ঢাকা ০২:২৯ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কক্সবাজারে শান্তি প্রতিষ্ঠার উদ্যোগের স্বীকৃতি: জাতিসংঘের প্ল্যাটফর্মে ফিচারড SURGE Bangladesh শহরের কুতুবদিয়া পাড়ার আলোচিত রোজিনাকে আটক করেছে পুলিশ বিয়ের অতিথি ১০০ ছাড়ালে জনপ্রতি ১০০০ টাকা ট্যাক্স বসানোর দাবি এমপির বাংলাদেশকে নিষিদ্ধ করতে আইসিসিতে চিঠি সাবেক বিসিবি সভাপতির টেকনাফে সড়কের দুই পাশে কলেমা লেখা সাদা পতাকা আ’র’কা’ন আ’র্মি প্রধানের বাংলাদেশে চিকিৎসা নেওয়ার খবর কতটুকু সত্য? মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি রোজিনা গ্রেপ্তার কক্সবাজার জেলা জামায়াত আমীরের উদ্যোগে মুক্ত হলো হাসপাতাল বিলের জন্য আটকে থাকা রিয়াজের মরদেহ মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ ২১ জনকে আটক করেছে নৌবাহিনী সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত আর্জেন্টিনা সমর্থকদের সবুজ উদ্যোগ -কক্সবাজারে ১ হাজার গাছের চারা রোপণ ও বিতরণ মহেশখালীতে বাচ্চুর ঘনিষ্ঠ সহযোগী দুই হত্যা চেষ্টা মামলার পলাতক আসামি অহিদুল গ্রেপ্তার  কক্সবাজার সদর থানায় শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ড, অল্প সময়েই নিয়ন্ত্রণে আগুন ​”ব্লাড ক্যান্সারে মারা যাওয়া টেকনাফের শিক্ষার্থী রিয়াজের মরদেহ আটকে আছে হাসপাতালে, সাহায্যের আবেদন ইনানী সমুদ্র সৈকতে গোসল করতে নেমে যুবক নিখোঁজ- উদ্ধার অভিযান অব্যাহত

ডিসির স্বাক্ষর জাল: কক্সবাজারে ভূয়া সাংবাদিক আটক

জেলা প্রশাসকের (ডিসি) স্বাক্ষর জাল করে খাসজমি বাগিয়ে নিতে গিয়ে কক্সবাজারে আটক হলেন এক ভূয়া সাংবাদিক।

আজ বুধবার বিকেলে কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয় থেকে তাকে আটক করা হয়। আটক ওই ভূয়া সাংবাদিক লক্ষীপুরের রায়পুর এলাকার মনির আহমেদ’র ছেলে রেজাউল করিম সোহাগ। জিজ্ঞাসাবাদ শেষে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

জানা যায়, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ নামের একটি সংগঠনের নাম দিয়ে কক্সবাজার শহরের পাশে ঝিলংজা ইউনিয়নের বড়ছড়া এলাকায় ভুমিহীন, দরিদ্র ও প্রতিবন্ধীদের পড়াশোনার নাম করে খাসজমি বরাদ্দের জন্য কক্সবাজারের জেলা প্রশাসকের কাছে একটি আবেদন করে। আবেদন পত্রে সাংবাদিক কল্যাণ পরিষদের সভাপতি হিসেবে স্বাক্ষর রয়েছে রেজাউল করিম সোহাগের।

ওই আবেদনে খাসজমিতে ‘স্কুল নির্মাণের অনুমতি দেওয়া গেল’ লিখে নিচে কক্সবাজারের জেলা প্রশাসক মো. সালাহউদ্দিনের স্বাক্ষর জুড়ে দেওয়া হয়।

কাগজটি দেখে সন্দেহ হলে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ নেজাম উদ্দিন আবেদনপত্রটি যাচাই-বাছাই করে দেখার পর স্বাক্ষরটি জাল প্রমাণিত হয়।

জেলা প্রশাসক জানান, একজন জেলা ম্যাজিস্ট্রেটের স্বাক্ষর জাল করে তিনি বড় অপরাধ করেছেন। এ ধরনের অপরাধের পেছনে আরো কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

আটকের বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইলিয়াস খান বলেন, নিয়মিত মামলা রুজু করে আটক রেজাউল করিম সোহাগকে আদালতে সোপর্দ করা হবে।

সূত্র: বাসস

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে শান্তি প্রতিষ্ঠার উদ্যোগের স্বীকৃতি: জাতিসংঘের প্ল্যাটফর্মে ফিচারড SURGE Bangladesh

ডিসির স্বাক্ষর জাল: কক্সবাজারে ভূয়া সাংবাদিক আটক

আপডেট সময় : ০৯:৫৮:৩৮ অপরাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫