ঢাকা ১১:১৬ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টেকনাফের পৌরমেয়র প্রার্থীর মিছিলে চাঁদাবাজি মামলার আসামী! রামুর বাঁকখালী তীরে মিলনমেলা – সম্প্রীতির বন্ধনে ভাসলো কল্প-জাহাজ বাংলাদেশ ঐতিহ্যগতভাবে সম্প্রীতির দেশ- কক্সবাজারের প্রবারণা উৎসবে সংস্কৃতি প্রতিমন্ত্রী খৈয়ম অভিযানের পরও মেরিনড্রাইভে নির্মাণযজ্ঞ,  ‘সরকারি দপ্তর’ ম্যানেজের দাবি! কক্সবাজারে পর্নোগ্রাফি মামলার আসামি আখতারুজ্জামান গ্রেপ্তার কক্সবাজারে সোনারগাঁওয়ের যুবদল নেতা জহির ফকির হত্যা মামলার আসামি কবির গ্রেপ্তার গর্জনিয়ায় হাবিব-আয়েশা ফাউন্ডেশনের আত্মপ্রকাশ গর্জনিয়ায় হাবিব-আয়েশা ফাউন্ডেশনের আত্মপ্রকাশ লামায় বজ্রপাতে ঝরল দুই প্রাণ রোহিঙ্গা ক্যাম্পে ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার রোহিঙ্গা ক্যাম্পে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভুয়া পরিচয়দানকারী চক্রের সদস্য গ্রেফতার ট্রেনে কক্সবাজার যাবেন ১০ উপজেলার মানুষ, কোন স্টেশনে কত আসন মেরিনড্রাইভের দুই পাশে আড়াইশ অবৈধ রিসোর্ট, সৈকত দখল করেও চলছে ব্যবসা চুনতি অভয়ারণ্যে বন বিভাগের অভিযান : উদ্ধার ৬৫ শতক বনভূমি উখিয়ায় বন বিভাগের অভিযান: মাটিভর্তি ডাম্পারসহ চালক আটক

কক্সবাজারে পর্নোগ্রাফি মামলার আসামি আখতারুজ্জামান গ্রেপ্তার

রাজধানীর যাত্রাবাড়ী থানার পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের মামলার এজাহারভুক্ত ১ নম্বর পলাতক আসামি মো. আখতারুজ্জামানকে (৩১) কক্সবাজার থেকে গ্রেপ্তার করেছে এসআরবি।

সোমবার দুপুর ১টা ২০ মিনিটে কক্সবাজার শহরের বিমানবন্দরের নির্মাণাধীন নতুন রানওয়ের পাশে সিসিইসিসি অফিসের সামনে এই বিশেষ অভিযান পরিচালিত হয়। এসআরবি-১৫ এবং এসআরবি-০৩-এর একটি যৌথ দল অভিযানটি পরিচালনা করে।

​অভিযানকালে গ্রেপ্তারকৃত আসামির কাছ থেকে ব্যবহৃত দুটি মোবাইল ফোন জব্দ করা হয়। প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, তাঁর বিরুদ্ধে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যাত্রাবাড়ী থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে এবং তিনি ওই মামলার ১ নম্বর এজাহারভুক্ত আসামি। গ্রেপ্তারকৃত আখতারুজ্জামান রংপুর জেলার কাউনিয়া থানার সোনাতন মধ্যপাড়া এলাকার মো. নূর ইসলামের ছেলে।

​প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আসামিকে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে এসআরবি জানিয়েছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

টেকনাফের পৌরমেয়র প্রার্থীর মিছিলে চাঁদাবাজি মামলার আসামী!

কক্সবাজারে পর্নোগ্রাফি মামলার আসামি আখতারুজ্জামান গ্রেপ্তার

আপডেট সময় : ০৮:৩৭:১৯ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬