ঢাকা ০৯:১০ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিশেষ অভিযানে কক্সবাজারে ৩৬ জন গ্রেপ্তার, মদ ও ইয়াবা উদ্ধার জাসদ কেন্দ্রীয় কার্যালয় থেকে কক্সবাজারের টুটুল, মাসুসহ ৫ নেতা আটক শহরের বৌদ্ধ মন্দির পরিদর্শনকালে এমপি কাজল- পবিত্র স্থানের নিরাপত্তা নিশ্চিত করতে হবে সদ্য সাবেক কউক চেয়ারম্যানের বড় ভাই আলাউদ্দিন রাজা মারা গেছেন কক্সবাজার সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ভর্তি পরীক্ষার্থীদের সহায়তায় ছাত্রদলের মানবিক উদ্যোগ টেকনাফে ৯০ হাজার ইয়াবাসহ গ্রেফতার ৩ পেকুয়ার জাহেদ পেলেন পিপিএম পদক আসছে পুলিশের নতুন ইউনিট হাসপাতাল, হাট-বাজার, সমুদ্র সৈকত : ডেঙ্গু প্রতিরোধে তিন মাস প্রতি শনিবার পরিচ্ছন্নতা অভিযান পেকুয়ায় ‘ইউসুফ আলী’ হত্যাকান্ডে জড়িত তিন আসামি গ্রেফতার বিশ্ব পর্যটন দিবস : ১৩ ক্যাটাগরিতে দেওয়া হবে ‘বাংলাদেশ পর্যটন পুরস্কার’ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে দুই সিএনজির সংঘর্ষ, নিহত ১; আহত ৮ ফ্যাসিবাদীদেরকে তথ্য দিলে রাষ্ট্রদ্রোহ আইনে ব্যবস্থা: পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী ২ বছর পর পর্দা উঠলো পর্যটন মেলার, তারকামানের হোটেলে বিশেষ ছাড় কুতুবদিয়া থানা কাবাডি দলের জার্সি উন্মোচন

উখিয়ার ‘অবৈধ বালি’ ভর্তি তিন ট্রাক টেকনাফে জব্দ – জড়িতদের খুঁজছে বনবিভাগ

কক্সবাজারের উখিয়ার সংরক্ষিত বনাঞ্চলের অবৈধভাবে পাহাড় কেটে বালি-মাটি পাচার করছে সংঘবদ্ধ চক্র।

নানা ইস্যুতে আলোচিত উপজেলার পালংখালী ইউনিয়নে সম্প্রতি বৃদ্ধি পেয়েছে এই চক্রের তৎপরতা।

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের অধীনস্থ উখিয়া রেঞ্জের তিনটি বিট এই ইউনিয়নে, যার মধ্যে মোছারখোলা ও থাইংখালী বিট থেকে প্রতিনিয়তই প্রকাশ্যে অনত্র নিয়ে যাওয়া হচ্ছে ট্রাকের পর ট্রাক অবৈধ বালি-মাটি।

২৪ ফেব্রুয়ারি (সোমবার) দুপুরে পালংখালী থেকে বালি ভর্তি তিনটি মিনি ট্রাক (ডাম্পার) এর পিছু নেয় বনবিভাগের আভিযানিক দল।

দলটির ধাওয়ায় উপজেলার সীমানা অতিক্রম করে পার্শ্ববর্তী টেকনাফের হোয়াইক্যং পৌঁছালে ট্রাকগুলো ফেলে পালিয়ে যায় চক্রের সদস্যরা।

অভিযানের নেতৃত্বে থাকা উখিয়া রেঞ্জ কর্মকর্তা শাহীনুর ইসলাম শাহীন বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, ” সংরক্ষিত বনাঞ্চল থেকে অবৈধভাবে বালি উত্তোলন করে পাচারের তথ্য ছিলো, যার ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।”

তিনি জানান, প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে ‘জব্দ হওয়া প্রায় হাজার ঘনফুটের বালি সরকারি সম্পদ’।

বালি পাচারকারীরা টেকনাফ রেঞ্জের আওতাধীন এলাকায় ট্রাকগুলো রেখে পালিয়ে যাওয়ায় সেগুলো জব্দের পর ঐ রেঞ্জ কার্যালয়ে রাখা হয়েছে বলে জানান তিনি।

পালংখালীর স্থানীয় সূত্র বলছে, জব্দ হওয়া ট্রাকগুলোর মধ্যে একটির মালিক ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বাসিন্দা মৃত সোলায়মানের পুত্র সাইফুল ইসলাম ভুট্টো।

অন্য দুটি ট্রাক একই ওয়ার্ডের মৃত মোহাম্মদ ইউসুফ প্রকাশ ইউসুফ সরদারের দুই পুত্র লুৎফুর রহমান ও আলতাজ মিয়ার বলে জানা গেছে।

এঘটনায় জড়িতদের শনাক্ত করে বন আইনের নির্দিষ্ট ধারায় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন উখিয়া রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

বিশেষ অভিযানে কক্সবাজারে ৩৬ জন গ্রেপ্তার, মদ ও ইয়াবা উদ্ধার

উখিয়ার ‘অবৈধ বালি’ ভর্তি তিন ট্রাক টেকনাফে জব্দ – জড়িতদের খুঁজছে বনবিভাগ

আপডেট সময় : ০৩:৩১:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫