ঢাকা ১০:১৮ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক্সিলারেটের টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, আরও বাড়ছে সংকট বিদায়বেলায় কাঁদলেন, কাঁদালেন মির্জা ফখরুল মাদক ব্যবসায়ীদের সামাজিকভাবে বয়কটের আহবান রামুর ওসি ফজলুল হকের মহেশখালীতে অবৈধ ভাসমান তেলের পাম্প: প্রশাসনের অভিযানে সিলগালা, জরিমানা কক্সবাজার শহর থেকে ময়লার ভাগাড় ও ডাম্পিং স্টেশন স্থানান্তরের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান: লিংকরোড ও কলাতলীর দুই প্রতিষ্ঠানকে জরিমানা রিসোর্ট ইস্যু নিয়ে বিরোধ : এমপি কাজল-সরওয়ারের সমঝোতার উদ্যোগ, হয়নি প্রতিবাদ মিছিল একনেকে ৯৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন আরাকান আর্মির হাতে জিম্মি ২৪ জেলে দেশে ফিরলেন ১২ ঘণ্টার জন্য মুক্তি পেলেন দীপু মনি হুমকির ঘটনায় নিরাপত্তা চেয়ে জিডির আবেদন পিটার সাইফুলের শ্রম সহযোগিতা নি‌য়ে কাতারের মন্ত্রীর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক অতীতের যেকোনো সময়ের চেয়ে গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করছে: তথ্যমন্ত্রী কলকাতার নিউ মার্কেট এলাকার হোটেলে অগ্নিকাণ্ড, নিহত ৯ বাংলাদেশি ক্ষণস্থায়ী ঝড়ে দীর্ঘমেয়াদী ক্ষতির মুখে নাজিরার টেক শুঁটকি পল্লীর ব্যবসায়ীরা

অচিরেই চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক চারলেনে উন্নীত করা হবে: উপদেষ্টা ফারুক-ই আজম

অন্তর্বর্তীকালীন সরকারের মুক্তিযুদ্ধ এবং দুর্যোগ ও ত্রাণ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই আজম বলেছেন অতি শিগগিরই চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ককে চারলেনে উন্নীত করা হবে। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। তাছাড়া কাল থেকে সড়কের উভয়দিকে ১ কিলোমিটারের মধ্যে গতিরোধক স্থাপনের কাজ শুরু হবে।

বুধবার দুপুর আড়াইটার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার চুনতি জাঙ্গালিয়া নামক স্থানে দুর্ঘটনাকবলিত স্থান পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

অবৈধ যানবাহনের ব্যাপারে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়ে ফারুক-ই আজম বলেন, এদের ব্যাপারে কোনো ছাড় নেই। বেপরোয়া যেসব গাড়ি চলাচল করে সেগুলোর স্থান নির্ধারণ করে প্রতিবন্ধকতা সৃষ্টি করে অচিরেই ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। লবণবাহী ট্রাকগুলো যথাযথ নিয়ম ও সতর্কতা অবলম্বন করে লবণ পরিবহণ করছে কিনা সেই বিষয়ে যথারীতি ব্যবস্থা গ্রহণ করতে হাইওয়ে পুলিশকে সবসময় সতর্ক থাকতে হবে।

তিনি দুর্ঘটনায় নিহতদের জন্য শোক ও পরিবারগুলোর জন্য সমবেদনা জ্ঞাপন করেন।

বিআরটিএ ট্রাস্টি বোর্ডের পক্ষ থেকে বিধি অনুযায়ী নিহতের পরিবারকে ৫ লাখ ও আহতদের পরিবারকে ৩ লাখ টাকা আর্থিক অনুদানের ঘোষণা দেন বিআরটিএ চট্টগ্রাম বিভাগের উপ-পরিচালক (ইঞ্জিনিয়ার) সৈয়দ আইনুল হুদা চৌধুরী।

প্রসঙ্গত, চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চুনতি জাঙ্গালিয়া নামক স্থানে ৩ দিনের ব্যবধানে পৃথক ৩টি সড়ক দুর্ঘটনায় ১৫ জন নিহত ও ১৯ জন আহত হয়েছেন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

এক্সিলারেটের টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, আরও বাড়ছে সংকট

অচিরেই চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক চারলেনে উন্নীত করা হবে: উপদেষ্টা ফারুক-ই আজম

আপডেট সময় : ১২:৪৪:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫