ঢাকা ০৭:৪৪ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হিমছড়িতে সৈকতে গোসলে নেমে ৫ পর্যটক নিখোঁজ: ৩ জনের মৃত্যু টেকনাফ সমুদ্র সৈকতে প্রতিমা বিসর্জন সম্পন্ন সমুদ্রে জনসমুদ্র বিসর্জনে যা অর্জন রোহিঙ্গা ক্যাম্পে দুর্গাপূজা: বিবর্ণ জীবনে রঙিন উৎসব দুর্গাপূজা ও টানা ছুটিতে কক্সবাজারে পর্যটকের ঢল, তিন স্তরের নিরাপত্তা ট্যুরিস্ট পুলিশের ‎বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম আজ বিজয়া দশমী, মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর ‘বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি চর্চায় বিশ্বাসী’ – হিন্দু ক্যাম্পে ত্রাণ সচিব টেকনাফের বাহারছড়ায় বাড়িতে ঢুকে অস্ত্রের মুখে কৃষক রফিককে অপহরণ ধর্মের পরিচয়ে নয়, নাগরিক হিসেবে সবার সমান অধিকার নিশ্চিত করা হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান” মহানবমীতে মন্ডপে মন্ডপে মানুষের ঢল ঘরে ঘরে বায়োগ্যাস প্ল্যান্ট করার চিন্তা রয়েছে সরকারের: মাতামুহুরীতে প্রতিমন্ত্রী আমিনুল হক ‎ঈদগাঁও-ঈদগড় সড়কে গণডাকাতির ঘটনায় ‎ছাবের ডাকাতের স্ত্রী সন্তান গ্রেফতার : লুণ্ঠিত মালামাল উদ্ধার দেশের বৃহত্তম প্রতিমা বিসর্জন অনুষ্ঠান সৈকতে : প্রধান অতিথি ভূমি প্রতিমন্ত্রী

টেকনাফ সমুদ্র সৈকতে প্রতিমা বিসর্জন সম্পন্ন

  • নোমান অরুপ
  • আপডেট সময় : ০৬:০৩:১৬ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬
  • 52

কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসবের বিজয়া দশমীর আনুষ্ঠানিকতা শেষে প্রতিমা বিসর্জন সম্পন্ন হয়েছে।

বুধবার (২১ অক্টোবর) বিকেলে অশ্রুসিক্ত নয়নে দেবী দুর্গাকে বিদায় জানান সনাতন ধর্মাবলম্বীরা।

​বিকেলে প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে টেকনাফের মেরিন ড্রাইভ সংলগ্ন সমুদ্র সৈকতে ভক্ত ও দর্শনার্থীর ঢল নামে। উপজেলার বিভিন্ন মণ্ডপ থেকে একে একে দেবী দুর্গার প্রতিমা শোভাযাত্রাসহকারে সৈকত প্রাঙ্গণে নিয়ে আসা হয়।

ঢাক-ঢোল, কাঁসর-ঘণ্টা, সিঁদুর খেলা আর উলুধ্বনিতে মুখরিত হয়ে ওঠে টেকনাফ সৈকত এলাকা। হিন্দু ধর্মাবলম্বীদের পাশাপাশি স্থানীয় অন্যান্য সম্প্রদায়ের মানুষও বিসর্জন দেখতে সমবেত হন, যা এক চমৎকার অসাম্প্রদায়িক সম্প্রীতির মেলবন্ধনে পরিণত হয়।

টেকনাফ কেন্দ্রীয় বিষ্ণু মন্দির পূজা উদযাপন পরিষদের সভাপতি রুপন ধর জানান, অত্যন্ত সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে এবারের পূজা এবং প্রতিমা বিসর্জন সম্পন্ন হয়েছে।

​প্রতিমা বিসর্জন উপলক্ষে সৈকতজুড়ে কঠোর নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করে উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিজিবি, পুলিশ, কোস্ট গার্ড এবং আনসার বাহিনীর টহল ও নজরদারি ছিল চোখে পড়ার মতো।

সব আনুষ্ঠানিকতা শেষে ধর্মীয় রীতি মেনে বঙ্গোপসাগরের লোনাজলে বিসর্জন দেওয়া হয় দেবী দুর্গার প্রতিমা।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

টেকনাফ সমুদ্র সৈকতে প্রতিমা বিসর্জন সম্পন্ন

আপডেট সময় : ০৬:০৩:১৬ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬