ঢাকা ০৯:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কক্সবাজার প্রেসক্লাবে মিলাদুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত পবিত্র ১২ রবিউল আউয়াল উপলক্ষে ৭০০ পরিবারের মাঝে তবারুক বিতরণ ২৪ বছর ধরে উন্নয়ন বঞ্চিত পেকুয়ার নন্দীরপাড়া স্টেশন সড়ক ভেসে এলো নিখোঁজ আলবার্টের মরদেহ : জীবিত উদ্ধার নিউজিল্যান্ডের নাগরিকেরা কোস্টগার্ডের হেফাজতে উখিয়া সীমান্তে ২ লাখ পিস ইয়াবা উদ্ধার সমুদ্র সৈকতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু, নিখোঁজ ১ পুলিশ বাহিনীকে রাতারাতি পরিবর্তন করা সম্ভব নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মহানবীর আদর্শ অনুসরণ করে ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলা সম্ভব ইসলামাবাদে হাসপাতালে আগুন, ১৫ নবজাতকের মৃত্যু রোহিঙ্গা ক্যাম্পে ওয়ান শুটারগানসহ যুবক আটক পালংখালী খালে মাছ ধরতে গিয়ে দুই রোহিঙ্গা শিশু নিখোঁজ, একজনের মরদেহ উদ্ধার পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ উখিয়ায় দুই রেস্তোরাঁয় অনিয়ম, ৪ লাখ টাকা জরিমানা বাঁকখালী নয়, রামু অথবা ঈদগাঁও উপজেলার সাথে থাকতে চেয়ে ঈদগড়বাসীর স্মারকলিপি কক্সবাজারে বহুল প্রত্যাশিত মেরিন ড্রাইভ সংযোগ সড়ক বাস্তবায়নের পক্ষে অবস্থান ও অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ ‎

কক্সবাজারে ৫ সাংবাদিকের ওপর হামলার ঘটনায় শাস্তি দাবি করে সাংবাদিক সংসদের নিন্দা

কক্সবাজারে রাখাইন সম্প্রদায়ের মহা সাংগ্রেং পোয়ে অর্থাৎ জলকেলি উৎসবে ৫ সাংবাদিকদের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দোষীদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে সাংবাদিক সংসদ কক্সবাজার (সসক)।

বৃহস্পতিবার ( ১৭ এপ্রিল ২০২৫ ইং) সভাপতি আজিজ রাসেল ও সাধারণ সম্পাদক বলরাম দাশ অনুপম স্বাক্ষরিত এক বিবৃতিতে এ দাবি জানায় সংগঠনটি।

সাংবাদিক সংসদ কক্সবাজারের সভাপতি আজিজ রাসেল জানান, পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের উপর অতর্কিত হামলার ঘটনায় গভীরভাবে উদ্বিগ্ন। আমরা মনে করি, এতে সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করার পরিবেশ বিনষ্ট হচ্ছে। এ ঘটনার সাথে দায়ী ব্যক্তিদের দ্রুততম সময়ে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করছি।

এছাড়াও সংগঠনটি বিবৃতিতে বলছে, অপরাধীদের শাস্তি না হওয়ায় সাংবাদিকদের ওপর হামলা প্রতিষ্ঠিত এক সংস্কৃতিতে রূপ নিয়েছে। যা একটি গণতান্ত্রিক ও স্বাধীন দেশ এবং এর জাতির জন্য দুর্ভাগ্যের।

উল্লেখ্য,বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বিকেলে শহরের বৌদ্ধমন্দির সড়কের পাশে কেয়াং পাড়া কেন্দ্রে পেশাগত দায়িত্ব পালন করছিলেন সংবাদকর্মীরা। এসময় কিছু যুবক সংবাদ কাভার করা যাবে না এমন অজুহাতে অতর্কিত অবস্থায় হামলা চালায়।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কক্সবাজার প্রেসক্লাবে মিলাদুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত

কক্সবাজারে ৫ সাংবাদিকের ওপর হামলার ঘটনায় শাস্তি দাবি করে সাংবাদিক সংসদের নিন্দা

আপডেট সময় : ১০:০৫:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫