বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার জেলা শাখার এক দায়িত্বশীল বৈঠক ২৪ অক্টোবর (শনিবার) হাসপাতাল সড়কস্থ দলীয় কার্যালয়ে সকাল সাড়ে নয়টায় অনুষ্ঠিত হয়।
জেলা আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারীর সভাপতিত্বে সেক্রেটারি জাহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত বৈঠকে সভাপতির বক্তব্যে জেলা আমীর বলেছেন, সরকার ক্ষমতারোহণের সাত মাস অতিবাহিত হলেও জন আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হয়েছে।
জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের রায় কার্যকর না করে জনমত কে উপেক্ষা করেছে। পরিবর্তনকামী জনগণকে হতাশ করেছে। ফ্যাসিবাদী কাঠামো বহাল রেখে সুশাসন, ইনসাফ প্রতিষ্ঠা কখনো সম্ভব নয়। দেশের মানুষ ফ্যাসিবাদী কাঠামোর পরিবর্তনের প্রত্যাশা করেছিল, সরকার সকল ক্ষেত্রে দলীয়করণ ও দুবৃত্তপনা কে প্রশ্রয় দিয়ে দেশ কে আবারো অনিশ্চিত গন্তব্যের দিকে ঠেলে দিচ্ছে।
বৈঠকে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, দ্রব্যমূল্য বৃদ্ধি, গ্যাস, সার ও বিদ্যুৎ সংকটের আশু সমাধানের জন্য সরকারের প্রতি আহ্বান জানান। এতে উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর মুফতী মাওলানা মুহাম্মদ হাবিবুল্লাহ, অ্যাডভোকেট ফরিদ উদ্দিন ফারুকী, সহকারী সেক্রেটারি অধ্যাপক আবু তাহের চৌধুরী, মাওলানা দেলাওয়ার হোছাইন, সাংগঠনিক সেক্রেটারি আল আমীন মুহাম্মদ সিরাজুল ইসলাম, অফিস সেক্রেটারী মুহাম্মদ শাহজাহান, কক্সবাজার শহর আমীর আবদুল্লাহ আল ফারুক, সদর আমীর অধ্যাপক খুরশিদ আলম আনসারী, ঈদগাঁও উপজেলা আমীর মাওলানা সলিম উল্লাহ জিহাদী, চকরিয়া উপজেলা আমীর মাওলানা আবুল বাশার, চকরিয়া পৌরসভা আমীর আরিফুল কবীর, মাতামুহুরী উপজেলা আমীর মাওলানা ফরিদুল আলম, কুতুবদিয়া উপজেলা আমীর আ স ম শাহরিয়ার চৌধুরী, মহেশখালী উপজেলা উত্তর আমীর মাস্টার নজরুল ইসলাম, উখিয়া উপজেলা আমীর মাওলানা আবুল ফজল, টেকনাফ উপজেলা আমীর মাওলানা মুহাম্মদ রফিকুল্লাহ, কক্সবাজার সদর সেক্রেটারি আজিজুর রহমান, চকরিয়া উপজেলা সেক্রেটারি মাওলানা ছৈয়দ করীম, মহেশখালী উপজেলা দক্ষিণ সেক্রেটারি আবদুর রহীম, পেকুয়া উপজেলা সহকারী সেক্রেটারি দিদারুল ইসলাম, আইনজীবী শাখা সেক্রেটারি অ্যাডভোকেট এ কে ফিরোজ আহমদ।
প্রেস বিজ্ঞপ্তি: 






















