ঢাকা ১০:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বান্দরবানে তাবলিগি মারকাজ মসজিদের প্রস্তাবিত স্থান পরিদর্শন করলেন পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরী, এমপি কক্সবাজার সদর থানার বিশেষ অভিযান: গ্রেফতার ১৮ রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্র-বিস্ফোরক মজুদের অভিযোগ, অভিযানের আবেদন কুতুবদিয়ায় অগ্নিকাণ্ড : ক্ষতিগ্রস্ত ৩৬ বসতবাড়ি সী-প্রিন্সেস হোটেলে আ গু ন, অল্পের জন্য ৩’শ পর্যটক পেলেন রক্ষা তিন দিন পর মুক্তিপণ দিয়ে মুক্ত বাহারছড়ার কৃষক রফিক টেকনাফে আগুনে পুড়ল আট কক্ষের ভাড়া বাসা নজরুল বর্ষ জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতায় কৃতিত্ব ও বাংলাদেশ বেতারে তালিকাভুক্ত হওয়া শিল্পীদের সংবর্ধনা নজরুল বর্ষ জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতায় কৃতিত্ব ও বাংলাদেশ বেতারে তালিকাভুক্ত হওয়া শিল্পীদের সংবর্ধনা পেকুয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু সম্মান ক্ষুন্ন করতে ও পাওনা টাকা না দিতে অপপ্রচার চালাচ্ছে:ফখরুল ২৬ অক্টোবর থেকে ঢাকা-কক্সবাজার রুটে মহানগর এক্সপ্রেস চালু ৩৫ লিটার চোলাই মদসহ আটক,ঈদগাঁও থানার হেফাজত থেকে পালাল কিশোর! উখিয়ায় ৫০ হাজার ইয়াবাসহ যুবদল নেতা গ্রেপ্তার, পালালেন আরও দুজন  অপ্রতিম হত্যা মামলার চার্জশিট দাখিল, আসামি চারজন

নজরুল বর্ষ জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতায় কৃতিত্ব ও বাংলাদেশ বেতারে তালিকাভুক্ত হওয়া শিল্পীদের সংবর্ধনা

নজরুল বর্ষ জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতায় সত্যেন সেন শিল্পীগোষ্ঠী সঙ্গীত ও নৃত্য বিভাগের শিক্ষার্থীরা জেলা পর্যায়ে প্রথম ও দ্বিতীয় স্থান অর্জন এবং বাংলাদেশ বেতার, কক্সবাজার আঞ্চলিক কেন্দ্রে সংগীত ও আবৃত্তি শিল্পী হিসেবে তালিকাভুক্ত হওয়ায় শিল্পীদের সংবর্ধনা দিয়েছে সত্যেন সেন শিল্পীগোষ্ঠী, কক্সবাজার জেলা সংসদ।

২৩ অক্টোবর বিকাল ৫টায় কক্সবাজার পাবলিক লাইব্রেরির মিলনায়তনে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি খোরশেদ আলম।

অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা খেলাঘরের সভাপতি সুবিমল পাল পান্না, ঝিনুকমালা খেলাঘরের সভাপতি আশরাফুল হুদা ছিদ্দিকী জামশেদ, নৃত্য প্রশিক্ষক হারুনুর রশীদ লিটন, সাংস্কৃতিক সংগঠক প্রমথ পাল, সংগঠনের অর্থ সম্পাদক আয়াত উল্লাহ, সদস্য জাওয়াদ বাশার অনন্ত প্রমুখ।

বক্তারা বলেন, নতুন প্রজন্মকে সুস্থ সংস্কৃতিচর্চায় সম্পৃক্ত করতে সাংস্কৃতিক সংগঠন, প্রশিক্ষক, অভিভাবক ও সমাজের সচেতন মানুষকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। নিয়মিত অনুশীলন, অধ্যবসায় ও সঠিক দিকনির্দেশনার মধ্য দিয়ে শিশু-কিশোর ও তরুণ শিল্পীরা জাতীয় পর্যায়ে আরও বড় সাফল্য অর্জন করতে পারবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।

তাঁরা আরও বলেন, প্রতিভাবান শিল্পীদের যথাযথ মূল্যায়ন ও উৎসাহ প্রদান সাংস্কৃতিক বিকাশের পথকে সুগম করে। এ ধরনের সংবর্ধনা শিল্পীদের আত্মবিশ্বাস বাড়ানোর পাশাপাশি নতুন প্রজন্মকে সংস্কৃতিচর্চায় অনুপ্রাণিত করবে। এ সময় তাঁরা সাংস্কৃতিক অঙ্গনে সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর উদ্যোগের প্রশংসা করেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সত্যেন সেন শিল্পীগোষ্ঠী, কক্সবাজার জেলা সংসদের সাধারণ সম্পাদক মনির মোবারক। সংবর্ধনা অনুষ্ঠানে কৃতিত্ব অর্জনকারী শিল্পীদের সম্মাননা জানানো হয় এবং তাঁদের সাংস্কৃতিক অভিযাত্রার উত্তরোত্তর সাফল্য কামনা করা হয়।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

বান্দরবানে তাবলিগি মারকাজ মসজিদের প্রস্তাবিত স্থান পরিদর্শন করলেন পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরী, এমপি

নজরুল বর্ষ জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতায় কৃতিত্ব ও বাংলাদেশ বেতারে তালিকাভুক্ত হওয়া শিল্পীদের সংবর্ধনা

আপডেট সময় : ০৭:২০:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬