টেকনাফ পৌরসভার মেয়র পদপ্রার্থী মোহাম্মদ ইসমাইলের মিছিলে চাঁদাবাজি -মাদক/অস্ত্র সহ কয়েকটি মামলার আসামী সালমান ফার্সির অংশগ্রহণ আলোচনার জন্ম দিয়েছে।
মিছিলের প্রথম সারির এমন একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ইসমাইল বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজনীতিতে যুক্ত অন্যদিকে সালমানের রাজনৈতিক পরিচয় পরিস্কার করা না গেলেও তিনি জামায়াতের কোন পদে নেই বলে জানা গেছে।
এবিষয়ে ইসমাইলের আনুষ্ঠানিক বক্তব্য না মিললেও টেকনাফে জামায়াতের রাজনীতি সংশ্লিষ্ট অনেকেই বিষয়টিকে অপপ্রচার হিসেবে উল্লেখ করেছেন। সালমানের সাথে যোগাযোগ করা হলেও বক্তব্য পাওয়া যায়নি।
নিজস্ব প্রতিবেদক 



















