ঢাকা ০১:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইউএনও’র হস্তক্ষেপে উখিয়ায় শ্মশানের ভাঙচুর করা দেয়াল পুন:র্নির্মাণ শুরু সোনাদিয়া দ্বীপে প্যারাবন দখলদারদের উচ্ছেদে নামছে নৌবাহিনী : পরিবেশবাদীদের স্বস্তি জেলা জামায়াতের কর্মপরিষদ বৈঠকে আমীর -“তেল, গ্যাস ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার ব্যর্থতার পরিচয় দিচ্ছে” কক্সবাজার-টেকনাফ মহাসড়কে চেইন্দায় ট্রাকের ধাক্কায় সিএনজি যাত্রী নিহত বিশেষ অভিযান: গ্রেফতার ২৫ জন, ১৭ কিশোর গ্যাং সদস্য আটক লোহাগাড়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল ৬ বছরের শিশুর পেকুয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু ১.৫ লাখ টন লবণ আমদানির অনুমতি, তার মধ্যে ৫,৭৬৬ টন লবণ গায়েব উখিয়ায় কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার কক্সবাজারে ৩ কোটি টাকা মূল্যের ১ লাখ ইয়াবা উদ্ধার করেছে বিজিবি চকরিয়ায় ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ ৩ জন আটক শহরে অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে পর্যটকের মৃত্যু ৭০ বছর পর আসাম থেকে নৌপথে পণ্য এলো বাংলাদেশে আ.লীগ সমঝোতা চাইলে আগে অপরাধ স্বীকার করতে হবে: তথ্য উপদেষ্টা শিশুদের মানুষের মতো মানুষ হতে হবে: প্রধানমন্ত্রী

উখিয়া কলেজের শিক্ষক ইকবালের জানাজায় শোকার্ত মানুষের ঢল

টিটিএনের বিশেষ প্রতিবেদক সাংবাদিক ইফতিয়াজ নুর নিশানের পিতা উখিয়া কলেজের শিক্ষক মোহাম্মদ ইকবালের (৫৫) জানাজা সম্পন্ন হয়েছে। জানাজায় শোকার্ত মানুষের ঢল নামে। জানাজা শুরু হওয়ার পূর্বে নিশানের দেওয়া বক্তব্যে উপস্থিত শোকার্ত মানুষের চোখ ভিজে যায়। নিশান পিতা হত্যার বিচার চান এবং সকলের কাছে দোয়া প্রত্যাশা করেন।

সোমবার (২১ এপ্রিল) আসরের নামাজের পর উখিয়া কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। যেখানে শোকার্ত মানুষ শেষ বিদায় জানান মরহুম ইকবালকে।

জানাজার আগে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন নিশানের চাচা মুজিবুল হক আজাদ, উখিয়া কলেজের অধ্যক্ষ শাহ আলম, উখিয়া উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান সরওয়ার জাহান চৌধুরী এবং ইফতিয়াজ নুর নিশান।

তারা স্মৃতিচারণ করে বলেন, মোহাম্মদ ইকবাল একজন আলোকিত মানুষ ছিলেন। কারো প্রতি কখনো অন্যায় করেননি এবং অন্যায় কাজে জড়াননি।

এসময় নিশান কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার পিতা আপনাদের অনেক ভালোবাসতেন। আজকের এই উপস্থিতি তারই প্রমাণ। আমার এই দুর্দিনে আমার পরিবারের পাশে যারা আছেন সকলের কাছে আমি এবং আমার পরিবার কৃতজ্ঞ। আমাদের জন্য আমার বাবা সবকিছু রেখে গেছেন। আমার পরিবারের জন্য সকলে দোয়া করবেন।

পরে উখিয়া কেন্দ্রীয় জামে মসজিদ কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।

রোববার দিনগত রাত ১টার দিকে উপজেলার রাজাপালং ইউনিয়নের দরগাহবিল এলাকায় মমিনের দোকানের সামনে তুচ্ছ ঘটনার জেরে বেধড়ক মারধর ও পিটিয়ে জখম করা হয় উখিয়া কলেজের শিক্ষক ইকবালকে। পরে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এঘটনায় এক জনকে আটক করেছে পুলিশ।

ট্যাগ :

ইউএনও’র হস্তক্ষেপে উখিয়ায় শ্মশানের ভাঙচুর করা দেয়াল পুন:র্নির্মাণ শুরু

উখিয়া কলেজের শিক্ষক ইকবালের জানাজায় শোকার্ত মানুষের ঢল

আপডেট সময় : ০৮:০৯:০০ অপরাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫