ঢাকা ০৭:৪৪ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জুলাই গণঅভ্যুত্থান: মহেশখালীতে শহীদ তানভীরের কবরে শ্রদ্ধা নিবেদন পেকুয়ায় মাদক সেবনের দায়ে যুবকের কারাদণ্ড মেরিন ড্রাইভে ২ দফা পাহাড়ধস উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে আবারো এক শিশুর মৃত্যু কলাতলীতে পাহাড় ধসে ৫ বসতবাড়ি ক্ষতিগ্রস্ত : আহত ৩ মেরিন ড্রাইভে মিনিট্রাক উল্টে আহত ৮ জুলাই গণঅভ্যুত্থান দিবসে জেলা প্রশাসনের আলোচনা সভায় এমপি স্বপ্না- গণ-অভ্যুত্থানের মাধ্যমে দেশে এখন গণতন্ত্র চর্চা হচ্ছে টেকনাফে র‍্যাবের অভিযান: অপহৃত ৩ রোহিঙ্গা উদ্ধার, গ্রেফতার ১ বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত ১০ অহেতুক ইস্যু তৈরি করে দেশে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা চলছে: প্রধানমন্ত্রী জুলাই আন্দোলনের দুই বছর: শহীদ ওয়াসিমের কবরে প্রশাসনের শ্রদ্ধা বাংলাদেশ আর কখনো তাবেদারি রাষ্ট্রে পরিণত হবে না: প্রধানমন্ত্রী ১৯৭১’র মুক্তিযুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের আর ২৪’র গণঅভ্যুত্থান ছিল স্বাধীনতা রক্ষার: প্রধানমন্ত্রী শহীদদের আকাঙ্ক্ষিত পরিবর্তন বাস্তবে রূপ পায়নি : নাহিদ ইসলাম জুলাই স্মৃতি জাদুঘর ইতিহাসের নতুন পর্যায় সৃষ্টি করেছে: ড. ইউনূস

সোমবার হৃদরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিতে সিঙ্গাপুরে যাচ্ছেন তামিম

মৃত্যুর মুখ থেকে ফিরেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক ওপেনার তামিম ইকবাল। এবার উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে যাচ্ছেন তিনি। সব কিছু ঠিক থাকলে আগামীকাল সোমবার (৭ এপ্রিল) সিঙ্গাপুরের উদ্দেশে দেশ ছাড়বেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক।

গত ২৪ মার্চ ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) একটি ম্যাচ খেলতে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) অবস্থান করছিলেন তামিম। মাঠে ফিল্ডিং করার সময়ে অসুস্থতা অনুভব করলে তিনি মাঠ থেকে উঠে কিছুক্ষণ বিশ্রাম নেন, এরপর আবারও নামেন ফিল্ডিং করতে।

তখনই ঘটে অনাকাঙ্ক্ষিত এক ঘটনা। গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে নেয়া হয় তাকে। পরীক্ষা শেষে জানা যায়, হার্ট অ্যাটাক করেছিলেন তামিম। সেদিনই হার্টে রিং পরানো হয় তাকে।

দুই দিন পর উন্নত চিকিৎসার জন্য তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। যেখানে দুই দিন ভর্তি থাকার পর শারীরিক অবস্থার উন্নতি হলে বাসায় ফেরেন তামিম। বর্তমানে বাসায় বিশ্রামে রয়েছেন তিনি।

এবার শারীরিক অবস্থা আরো ভালোভাবে পর্যালোচনার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন তামিম ইকবাল। এরই মধ্যে ভিসা ও বিমানের টিকিট চূড়ান্ত করা হয়েছে।

সিঙ্গাপুরের একজন অভিজ্ঞ হৃদরোগ বিশেষজ্ঞের সঙ্গে দেখা করবেন তামিম। সেখানে পরামর্শ নেয়ার পাশাপাশি পুরো শরীরের পূর্ণাঙ্গ স্বাস্থ্য-পরীক্ষা করাবেন বলেও জানা গেছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

জুলাই গণঅভ্যুত্থান: মহেশখালীতে শহীদ তানভীরের কবরে শ্রদ্ধা নিবেদন

সোমবার হৃদরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিতে সিঙ্গাপুরে যাচ্ছেন তামিম

আপডেট সময় : ০২:২৮:৩৫ অপরাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫