ঢাকা ০৭:০২ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৬ মামলার আসামি রামুর চিহ্নিত প্রতারক মামুন স্ত্রীসহ আটক কক্সবাজার থেকে ঢাকা যাওয়ার পথে বিমানের চাকা বিচ্ছিন্ন ককশিট বুকে বেঁধে নাফ নদী সাঁতরে ইয়াবা পাচারের চেষ্টা: ‌২ লাখ ইয়াবা উদ্ধার কক্সবাজারে ৩ প্রতিষ্ঠানকে ভোক্তা অধিদপ্তরের ৩০ হাজার টাকা জরিমানা দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায় আটক মক্কা-মদিনার প্রশ্নে আপস নয়, মক্কা প‌্যা‌ক্টে যোগ দি‌তে আগ্রহী বাংলাদেশ প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপের ঘটনায় আটক ৩ ইউটিউবার ধ্রুব রাঠিকে আটক করল পুলিশ ট্রাম্পের নেভি-ব্লু স্যুট তৈরি নারায়ণগঞ্জের আদমজীতে সাগরে ১৩ অক্টোবরের মধ্যে লঘুচাপ সৃষ্টির আভাস শখের মাছ চাষে বিষ প্রয়োগ, লাখ টাকার ক্ষতি ছাত্রলীগের কেন্দ্রীয় সাবেক সাধারণ সম্পাদক রোটনের মৃত্যু হোয়াইক্যংয়ে ট্রাক-সিএনজি সংঘর্ষে চালক নিহত, নারীসহ আহত ৫ আজ মহালয়া, দেবীপক্ষের সূচনায় শারদীয় দুর্গোৎসবের শুরু কক্সবাজারে বিপাকে সেই টুকু দ্য আগলি, স্কুটিতেও গুণেছেন ১৮ হাজার জরিমানা!

কক্সবাজারে ৩ প্রতিষ্ঠানকে ভোক্তা অধিদপ্তরের ৩০ হাজার টাকা জরিমানা

কক্সবাজারে ভোক্তা অধিকার বিরোধী বিভিন্ন অপরাধে ০৩ টি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে জেলা জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

শহরের বাহারছড়া বাজার, হাসপাতাল সড়ক ও বাজারঘাটা এলাকায় তদারকি অভিযান পরিচালনাকালে জরিমানা করা হয়।

শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত পরিচালিত এ অভিযানের নেতৃত্ব দেন সহকারী পরিচালক মোঃ হাসান-আল-মারুফ।

এসময় বাহারছড়া বাজার এলাকায় একটি মাংস বিতান কে নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে মাংস বিক্রয় করার অপরাধে ৫ হাজার টাকা, হাসপাতাল সড়ক এলাকায় একটি ডেন্টাল ক্লিনিক কে অন্যের নাম, পদবী, প্যাড ব্যবহার করে মানুষকে প্রতারিত করার অপরাধে ২০ হাজার টাকা এবং বাজারঘাটা এলাকায় একটি মিষ্টির দোকানকে ওজনে কারচুপি করার অপরাধে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়াও মাছের দোকান, ফলের দোকান, মুরগির দোকান, হোটেল, মুদি দোকানে নিত্য প্রয়োজনীয় পণ্যের তদারকি করা হয়েছে। মূল্য তালিকা প্রদর্শন করছে কিনা, নির্ধারিত মূল্যের চেয়ে বেশি মূল্য পণ্য বিক্রয় করছেন কিনা, মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয় বা ব্যবহার করছে কিনা, সঠিক ওজনে পণ্য ক্রয়- বিক্রয় হচ্ছে কিনা সেসব বিষয়ে নিবিড় তদারকি করা হয়েছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

১৬ মামলার আসামি রামুর চিহ্নিত প্রতারক মামুন স্ত্রীসহ আটক

কক্সবাজারে ৩ প্রতিষ্ঠানকে ভোক্তা অধিদপ্তরের ৩০ হাজার টাকা জরিমানা

আপডেট সময় : ০৪:২৮:০০ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬