শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে এবং শান্তিপূর্ণভাবেই পূজা শেষ হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী সাচিং প্রু।
সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় কক্সবাজার শহরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন। এ সময় তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানান।
পরিদর্শনকালে মন্ত্রী পূজামণ্ডপের সার্বিক পরিবেশ ও নিরাপত্তাব্যবস্থার খোঁজখবর নেন। এ সময় তিনি পূজার আনন্দ ও সম্প্রীতির পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
কক্সবাজারে দুর্গাপূজা ঘিরে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। পূজার আনুষ্ঠানিকতা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও সতর্ক অবস্থানে রয়েছে।
পরিদর্শনকালে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, পূজা উদ্যাপন কমিটির নেতারা উপস্থিত ছিলেন।
শাহেদ হোছাইন মুবিন: 






















