ঢাকা ০২:৩০ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাতামুহুরীতে প্রথমবারের মতো মাদক ও জুয়া বিরোধী ম্যারাথন অনুষ্ঠিত দুবাইতে চুরি করা টাকার ভাগ নিয়ে জেলে গেলেন রশিদ নগরের চেয়ারম্যান শাহ আলম চকরিয়া ডুলাহাজারা ক্রিড়া সংসদ নির্বাচনে ফজলুর কাদের সভাপতি নির্বাচিত পটিয়ার লুণ্ঠিত চিনি উদ্ধার হলো চকরিয়ার রাসেলের দোকান থেকে – রাসেল ছাত্রদল নাকি শিবির এ নিয়ে দুই ছাত্র সংগঠনের পরস্পরবিরোধী বক্তব্য পেকুয়ায় সড়ক দুর্ঘটনায় পল্লী চিকিৎসকের মৃত্যু জামায়াতের দায়িত্বশীল বৈঠকে জেলা আমীর আনোয়ারী- জন আকাঙ্ক্ষা পূরণে সরকার ব্যর্থতার পরিচয় দিচ্ছে কুতুবদিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫৩ পরিবারকে এমপি আলমগীর ফরিদের নগদ অর্থ সহায়তা আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে পৈতৃক সম্পত্তি দখলের চেষ্টার অভিযোগ, প্রশাসনের সহযোগিতা চান জাবের আহমদ গং কক্সবাজারে স্বস্তি খুঁজে পায় মিমের মন অচিরেই ইসিএ ও নো ডেভেলপমেন্ট জোনের আইন তুলে নেয়া হবে : এমপি কাজল গেলো ২৪ ঘন্টায় সদর থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৫ কক্সবাজারে অপ্রাপ্তবয়স্কদের হোটেলে থাকতে দিলে ব্যবস্থা- সংসদ সদস্য শামীম আরা স্বপ্না পেকুয়ায় লবণাক্ত পানিতে ক্ষতির শঙ্কায় হাজারো কৃষকের ফসল এশিয়ার সেরা ২০ সমুদ্রসৈকতের তালিকায় কক্সবাজার কি আছে বিশ্ববাজারে তেলের দাম ১১৬ ডলার ছাড়াল

মাতামুহুরীতে প্রথমবারের মতো মাদক ও জুয়া বিরোধী ম্যারাথন অনুষ্ঠিত

মাদক ও জুয়ার বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে নবগঠিত মাতামুহুরি উপজেলার সাহারবিল ইউনিয়নে প্রথমবারের মতো সচেতনতামূলক ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৩ অক্টোবর) সামাজিক সংগঠন ‘সাহারবিল ইসলামী ছাত্র ও যুব পরিষদ’-এর উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতায় শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করে।

প্রতিযোগিতায় দেশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আসা শিক্ষার্থী সহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

সাহারবিল ১ নম্বর ওয়ার্ডের কেন্দ্রীয় জামে মসজিদ থেকে প্রতিযোগিতাটি শুরু হয়ে বাটাখালী, মাইজঘোনা, পরিষদ চত্বর, ফাঁড়ির ঠোডা ও শাহারবিল বাজার হয়ে প্রায় চার কিলোমিটার পথ অতিক্রম করে পুনরায় কেন্দ্রীয় জামে মসজিদে এসে শেষ হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রত্যেকেই দৌড় সম্পন্ন করে ফিনিশিং লাইন স্পর্শ করেন।

আয়োজক সংগঠনের পক্ষ থেকে প্রত্যেক প্রতিযোগীর জন্য উন্নতমানের টি-শার্ট, নাশতা ও মেডেলের ব্যবস্থা করা হয়। পাশাপাশি বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়।

এ আয়োজন চকরিয়া, মাতামুহুরি ও কক্সবাজারের বিভিন্ন এলাকায় মাদক ও জুয়াবিরোধী সচেতনতা তৈরিতে ইতিবাচক প্রভাব ফেলেছে বলে মনে করছেন আয়োজকেরা ।

সংগঠনের সভাপতি শেফায়াত হোছাইন বলেন, “সাহারবিল ইসলামী ছাত্র ও যুব পরিষদ একটি সামাজিক ও মানবিক সংগঠন। প্রতিষ্ঠালগ্ন থেকেই সংগঠনটি মানবতার কল্যাণে কাজ করে আসছে। শিক্ষার্থীদের সহযোগিতা, অসুস্থ মানুষের পাশে দাঁড়ানো, ত্রাণ ও ইফতার বিতরণ, কুইজ প্রতিযোগিতা, হিফজুল কোরআন প্রতিযোগিতা, ফুটবল টুর্নামেন্ট, সীরাতুন্নবী (সা.) মাহফিল, ফ্রি মেডিসিন কর্নার, শিক্ষক, ইমাম-মুয়াজ্জিন ও কৃষক সংবর্ধনাসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।”

তিনি আরও বলেন, “যুবসমাজকে মাদক ও জুয়া থেকে বিরত রাখা এবং এ বিষয়ে সামাজিক সচেতনতা গড়ে তোলার লক্ষ্যেই এ ম্যারাথন আয়োজন করা হয়েছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

মাতামুহুরীতে প্রথমবারের মতো মাদক ও জুয়া বিরোধী ম্যারাথন অনুষ্ঠিত

মাতামুহুরীতে প্রথমবারের মতো মাদক ও জুয়া বিরোধী ম্যারাথন অনুষ্ঠিত

আপডেট সময় : ১২:৩৮:২৯ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬