটে নতুন আশা উখিয়ায় আড়াই বছরের শিশু ‘নো সাইফা’ নিখোঁজ, সন্ধানে পরিবারের আর্তনাদ আইওএমের গাড়ি চাপায় রোহিঙ্গা শিশুর মৃত্যুতে মামলা দায়ের, চালক কারাগারে অস্থায়ী ইজারায় সরকারি জমি দখল করলেন বিএনপি নেতা ফোরকান! বাংলাদেশ পাকিস্তানকে এক সুতোয় বাঁধার চেষ্টা: ভূরাজনীতির নতুন বার্তা?

মানবিক করিডোর নিয়ে ‘কক্সবাজারের’ চিন্তার কারণ নেই – উপ প্রেস সচিব

প্রতিবেশী রাষ্ট্র মিয়ানমারের সাথে ‘মানবিক করিডোর’ প্রসঙ্গে সরকার এখনো আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্তে পৌঁছায়নি।

এমন পরিস্থিতিতে ‘কক্সবাজার’ অঞ্চলের মতো গুরুত্বপূর্ণ সীমান্ত জনপদের মানুষের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।

বৃহস্পতিবার (২২ মে) দুপুরে শহরের একটি হোটেলের সম্মেলন কক্ষে কক্সবাজার প্রেসক্লাব আয়োজিত সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আজাদ মজুমদার বলেন, মফস্বলের সাংবাদিকরা নানা প্রতিকূলতা ও চ্যালেঞ্জ মোকাবিলা করে দায়িত্বশীল সংবাদ পরিবেশন করেন।

রোহিঙ্গা সংকট, মাদক ও মানবপাচার এবং সীমান্ত এলাকায় চোরাচালানের মতো বিষয় নিয়ে কাজ করা অত্যন্ত জটিল ও ঝুঁকিপূর্ণ উল্লেখ করে তিনি আরো বলেন, মিয়ানমার ও ভারত সীমান্তবর্তী এলাকায় কাজ করতে গিয়ে সাংবাদিকদের অনেক চ্যালেঞ্জের মুখে পড়তে হয়।

বেসরকারি উন্নয়ন সংস্থা ফ্রেন্ডশিপের সহযোগিতায় দিনব্যাপী এ কর্মশালার উদ্বোধন করেন প্রেসক্লাব সভাপতি মাহাবুবুর রহমান।

কর্মশালায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও পুনর্বাসন কমিশনার শামসুদ্দৌজা নয়ন।

জেলার ৫০ জন গণমাধ্যমকর্মীর অংশগ্রহণে
এই আয়োজনে উপকূলীয় অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগ, সীমান্ত সাংবাদিকতার চ্যালেঞ্জ, তথ্য যাচাই (ফ্যাক্ট চেকিং) এবং প্রান্তিক মানুষের কণ্ঠস্বর গণমাধ্যমে তুলে ধরার গুরুত্ব নিয়ে আলোচনা করেন প্রশিক্ষকগণ।

ফ্রেন্ডশিপের হেড অব কমিউনিকেশন তানজিলা শারমিন, কক্সবাজার পিবিআইয়ের পুলিশ সুপার মতিউর রহমান, বৈশাখী টিভির হেড অব নিউজ জিয়াউল কবির সুমন,  দি ডেইলি স্টারের প্রিন্ট-ডিজিটালের সম্পাদকীয় বিভাগের প্রধান ইরেশ ওমর জামাল এবং ফ্রেন্ডশিপ স্বাস্থ্য বিভাগের ডা. শাহনূর কর্মশালায় বক্তব্য রাখেন।

এছাড়াও অংশগ্রহণকারীদের মধ্যে অভিজ্ঞতা তুলে ধরেন কক্সবাজার প্রেসক্লাবের নির্বাহী সদস্য শামসুল হক শারেক ও উখিয়া প্রেসক্লাবের সদস্য সচিব ফারুক আহমেদ।

কর্মশালা শেষে অংশগ্রহণকারীদের মাঝে বিতরণ করা হয় সনদপত্র।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কক্সবাজার কলেজের শিক্ষার্থীদের সমুদ্র বিষয়ক জ্ঞান বিনিময় কর্মসূচী ও শিক্ষামূলক সফর

মানবিক করিডোর নিয়ে ‘কক্সবাজারের’ চিন্তার কারণ নেই – উপ প্রেস সচিব

আপডেট সময় : ১০:৩৭:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫