ঢাকা ০৯:৩২ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢাকায় আটক হওয়া জেলা জাসদ সভাপতি টুটুল, যুগ্ম-সম্পাদক মাসুসহ ৫ নেতা মুক্ত লামায় জুমের জমিতে হাত-পা বাঁধা চাষীর মরদেহ, মৃত্যুর কারণ খুঁজছে পুলিশ ছাত্রীর সঙ্গে অশ্লীল আচরণের অভিযোগ, লোহাগাড়ায় শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন পেকুয়ায় ইউসুফ আলী হত্যা মামলার আসামি আকাশ মিয়া গ্রেফতার টেকনাফের লেদায় বিপুল অস্ত্র ও গোলাবারুদসহ ৩ রোহিঙ্গা আটক উখিয়ায় অস্ত্রসহ কেফায়াত হত্যা মামলার আসামি গ্রেফতার বিশ্ব পর্যটন দিবসে বর্ণাঢ্য আয়োজন কক্সবাজারে : মাস্টার প্ল্যানের কথা জানালেন এমপি কাজল সালমান বলছেন, ‘বিএনপি চাঁদা~বাজের দল—এটা ঢালাও অভিযোগ’: স্বরাষ্ট্রমন্ত্রী সৈকতে গোসলে নেমে তরুণ নিখোঁজ, হাসপাতালে আরও এক পর্যটক বিশ্ব পর্যটন দিবস আজ আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী বিশেষ অভিযানে কক্সবাজারে ৩৬ জন গ্রেপ্তার, মদ ও ইয়াবা উদ্ধার জাসদ কেন্দ্রীয় কার্যালয় থেকে কক্সবাজারের টুটুল, মাসুসহ ৫ নেতা আটক শহরের বৌদ্ধ মন্দির পরিদর্শনকালে এমপি কাজল- পবিত্র স্থানের নিরাপত্তা নিশ্চিত করতে হবে সদ্য সাবেক কউক চেয়ারম্যানের বড় ভাই আলাউদ্দিন রাজা মারা গেছেন

উখিয়ার কন্যা অর্চনা’র প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড অর্জন

বাংলাদেশ স্কাউটসের স্কাউট শাখায় সর্বোচ্চ অ্যাওয়ার্ড “প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড” পেয়েছেন উখিয়া উপজেলার উরিয়া মুক্ত স্কাউট গ্রুপের একজন গার্ল ইন স্কাউট সদস্য।

বুধবার (১৯ মার্চ) বাংলাদেশ স্কাউটসের প্রোগ্রাম বিভাগের পরিচালক মাহফুজা পারভীনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই ফলাফল প্রকাশিত হয়েছে।

ফলাফলে উরিয়া মুক্ত স্কাউট গ্রুপের গার্ল ইন স্কাউট অর্চনা বড়ুয়া “প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ডের” জন্য চুড়ান্তভাবে মনোনীত হন।

একজন স্কাউট সদস্যকে অ্যাওয়ার্ড অর্জনের জন্য দীর্ঘমেয়াদি প্রক্রিয়ায় উপজেলা, জেলা, অঞ্চল ও জাতীয় পর্যায়ে লিখিত, মৌখিক, ব্যবহারিক ও সাঁতার পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়ে এই সর্বোচ্চ অ্যাওয়ার্ড অর্জন করতে হয়।

উরিয়া মুক্ত স্কাউট গ্রুপ এর সম্পাদক ও গ্রুপ স্কাউট লিডার রবিউল হাসান শিমুল বলেন, “স্কাউটিং-এর মূল লক্ষ্য হচ্ছে শিশু, কিশোর-কিশোরীদের শারীরিক, মানসিক, নৈতিক, বুদ্ধিবৃত্তিক এবং সামাজিক গুণাবলী উন্নয়নের মাধ্যমে তাদেরকে পরিবার, সমাজ, দেশ তথা বিশ্বের সুনাগরিক হিসেবে গড়ে তোলা।”

স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতা লর্ড ব্যাডেন পাওয়েলের নির্দেশিত নিয়ম অনুসারে অনুশীলন, প্রতিজ্ঞাপাঠ ও দীক্ষা গ্রহণের মাধ্যমে স্কাউট আন্দোলনের সদস্য হতে হয় বলে জানান তিনি।

বাংলাদেশ স্কাউটস উখিয়া উপজেলার সম্পাদক ফজলুল করিম জানান, ” গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি প্রদত্ত এই সম্মাননা একজন স্কাউট কে জীবনের চলার পথে আরো অনুপ্রেরণা যোগাবে করে আমি মনে করি।”

“প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড” এর জন্য বাধ্যতামূলক ১৬ টি পারদর্শিতা ব্যাজ অর্জন করেন অর্চনা। স্বীকৃতি পেয়ে উচ্ছ্বসিত উখিয়ার এই কন্যা সবার আর্শীবাদ চেয়েছেন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

ঢাকায় আটক হওয়া জেলা জাসদ সভাপতি টুটুল, যুগ্ম-সম্পাদক মাসুসহ ৫ নেতা মুক্ত

উখিয়ার কন্যা অর্চনা’র প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড অর্জন

আপডেট সময় : ১২:২৬:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫