কক্সবাজার জেলায় বিতর্কচর্চার প্রসার, যুক্তিনির্ভর চিন্তাশক্তির বিকাশ এবং তরুণ প্রজন্মকে বুদ্ধিবৃত্তিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার লক্ষ্যে গঠিত হয়েছে ‘কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশন’। উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত ও অনুমোদনক্রমে জেলার শীর্ষস্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানের উচ্চমাধ্যমিক ও বিশ্ববিদ্যালয়পড়ুয়া বিতার্কিকদের সমন্বয়ে নবগঠিত এই কার্যনির্বাহী কমিটি অনুমোদন করা হয়েছে।
১০ অক্টোবর ২০২৬ তারিখ থেকে এই কমিটি কার্যকর বলে গণ্য হবে এবং পরবর্তী অনুমোদিত কমিটি গঠিত না হওয়া পর্যন্ত দায়িত্ব পালন করবে। ১১ উপদেষ্টা পরিষদের অনুমোদনে যাত্রা শুরু করল সংগঠনটি।
জেলার তরুণ বিতার্কিকদের নেতৃত্ব দেওয়ার জন্য গঠিত এই কমিটিতে সভাপতি হয়েছেন সানজিদুল ইসলাম মাহিন (কক্সবাজার সিটি কলেজ), ও সাধারণ সম্পাদক হয়েছেন ফাহমিদা হাসান হেভা (কক্সবাজার সরকারি কলেজ)।
মুখপাত্র হিসেবে রোদসী হোসাইন হৃদি (কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি) ও সাংগঠনিক সম্পাদক হিসেবে সাদিয়া আকতার সাদিয়া (কক্সবাজার মহিলা কলেজ) এছাড়াও সহ-সভাপতি হলেন মঈন খান ইরফান (কক্সবাজার মেডিকেল কলেজ), আসিফা বিনতে রিমু (কক্সবাজার সরকারি কলেজ), তানভীর উদ্দীন (কক্সবাজার সরকারি কলেজ)।
অন্যান্য পদাধিকারীগণ যথাক্রমে সহ-সাধারণ সম্পাদক: এস.এম লুৎফুর কবির (কক্সবাজার সরকারি কলেজ), সহ-সাংগঠনিক সম্পাদক: তাফহীম উদ্দীন মুত্তাকী (কক্সবাজার হাশেমিয়া কামিল মাস্টার্স মাদরাসা), দপ্তর সম্পাদক: তানজিদুল ইসলাম আজাদ (কক্সবাজার হাশেমিয়া কামিল মাস্টার্স মাদরাসা)
কার্যনির্বাহী সদস্যবৃন্দরা হলেন – তুষার ইমরান আকিব (রামু সরকারি কলেজ), মোরসালিন ওসামা (কক্সবাজার সিটি কলেজ), তাসনিয়া আমিন মীম (কক্সবাজার মহিলা কলেজ), মোর্শেদুল হক (রামু সরকারি কলেজ), জাকিয়া খানম (কক্সবাজার সিটি কলেজ), ফারহানা ইয়াসমিন মুক্তা (বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমি স্কুল অ্যান্ড কলেজ), তাসনিয়া বিনতে জীহাদী (বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমি স্কুল অ্যান্ড কলেজ)।
এছাড়াও সংগঠনের সার্বিক কার্যক্রমে দিকনির্দেশনা দিতে মডারেটর প্যানেলে দায়িত্ব পালন করবেন সাবেক বিতার্কিক মঈন উদ্দিন রাকিব ও রাজিন সালেহ।
সংগঠনের ১১ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদের সদস্য হলেন
এম. এম সিরাজুল ইসলাম (মহাপরিচালক, বায়তুশ শরফ কমপ্লেক্স), প্রফেসর রেজাউল করিম মোহাম্মদ তারেক (সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ, কক্সবাজার সরকারি মহিলা কলেজ), জসিম উদ্দিন বকুল (পরিচালক, শব্দায়ন আবৃত্তি একাডেমি), মোহাম্মদ নাসির উদ্দীন (সাবেক জেলা শিক্ষা অফিসার), ডা. এমডি শাহীন আব্দুর রহমান চৌধুরী (সহকারী অধ্যাপক, কক্সবাজার মেডিকেল কলেজ), মিঠুন চক্রবর্তী (সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান – ইংরেজি, কক্সবাজার সরকারি কলেজ), মোজাফফর আহম্মেদ (প্রশিক্ষণ সমন্বয়কারী, জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি – NAEM), অধ্যাপক জেবুননেসা (সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান – পদার্থবিজ্ঞান, কক্সবাজার সিটি কলেজ), তামান্না নওরিন আজিম (সহকারী অধ্যাপক – ইংরেজি, কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি), হাসনা হুরাইন চৌধুরী (চেয়ারম্যান, ইউনিয়ন হাসপাতাল, কক্সবাজার), মোহাম্মদ হাসান আলী (প্রভাষক – ইসলামিক ইতিহাস ও সংস্কৃতি, কক্সবাজার হাশেমিয়া কামিল মাদরাসা)।
নিজস্ব প্রতিবেদক 



















