দীর্ঘ প্রায় ২০ বছর পর উৎসবমুখর পরিবেশে চকরিয়া ডুলাহাজারা ক্রিড়া সংসদের নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে বিপুল ভোটে সভাপতি নির্বাচিত হয়েছে ইউনিয়ন বিএনপির সিঃ সহ-সভাপতি
ব্যবসায়ী ফজলুর কাদের।নির্বাচনী উত্তাপ থাকলেও পুরো পরিবেশে ছিল উৎসবের আবহ। যেন ভোট নয়, দীর্ঘদিন পর ক্রিড়া সংসদ পরিবারের এক মিলনমেলা।
শনিবার ২০ অক্টোবর উপজেলার ডুলাহাজারা বাজারস্থ ডুলাহাজারা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের হলরুমে সকাল ১০ টায় ভোট গ্রহণ শুরু হয়ে
২০২৬-২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনের ভোটগ্রহণ বিকাল ৪টায় শেষ হয়। এতে ভোটার সংখ্যা ছিলো ২৩৬।
এতে অন্যান্য পদে নির্বাচিতরা হলেন-সাধারণ সম্পাদক নুরুল আজিম,যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মুজিব,কোষাধ্যক্ষ মাহাবুবুর রহমান, ক্রিড়া সম্পাদক ইছাহাক মাহামুদ, সংস্কৃতিক সম্পাদক হুমায়ুন কবির পারভেজ ও কার্যকরী সদস্য রেজাউল করিম ও মোহাম্মদ ইসমাইল।
প্রধান নির্বাচন কমিশনার দায়িত্বে ছিলেন মোহাম্মদ ফয়জুল আলম চৌধুরী।তিনি জানান-২৩৬ ভোটারের মধ্যে ২১১ টি ভোট কাস্ট হয়েছে। কোন ধরনের অভিযোগ ছাড়াই উৎসব মুখর পরিবেশে নির্বাচন সম্পন্ন হয়েছে।
সকালে নির্বাচন পরিদর্শনে আসেন-চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহীন দেলোয়ার,উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক,সাবেক সভাপতি মিজানুর রহমান চৌধুরী খোকন মিয়া,স্থানীয় চেয়ারম্যান রিয়াজ উদ্দিন শিপু সহ অনেকেই।
নিজস্ব প্রতিবেদক 




















