ঢাকা ০৯:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিশেষ অভিযানে কক্সবাজার সদর থানা পুলিশের হাতে গ্রেপ্তার ৯ আইডিইবির সদস্যপদ পেলেন কক্সবাজারের ডিপ্লোমা প্রকৌশলী আব্দুল্লাহ আল নোমান পেকুয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু কক্সবাজারে দায়ের করা ধর্ষণ মামলায় সেই রাজুর ৩ দিনের রিমান্ড এক দিনে দুই দফা ডাকাতি : ঈদগাঁও-ঈদগড় সড়কে ফের আতংক এআই দিয়ে কণ্ঠ নকল করে অপপ্রচারের প্রতিবাদ জানিয়েছে কচ্ছপিয়ার সোহেল সিকদার প্রধানমন্ত্রীর শুভেচ্ছা নিয়ে কক্সবাজারের পূজামণ্ডপে পার্বত্য মন্ত্রী সাচিং প্রু আইনের তোয়াক্কা না করে মেরিন ড্রাইভে ঝুঁকিপূর্ণ রিসোর্ট, ১০ প্রাণের বিনিময়েও জাগেনি প্রশাসন সৌদিতে নিহত প্রবাসীর পরিবার পেলো ক্ষতিপূরণ টেকনাফে একনলা বন্দুকসহ ‘ডাকাত’ করিম আটক পেকুয়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত, পুরস্কৃত ৪০ শিক্ষার্থী চাকুরি পেছনে না ঘুরে নিজেই উদ্যোক্তা হয়ে চাকুরি দাতা হোন- জেলা প্রশাসক প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন শারদীয় দুর্গোৎসবের মহাঅষ্টমী আজ অবশেষে ইশরাকের ঘোষণা, পদত্যাগ করবেন দুপুরে

বারবার কেনো কক্সবাজার আসতেন আলোচিত পাকিস্তান হাইকমিশনার?

পাকিস্তানের হাই কমিশনার সৈয়দ আহমেদ মারুফ দুই সপ্তাহের ছুটিতে নিজ দেশে গিয়েছেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করেছে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তান হাইকমিশন।

জাতীয় একটি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন বলছে, ১১ মে (রোববার) দুবাই হয়ে ইসলামাবাদ যেতে ঢাকা ত্যাগ করেন মারুফ এবং সেদিনই পররাষ্ট্র মন্ত্রণালয়কে বিষয়টি জানায় তাঁর দপ্তর।

গত ৯ মাসে দেশের বিভিন্ন জেলায় ঘুরতে দেখা গেছে এই কূটনীতিক’কে। গত তিন মাসের মধ্যে কক্সবাজারে একাধিক সফর করেন তিনি এবং সর্বশেষ রহস্যে ঘেরা এক সফরের পর আকস্মিক তাঁর ছুটিতে যাওয়া নিয়ে তৈরি হয়েছে গুঞ্জন।

টিটিএনের কাছে আসা তথ্য বলছে, গত ৮ মে (বৃহস্পতিবার) রাত ৮ টায় ইউএস বাংলার বিএস-১৫৯ ফ্লাইটযোগে মারুফ কক্সবাজারে আসেন।

প্রতিবেদকের কাছে থাকা বিমান বন্দরের একটি ছবিতে দেখা যাচ্ছে, মারুফের পাশে ছিলেন এক নারী ও তার বন্ধু হিসেবে কূটনীতিক পাড়ায় পরিচিত ব্যবসায়ী আজহার মাহমুদ।

সেদিনই রাত্রীযাপনের উদ্দেশ্যে শহর থেকে ২৮ কিলোমিটার দূরে উখিয়ার ইনানীস্থ বিলাসবহুল হোটেল সী-পার্লে যান তিনি।

এর আগেও গত ৬ থেকে ৭ ফেব্রুয়ারি এই হোটেলের ৩০৯ নং রুমে ছিলেন মারুফ, সেসময় সাথে তার পরিবারের সদস্যরাও ছিলেন।

কক্সবাজারের আইনশৃঙ্খলা বাহিনীর সূত্রগুলো বলছে, সর্বশেষ সফরে নিজেকে আড়ালে রাখতে চেয়েছিলেন মারুফ। প্রশ্নের মুখোমুখি হলে স্থানীয় প্রশাসনকে ‘ ভ্রমণের জন্য এসেছেন’ বলে জানান তিনি।

কক্সবাজার জেলা পুলিশের মুখপাত্র, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. জসিম উদ্দিন চৌধুরী জানান, সফর নিয়ে বিস্তারিত অবগত না থাকলেও পাকিস্তানের হাইকমিশনার আগমনের খবরে জেলা পুলিশের একটি টিম তাঁকে প্রটোকল দিয়েছে।

মারুফের সফরকালে কক্সবাজারে অবস্থান করছিলেন ওআইসির সহায়তায় প্রতিষ্ঠিত আরকান রোহিঙ্গা ইউনিয়নের ডিজি (ডিরেক্টর জেনারেল) রেজা উদ্দিন।

আমেরিকার নাগরিকত্ব পাওয়া রোহিঙ্গা একটিভিস্ট রেজা উদ্দিন ওআইসি’র নিউইয়র্ক গ্রুপের সাথে সম্পৃক্ত, যেটি পাক-ভারত উত্তেজনার প্রেক্ষিতে গত ২ মে বিবৃতি দিয়েছিলো।

রেজা ৯ মে উখিয়ার ক্যাম্প পরিদর্শন করেন এবং ১০ মে উখিয়ার একটি কমিউনিটি সেন্টারে ৪ শতাধিক রোহিঙ্গা যুবকদের সাথে মতবিনিময় সভা করেন।

পাক-ভারত প্রেক্ষাপট এবং সাম্প্রতিক সময়ের রোহিঙ্গা ইস্যুতে রেজা ও মারুফ কৌশলগত সাক্ষাৎ করে থাকতে পারেন বলে জানা গেছে।

এবিষয়ে রেজা উদ্দিনের সাথে যোগাযোগের চেষ্টা করেও তার মন্তব্য মিলেনি।

বিশেষ একটি সংস্থার স্পর্শকাতর ও অসমর্থিত প্রতিবেদন বলছে, ফেব্রুয়ারিতে কক্সবাজার সফরের সময় বিশেষ এক রাজনৈতিক দলের জেলা পর্যায়ের শীর্ষ নেতা, রোহিঙ্গা বিদ্রোহী সংগঠনগুলোর শীর্ষ নেতাদের সাথে মারুফের সাক্ষাৎ হয়েছিলো।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

বিশেষ অভিযানে কক্সবাজার সদর থানা পুলিশের হাতে গ্রেপ্তার ৯

বারবার কেনো কক্সবাজার আসতেন আলোচিত পাকিস্তান হাইকমিশনার?

আপডেট সময় : ০৯:১৬:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫