ঢাকা ০৫:১৪ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এশিয়ার সেরা ২০ সমুদ্রসৈকতের তালিকায় কক্সবাজার কি আছে বিশ্ববাজারে তেলের দাম ১১৬ ডলার ছাড়াল চীনে যেতে আগ্রহী বাংলাদেশি রোগীদের জন্য ‘গ্রিন চ্যানেল’ চালু আজ ৮১তম জাতিসংঘ দিবস বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, ৪৮ ঘণ্টার মধ্যে হতে পারে ঘূর্ণিঝড়ে সাতকানিয়ায় বাস-সিএনজি সংঘর্ষে নিহত ১, বাসে আগুন, পুলিশের সাথে সংঘর্ষ বান্দরবানে তাবলিগি মারকাজ মসজিদের প্রস্তাবিত স্থান পরিদর্শন করলেন পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরী, এমপি কক্সবাজার সদর থানার বিশেষ অভিযান: গ্রেফতার ১৮ রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্র-বিস্ফোরক মজুদের অভিযোগ, অভিযানের আবেদন কুতুবদিয়ায় অগ্নিকাণ্ড : ক্ষতিগ্রস্ত ৩৬ বসতবাড়ি সী-প্রিন্সেস হোটেলে আ গু ন, অল্পের জন্য ৩’শ পর্যটক পেলেন রক্ষা তিন দিন পর মুক্তিপণ দিয়ে মুক্ত বাহারছড়ার কৃষক রফিক টেকনাফে আগুনে পুড়ল আট কক্ষের ভাড়া বাসা নজরুল বর্ষ জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতায় কৃতিত্ব ও বাংলাদেশ বেতারে তালিকাভুক্ত হওয়া শিল্পীদের সংবর্ধনা নজরুল বর্ষ জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতায় কৃতিত্ব ও বাংলাদেশ বেতারে তালিকাভুক্ত হওয়া শিল্পীদের সংবর্ধনা

রামুতে বিচার নিষ্পত্তি হওয়ার আগে চলাচলের রাস্তা দখলে নেওয়ার অভিযোগ

রামুতে খড়ের স্তুপ ও টিনের বেড়া দিয়ে চলাচলের রাস্তা বন্ধ করার অভিযোগ পাওয়া গেছে। গেলো শুক্রবার (২১ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের হাজারীকুল গ্রামে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী পরবিন্দু বড়ুয়া জানান, দীর্ঘদিন ধরে প্রতিবেশী নুর আহমদ চলাচলের রাস্তা জবর দখল করার চেষ্টা করে আসছিলেন। পরে তিনি রামু থানায় বাদী হয়ে অভিযোগ দায়ের করেন। অভিযোগের পর রামু থানা উভয় পক্ষকে ডেকে চলামান বিরোধ নিষ্পত্তির জন্য সার্ভেয়ার দ্বারা জায়গা পরিমাপ করে যার অংশ তাকে বুঝিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। পরে সার্ভেয়ারের জায়গা পরিমাপ ও বিচার নিষ্পত্তি হওয়ার আগে নুর আহমদ চলাচলের মোট ৮০ ফুট দৈর্ঘ্যের ৪০-৪৫ ফুট দৈর্ঘ্য বরাবর টিনের বেড়া ও খড়ের স্তুপ (কুইজ্যা) বসিয়ে চলাচলের জায়গাটি জবর দখল করে নেয়। এতে পরবিন্দু বড়ুয়া বাধা প্রদান করতে গেলে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ, হামলা ও খড়ের স্তুপ পুড়িয়ে দিয়ে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেয়ার হুমকি দেন নুর আহমদ।

এসব বিষয়ের সত্যতা জানতে অভিযুক্ত নুর আহমদের সাথে যোগাযোগ করা হলে তিনি এসব বিষয় অস্বীকার করেন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

এশিয়ার সেরা ২০ সমুদ্রসৈকতের তালিকায় কক্সবাজার কি আছে

রামুতে বিচার নিষ্পত্তি হওয়ার আগে চলাচলের রাস্তা দখলে নেওয়ার অভিযোগ

আপডেট সময় : ১১:১০:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫