ঢাকা ০৪:২৮ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইনানীতে ভূগর্ভস্থ গ্যাসের আগুন জ্বলতে পারে আরও ৭ দিন ‘ইনজেকশন নিয়ে খেলেছি’, বিশ্বকাপ ফাইনাল নিয়ে রোমেরো বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদতবার্ষিকী আজ কক্সবাজারে নকল ব্যান্ডরোলের সাড়ে ৪ লাখ সিগারেট জব্দ অন্ধ্র উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, ১ লাখ ৮০ হাজার মানুষ আশ্রয়কেন্দ্রে স্বপ্নের সমাপ্তি হতে পারে কয়েক সেকেন্ডে, আবার সেই স্বপ্ন বাস্তবায়নে লেগে যেতে পারে বছরের পর বছর কক্সবাজারে পর্যটন শিল্প ধ্বংসের পায়তারা চলছে – এমপি কাজল : উচ্ছেদ অভিযান বন্ধের দাবি তাঁর ইনানীর আগুন নিয়ে বাপেক্স প্রতিনিধি দলের সতর্কবার্তা—জোর করে নেভালে ঘটতে পারে বড় বিপর্যয় লোহাগাড়ার ইউএনওর সঙ্গে বিএনপি নেতা জাহেদ চৌধুরীর বাকবিতণ্ডা পেকুয়ার বীর মুক্তিযোদ্ধা এড. কামাল হোসেনের জানাজা দুপুর ২ টায় ঘূর্ণিঝড় “অর্ণব” বুধবার আঘাত হানতে পারে : কক্সবাজারে ৩ নং সংকেত ১০ মরদেহ হস্তান্তরের দিন উদ্ধার নিখোঁজ শিক্ষিকা মুক্তার দেহাবশেষ : নিহত বেড়ে ১১ ১০ দিন পর মিলল মুক্তার দেহাবশেষ, গলার লকেটেই স্ত্রীকে চিনলেন স্বামী কক্সবাজারে এসে পৌঁছাল মহানগর এক্সপ্রেসের প্রথম ট্রেন, পর্যটন মৌসুমে বাড়তি সুবিধার আশা পর্যটনের পাশাপাশি সংস্কৃতিতেও এগিয়ে যাবে কক্সবাজার: সংস্কৃতি প্রতিমন্ত্রী

‘ইনজেকশন নিয়ে খেলেছি’, বিশ্বকাপ ফাইনাল নিয়ে রোমেরো

২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে আর্জেন্টিনার হার নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ষড়যন্ত্রতত্ত্ব ছড়িয়েছে। তবে সেসব গুঞ্জন উড়িয়ে দিয়েছেন আর্জেন্টিনা অধিনায়ক ক্রিস্তিয়ান ‘কুটি’ রোমেরো। স্পেনকে যোগ্য চ্যাম্পিয়ন মেনে নেওয়ার পাশাপাশি ফাইনালে চোট নিয়েও খেলার কথা জানিয়েছেন তিনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে রোমোরো জানান, ফাইনালে আসলে অস্বাভাবিক কিছু ঘটেনি। সামাজিক যোগাযোগমাধ্যমে ভিত্তিহীন কথা ছড়িয়ে কথা ছড়িয়ে পড়লেও সেসব নিয়ে ভাবতে চান না তারা।

রোমেরোর ভাষায়, ‘ফাইনালে কিছুই ঘটেনি। সামাজিক যোগাযোগমাধ্যম এমন জায়গা, যেখানে কেউ কিছুটা একটা লিখলেও তা ভাইরাল হয়ে যায়। স্পেন ভালো খেলেছে, আর আমরা কোনোমতে টিকে ছিলাম। পুরো বিশ্বকাপই শারীরিকভাবে আমাদের জন্য কঠিন ছিল। অনেকেই পুরোপুরি ফিট ছিলাম না।’

চোটের তালিকায় সতীর্থদের কথাও তুলে ধরেছেন আর্জেন্টিনা অধিনায়ক। লিয়ান্দ্রো পারেদেসের পাঁজরের হাড় ভাঙা ছিল, লিসান্দ্রো মার্তিনেজ ও নাহুয়েল মলিনাও চোটে ভুগেছেন। নিকোলাস তাগলিয়াফিকো পুরোপুরি ফিট ছিলেন না, আর এমিলিয়ানো মার্তিনেজের আঙুল ভাঙা ছিল বলে জানান তিনি।

ফাইনালের আগে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের পর থেকেই অ্যাকিলিস টেন্ডনের সমস্যায় ভুগছিলেন রোমেরো। তিনি বলেন, ‘ফাইনালের আগে প্রায় কোনো দিনই অনুশীলন করতে পারিনি। কয়েকটি ওষুধ ও একটি ইনজেকশন নিয়ে কোনোমতে খেলতে নেমেছিলাম। কিন্তু দ্বিতীয়ার্ধে আমার শরীর আর সইতে পারেনি।’

বিশ্বকাপের আগে হাঁটুর চোট নিয়েও শঙ্কায় ছিলেন রোমেরো। কোচ লিওনেল স্কালোনি তার ওপর আস্থা রাখায় কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। চোটের কারণে ছিটকে যাওয়ার আশঙ্কা থাকলেও শেষ পর্যন্ত বিশ্বকাপে খেলতে পারাকে নিজের স্বপ্নপূরণ হিসেবে দেখছেন এই ডিফেন্ডার।

ফাইনালে হারের পর ছড়ানো গুঞ্জন নিয়ে রোমেরোর স্পষ্ট বক্তব্য, ‘আমরা এসব অর্থহীন বিষয়ে জড়াই না। গত ছয়-সাত বছর জাতীয় দলের সঙ্গে থেকে আমরা সব সময় নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি।’

সূত্র:  ঢাকা পোস্ট

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

ইনানীতে ভূগর্ভস্থ গ্যাসের আগুন জ্বলতে পারে আরও ৭ দিন

‘ইনজেকশন নিয়ে খেলেছি’, বিশ্বকাপ ফাইনাল নিয়ে রোমেরো

আপডেট সময় : ০১:৫৭:১৮ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬