ঢাকা ০৫:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কক্সবাজারে সাংবাদিকদের ‘এআই ও ফ্যাক্ট চেকিং’ বিষয়ক প্রশিক্ষণের সমাপন অনুষ্ঠান ও সনদ বিতরণ বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পেকুয়ায় র‍্যালি ও পথসভা দশ মিনিটেই পুড়ে ছাই ব্যবসায়ী কাইছারের শেষ সম্বল দীর্ঘ সংগ্রাম শেষে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পেরেছি: প্রধানমন্ত্রী বাংলাদেশ-ভারত সম্পর্ক অতীতে আটকে থাকার সুযোগ নেই: দীনেশ ত্রিবেদী বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের জন্য খুলল যুক্তরাষ্ট্রের অভিবাসী ভিসার পথ বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া উদ্যানের জলাশয়ে মৎস্য পোনা অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী দেশের গণতন্ত্রকামী জনগণই বিএনপির সব রাজনৈতিক ক্ষমতার উৎস : প্রধানমন্ত্রী কক্সবাজার থেকে ফেরা হলো না, লোহাগাড়ায় মিনিট্রাকের ধাক্কায় দুই যুবক নিহত শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালে দু’র্ঘ’ট’না, বিমানবাহিনীর ৩ সদস্য নি’হ’ত শক্তিশালী টেকনাফকে হারিয়ে ফাইনালে রামু : ম্যান অব দ্যা ম্যাচ কৌশিক বড়ুয়া প্রতিষ্ঠা বার্ষিকী পালনে কক্সবাজার জেলা বিএনপির সভা: দিনব্যাপী কর্মসূচি পালনের প্রস্তুতি চকরিয়ায় বাসে তল্লাশি : ইয়াবাসহ ২ রোহিঙ্গা যুবক আটক আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি উজানটিয়া বেড়িবাঁধের ঝুঁকিপূর্ণ অংশে বসানো হচ্ছে জিও ব্যাগ, এলাকাজুড়ে স্বস্তি

ভেজাল পণ্যে সয়লাভ উখিয়া! রমজানে অসাধু চক্রের টার্গেট রোহিঙ্গাসহ ১০ লাখ ভোক্তা

আসন্ন পবিত্র রমজানকে কেন্দ্র করে অসাধু ব্যবসায়ীদের সংঘবদ্ধ চক্র কক্সবাজারের উখিয়ার হাটবাজারগুলোতে ছড়িয়ে দিচ্ছে ভেজাল পণ্য।

প্রায় ৩ লক্ষ স্থানীয় বাসিন্দার পাশাপাশি সীমান্ত উপজেলা উখিয়ায় রয়েছে ২৬টি রোহিঙ্গা ক্যাম্প, এসব ক্যাম্পে বাস করে প্রায় ৭ লক্ষের বেশি পার্শ্ববর্তী দেশ মিয়ানমার থেকে বলপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা।

ফলে বিপুল পরিমাণ ভোক্তাদের মাঝে বিপণনের উদ্দেশ্যে উখিয়ার কুতুপালং,দারোগা বাজার সহ বিভিন্ন স্থানে গড়ে উঠেছে চানাচুর,কেক, বিস্কুট এর মতো পণ্যের অনুমোদনবিহীন অবৈধ কারখানা।

অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হওয়া পণ্য সরবরাহ করা হচ্ছে বাজারগুলোতে, যা খেলে রয়েছে স্বাস্থ্য ঝুঁকি।

অসাধু ব্যবসায়ীদের এমন দৌরাত্ম্য রুখতে তৎপর হয়েছে উখিয়া উপজেলা প্রশাসন, নিয়মিত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে চালানো হচ্ছে অভিযান।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে বিএসটিআইয়ের অনুমোদনহীন পণ্য উৎপাদন-বিপণন এর দায়ে তিন প্রতিষ্ঠানকে দেওয়া হয় ৫৫ হাজার টাকা অর্থদণ্ড।

এসময় উখিয়া সদর দারোগা বাজারে বিএসটিআইয়ের মোড়কজাত নিবন্ধন সনদ না থাকায় “মেসার্স জনি ফুড এন্ড প্রোডাক্টস” কে ১০ হাজার টাকা ও “মেসার্স সৌদিয়া ট্রেডার্স” নামে আরো একটি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে রোহিঙ্গা ক্যাম্প লাগোয়া কুতুপালং বাজারে অনুমোদনহীন বিস্কুট ও কেক উৎপাদন করে আসছিলো “মেসার্স ফাইভ স্টার আনন্দ ফুড”, এই প্রতিষ্ঠানকে দেওয়া হয় ২৫ হাজার টাকা অর্থদন্ড।

রমজানে ক্রেতা ভোগান্তি কমানো সহ নিত্যপণ্যের বাজারে পণ্য মূল্য ভোক্তাদের নাগালে রাখতে প্রশাসনের তৎপরতা অব্যাহত থাকবে বলে জানান উখিয়ার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) যারিন তাসনিম তাসিন।

বিএসটিআই কক্সবাজারের সহকারী পরিচালক (সিএম) শিমু বিশ্বাস, পরিদর্শক( মেট্রোলজি) রঞ্জিত কুমার মল্লিক অভিযানে উপস্থিত ছিলেন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে সাংবাদিকদের ‘এআই ও ফ্যাক্ট চেকিং’ বিষয়ক প্রশিক্ষণের সমাপন অনুষ্ঠান ও সনদ বিতরণ

ভেজাল পণ্যে সয়লাভ উখিয়া! রমজানে অসাধু চক্রের টার্গেট রোহিঙ্গাসহ ১০ লাখ ভোক্তা

আপডেট সময় : ০৫:২৭:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫