ঢাকা ০৯:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাবেক পৌর কাউন্সিলর সাহাব উদ্দিন সিকদারের জানাজা শুক্রবার দুপুর আড়াইটায় : হাশেমিয়া মাদ্রাসা মাঠে জিসান হত্যার রেশ না কাটতেই চকরিয়ায় এসএসসি পরীক্ষার্থী অপহরণ গা দিয়ে দুর্গন্ধ আসে’, ‘লুঙ্গি পরে এসেছেন কেন’? পেকুয়ায় প্রথম ধাপে কৃষি সহায়তা কার্ড পাচ্ছে ৯৮২ কৃষক ছিনতাইয়ের প্রস্তুতিকালে কক্সবাজারে দেশীয় অস্ত্রসহ শীর্ষ ছিনতাইকারী গ্রেপ্তার আরাকান আর্মির পুঁতে রাখা মাইন বিস্ফোরণে রোহিঙ্গা নাগরিক আহত কানাডার হাইকমিশনে প্রদর্শিত হলো কক্সবাজারের তরুণদের নির্মিত চলচ্চিত্র ফুটপাত হকারমুক্ত করা জনদাবি : স্বরাষ্ট্রমন্ত্রী ‘আনসারের পৃথক তিনটি আইন রূপান্তর করে একটি সমন্বিত আইন প্রণয়ন করা হবে’  মেসিহীন আর্জেন্টিনার উড়ন্ত সূচনা, ৪ গোল দিলো বলিভিয়াকে জামায়াত-আওয়ামী লীগে কোনো পার্থক্য নেই : উমামা ফাতেমা এমপি পদ থেকে মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর যৌথ অভিযানের আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী আন্তর্জাতিক প্রবীণ দিবস আজ চাঁদাবাজ-সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান জোরদার হচ্ছে

জিসান হত্যার রেশ না কাটতেই চকরিয়ায় এসএসসি পরীক্ষার্থী অপহরণ

কক্সবাজারের চকরিয়ায় জিসান হত্যাকাণ্ডের রেশ কাটতে না কাটতেই এবার এক এসএসসি পরীক্ষার্থীকে অপহরণের অভিযোগ উঠেছে। নিখোঁজের পর অজ্ঞাত নম্বর থেকে ফোন করে পরিবারের কাছে ১ লাখ টাকা মুক্তিপণ দাবি এবং টাকা না দিলে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ পরিবারের।

নিখোঁজ শিক্ষার্থীর নাম মারুফ (১৪)। সে লক্ষ্যারচর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের জিদ্দাবাজার এলাকার নুরুল আলমের ছেলে এবং কাকারা শাহওমরাবাদ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।

পরিবারের দাবি, ২৭ সেপ্টেম্বর সকাল ১০টার দিকে বিদ্যালয়ে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় মারুফ। এরপর আর বাড়ি ফেরেনি। বিদ্যালয়ের হাজিরা খাতায়ও তার উপস্থিতি পাওয়া যায়নি বলে জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ।

দিনভর খোঁজ করেও সন্ধান না পেয়ে বুধবার চকরিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে পরিবার।

পরিবারের ভাষ্য, বুধবার সন্ধ্যার পর অজ্ঞাত একটি নম্বর থেকে ফোন করে মারুফকে আটকে রাখার দাবি করা হয়। এ সময় ১ লাখ টাকা মুক্তিপণ চাওয়া হয়। নির্ধারিত সময়ে টাকা না দিলে মারুফকে হত্যা করে অ্যাম্বুলেন্সে লাশ পাঠিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে বলে পরিবারের অভিযোগ।

এ ঘটনায় আতঙ্কে রয়েছে মারুফের পরিবার। তাকে উদ্ধারে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ দাবি করেছেন স্বজনরা।

ঘটনার সত্যতা ও মারুফের অবস্থান নিশ্চিত করতে পুলিশ তদন্ত করছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

সাবেক পৌর কাউন্সিলর সাহাব উদ্দিন সিকদারের জানাজা শুক্রবার দুপুর আড়াইটায় : হাশেমিয়া মাদ্রাসা মাঠে

জিসান হত্যার রেশ না কাটতেই চকরিয়ায় এসএসসি পরীক্ষার্থী অপহরণ

আপডেট সময় : ০৭:৫৩:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬