ঢাকা ০৮:১৬ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে পৈতৃক সম্পত্তি দখলের চেষ্টার অভিযোগ, প্রশাসনের সহযোগিতা চান জাবের আহমদ গং কক্সবাজারে স্বস্তি খুঁজে পায় মিমের মন অচিরেই ইসিএ ও নো ডেভেলপমেন্ট জোনের আইন তুলে নেয়া হবে : এমপি কাজল গেলো ২৪ ঘন্টায় সদর থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৫ কক্সবাজারে অপ্রাপ্তবয়স্কদের হোটেলে থাকতে দিলে ব্যবস্থা- সংসদ সদস্য শামীম আরা স্বপ্না পেকুয়ায় লবণাক্ত পানিতে ক্ষতির শঙ্কায় হাজারো কৃষকের ফসল এশিয়ার সেরা ২০ সমুদ্রসৈকতের তালিকায় কক্সবাজার কি আছে বিশ্ববাজারে তেলের দাম ১১৬ ডলার ছাড়াল চীনে যেতে আগ্রহী বাংলাদেশি রোগীদের জন্য ‘গ্রিন চ্যানেল’ চালু আজ ৮১তম জাতিসংঘ দিবস বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, ৪৮ ঘণ্টার মধ্যে হতে পারে ঘূর্ণিঝড়ে সাতকানিয়ায় বাস-সিএনজি সংঘর্ষে নিহত ১, বাসে আগুন, পুলিশের সাথে সংঘর্ষ বান্দরবানে তাবলিগি মারকাজ মসজিদের প্রস্তাবিত স্থান পরিদর্শন করলেন পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরী, এমপি কক্সবাজার সদর থানার বিশেষ অভিযান: গ্রেফতার ১৮ রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্র-বিস্ফোরক মজুদের অভিযোগ, অভিযানের আবেদন

কক্সবাজারে অপ্রাপ্তবয়স্কদের হোটেলে থাকতে দিলে ব্যবস্থা- সংসদ সদস্য শামীম আরা স্বপ্না

কক্সবাজারের আবাসিক হোটেলে অপ্রাপ্তবয়স্কদের বয়স ও পরিচয় যাচাই না করে কক্ষ ভাড়া দিলে সংশ্লিষ্ট মালিক ও ব্যবস্থাপকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও কক্সবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না।

শনিবার (২৪ অক্টোবর) দুপুরে কক্সবাজার জেলা প্রশাসনের উদ্যোগে নিরাপদ পর্যটন নিশ্চিত করতে হোটেল-মোটেল-রেস্তোরাঁ মালিক, পর্যটনসংশ্লিষ্ট ব্যবসায়ী ও অংশীজনদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ সতর্কবার্তা দেন।

শামীম আরা স্বপ্না বলেন, অপ্রাপ্তবয়স্ক মেয়েদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ছাড়া প্রেমিকের সঙ্গে হোটেলে অবস্থানের সুযোগ দেওয়া হচ্ছে। এ ধরনের ঘটনায় বিভিন্ন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হচ্ছে। পর্যটনকেন্দ্র হিসেবে কক্সবাজারের সুনাম ও পর্যটকদের নিরাপত্তা রক্ষায় হোটেল কর্তৃপক্ষকে আরও দায়িত্বশীল হতে হবে।

তিনি বলেন, অপ্রাপ্তবয়স্কদের বয়স ও পরিচয় যাচাই না করে হোটেলে থাকার সুযোগ দেওয়া যাবে না। এ ধরনের অনিয়মের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট হোটেলের মালিক ও ব্যবস্থাপকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সভায় কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিনের মৃত্যুর ঘটনাও আলোচনায় আসে। গত ৮ অক্টোবর ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধারের পর বিষয়টি নিয়ে দেশজুড়ে আলোচনা তৈরি হয়। সংবাদে প্রকাশিত তথ্য অনুযায়ী, মৃত্যুর আগে তিনি কক্সবাজারের একটি হোটেলে কথিত প্রেমিকের সঙ্গে অবস্থান করেছিলেন। হোটেলের নিবন্ধন খাতায় তাঁর বয়স ১৮ বছর লেখা হয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

ঘটনাটি প্রসঙ্গে কক্সবাজারের পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমান বলেন, কুমিল্লার ঘটনার সঙ্গে কক্সবাজারের নাম জড়িয়ে পড়েছে। পর্যটনশিল্পের স্বার্থে নেতিবাচক প্রচারণা মোকাবিলা এবং জেলার ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরতে হবে। একই সঙ্গে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করাও জরুরি।

কক্সবাজার ইনস্টিটিউট ও পাবলিক লাইব্রেরির শহীদ সুভাষ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল মান্নান। এতে কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল, ফায়ার সার্ভিস, পরিবেশ অধিদপ্তরসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি এবং পর্যটনসংশ্লিষ্ট ব্যবসায়ী নেতারা বক্তব্য দেন।

উল্লেখ্য, গত ১৭ অক্টোবর উখিয়ার ইনানীর পাটুয়ারটেক এলাকার টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ পর্যটকের মৃত্যু হয়। এর চার দিন পর, ২১ অক্টোবর হিমছড়ি সৈকতে গোসলে নেমে প্রাণ হারান পাঁচ পর্যটক। পর্যটন মৌসুমে একের পর এক দুর্ঘটনার প্রেক্ষাপটে নিরাপদ ভ্রমণ নিশ্চিত করতে প্রশাসন ও পর্যটনসংশ্লিষ্টদের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে পৈতৃক সম্পত্তি দখলের চেষ্টার অভিযোগ, প্রশাসনের সহযোগিতা চান জাবের আহমদ গং

কক্সবাজারে অপ্রাপ্তবয়স্কদের হোটেলে থাকতে দিলে ব্যবস্থা- সংসদ সদস্য শামীম আরা স্বপ্না

আপডেট সময় : ০৬:০৯:১২ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬