ঢাকা ০৭:০৫ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টিটিএনের সংবাদকর্মীদের দক্ষতা উন্নয়নে ডিডাব্লিউ একাডেমির ইন-হাউস প্রশিক্ষণ কক্সবাজারের মেয়ে তাওয়াক্কুল নূর চৌধুরী স্নেহা নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-এর জুডো বিভাগে ব্রোঞ্জ পদক জয়ী মহেশখালীতে ভাসমান এলএনজি টার্মিনালে ত্রুটি, সারাদেশে গ্যাসের সংকট নির্ভীক, স্পষ্টবাদী ও সৎ সাংবাদিক ছিলেন আতাহার ইকবাল-লুৎফুর রহমান কাজল এমপি নেপালের আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রিত কক্সবাজারের সন্তান সাংবাদিক ইরফান হোয়াইক্যংয়ের কাটাখালীতে এবার ২ কোটি টাকার ইয়াবা ছিনতাই পালংখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের সভার প্রতিবাদে বিএনপির মিছিল উখিয়ায় শ্যামল প্রকৃতি আর্ট স্কুলের দিনব্যাপী সংগীত কর্মশালা অনুষ্ঠিত কাঁচা মাছ খেয়ে ৩৬ দিন সাগরে ভাসছিলেন শ্রীলঙ্কার দুই জেলে: উদ্ধার করলেন মহেশখালীর জেলেরা রোহিঙ্গা মাঝি এনায়েত উল্লাহর অত্যাচারে অতিষ্ঠ রোহিঙ্গারাই টানা আন্দোলনের মুখে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ উখিয়ায় বাসে অভিযান: ৪ হাজার ৫০০ পিস ইয়াবাসহ সাবেক আওয়ামী লীগ নেতা আটক কুতুবদিয়ায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু বঙ্গোপসাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত লোহাগাড়ায় মোটরসাইকেলের ধাক্কায় আহত আলমগীর মারা গেছেন

ঈদগাঁওতে ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু

ঈদগাঁওতে ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু

কক্সবাজারের ঈদগাঁও ইসলামপুর ইউনিয়নের মধ্যম নাপিতখালীতে ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২২ নভেম্বর) সকাল ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মছিউর রহমান জানান, নিহত ব্যক্তির আনুমানিক বয়স ৫০-৫৫ বছর। তার পরিচয় জানা যায়নি। ধারণা করা হচ্ছে, নিহত ব্যক্তি লবণ মাঠের শ্রমিক।

ওসি মছিউর বলেন, ওই ব্যক্তি রেললাইনের ওপর দিয়ে হেঁটে যাওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে।

এই স্টেশনের একজন পয়েন্টম্যান জানান, কক্সবাজার এক্সপ্রেসের লোকো মাস্টার বারবার হুইসেল বাজিয়েছিলেন। কিন্তু রেললাইনে হাঁটতে থাকা ওই ব্যক্তি তা শুনতে না পেয়ে কাটা পড়ে মারা যান।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানায়, ইসলামপুর মধ্যম নাপিতখালী রেললাইনে পাশে ট্রেনে কাটা পড়া ব্যক্তির মরদেহ দেখতে পেয়ে স্থানীয় গ্রাম পুলিশ (চৌকিদার) লাল মিয়া থানা পুলিশকে খবর দেয়। নিহত অজ্ঞাত ব্যক্তির মস্তক শরীর থেকে বিচ্ছিন্ন হয়েছে গেছে।

দুপুর দেড়টায় মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান ওসি মছিউর।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

টিটিএনের সংবাদকর্মীদের দক্ষতা উন্নয়নে ডিডাব্লিউ একাডেমির ইন-হাউস প্রশিক্ষণ

ঈদগাঁওতে ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু

আপডেট সময় : ০৯:৪৯:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪