ঢাকা ০৩:৩৭ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টঙ্গীতে শিশু যৌ’ন নিপী’ড়নের অভিযোগ: মাদ্রাসার উপাধ্যক্ষের জামিন নামঞ্জুর জুলাই অভ্যুত্থানের তিন মামলায় হাসিনাসহ ১১৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে নিম্নচাপটি, কবে কোথায় আঘাত আগামীকাল থেকে ঢাকা-কক্সবাজার রুটে চলবে মহানগর এক্সপ্রেস, টিকিট পাবেন যেভাবে শুভ প্রবারণা পূর্ণিমা আজ সাইবার ঝুঁকিতে বন্ধের পর চালু বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট   সংকটের চাপে কক্সবাজারের মানুষ ও রোহিঙ্গাদের টিকে থাকার লড়াই মাতামুহুরীতে প্রথমবারের মতো মাদক ও জুয়া বিরোধী ম্যারাথন অনুষ্ঠিত দুবাইতে চুরি করা টাকার ভাগ নিয়ে জেলে গেলেন রশিদ নগরের চেয়ারম্যান শাহ আলম চকরিয়া ডুলাহাজারা ক্রিড়া সংসদ নির্বাচনে ফজলুর কাদের সভাপতি নির্বাচিত পটিয়ার লুণ্ঠিত চিনি উদ্ধার হলো চকরিয়ার রাসেলের দোকান থেকে – রাসেল ছাত্রদল নাকি শিবির এ নিয়ে দুই ছাত্র সংগঠনের পরস্পরবিরোধী বক্তব্য পেকুয়ায় সড়ক দুর্ঘটনায় পল্লী চিকিৎসকের মৃত্যু জামায়াতের দায়িত্বশীল বৈঠকে জেলা আমীর আনোয়ারী- জন আকাঙ্ক্ষা পূরণে সরকার ব্যর্থতার পরিচয় দিচ্ছে কুতুবদিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫৩ পরিবারকে এমপি আলমগীর ফরিদের নগদ অর্থ সহায়তা আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে পৈতৃক সম্পত্তি দখলের চেষ্টার অভিযোগ, প্রশাসনের সহযোগিতা চান জাবের আহমদ গং

শুভ প্রবারণা পূর্ণিমা আজ

বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শুভ প্রবারণা পূর্ণিমা আজ। এ উপলক্ষে রাজধানীর মেরুল বাড্ডায় আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে দিনব্যাপী নানা ধর্মীয় কর্মসূচির আয়োজন করেছে, বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশন।

রোববার (২৫ অক্টোবর) সকালে জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলনের মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু হয়।

পরে, ভিক্ষু সংঘের প্রভাতি পিণ্ড গ্রহণ, বুদ্ধ পূজা, শীল গ্রহণ, অষ্ট উপকরণসহ মহাসংঘদান এবং ভিক্ষু সংঘের পিণ্ডদানসহ বিভিন্ন ধর্মীয় আচার পালন করা হয়।

আত্মশুদ্ধি, সংযম, সম্প্রীতি ও বিশ্বমানবতার কল্যাণের বার্তা নিয়ে প্রতিবছর উদযাপিত হয় প্রবারণা পূর্ণিমা। বিহারে সমবেত হয়ে গৌতম বুদ্ধের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন ভক্তরা। দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও মঙ্গল কামনায় প্রার্থনা করেন তারা। প্রবারণার মূল শিক্ষা হলো, নিজের ভুল-ত্রুটি সংশোধন এবং অন্যের প্রতি সহনশীল হওয়া।

এদিকে, বিকেলে ‘প্রবারণা পূর্ণিমার তাৎপর্য এবং বিশ্ব মানবতা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সন্ধ্যায়, আলোকসজ্জার পাশাপাশি রঙ-বেরঙের ফানুস ওড়ানো হবে।

সূত্র: যমুনা টিভি

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

টঙ্গীতে শিশু যৌ’ন নিপী’ড়নের অভিযোগ: মাদ্রাসার উপাধ্যক্ষের জামিন নামঞ্জুর

শুভ প্রবারণা পূর্ণিমা আজ

আপডেট সময় : ০১:৩৯:২৬ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬