ঢাকা ১২:১১ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সদর থানা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত : ২৪ ঘন্টায় গ্রেফতার ১৫ সৃজন সংগীত ভুবনের ১৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন লোহাগাড়ায় এবার নির্বাহী ম্যাজিস্ট্রেটের বাড়িতে চুরি বড়বাজার জামে মসজিদের তামার তার চুরি: প্রধান আসামি রফিক গ্রেফতার নিখোঁজের আড়াই ঘন্টা পর পাওয়া গেলো পর্যটকের মরদেহ : জীবিত উদ্ধার ২ অনলাইন পেইজ খুলে প্রতারণা: প্রবাসীর টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ কলাতলীর বিশিষ্ট ব্যবসায়ী জসিম উদ্দিনের বিরুদ্ধে ভিত্তিহীন ও মিথ্যা সংবাদের প্রতিবাদ ‎ উখিয়ার পালংখালীতে অ/স্ত্র উদ্ধার নাইক্ষ্যংছড়ির বাইশারীতে বাবুলের মরদেহ উদ্ধার জামায়াত একাত্তরের ভূমিকা মেনে নিয়েছে : আইনমন্ত্রী লামায় পুকুরে ডুবে ৭ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু বাংলা কিউআর লেনদেনে নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের বিশ্ব বাঁশ দিবস আজ আহসান ফুয়াদের পিতা ইউসুফ সওদাগর আর নেই : টিটিএন পরিবারের শোক সমিতি পাড়ায় সানজিদার নিথর দেহ

বড়বাজার জামে মসজিদের তামার তার চুরি: প্রধান আসামি রফিক গ্রেফতার

কক্সবাজার শহরের বড় বাজার জামে মসজিদে তামার তার চুরির ঘটনার মামলার প্রধান আসামি মোঃ রফিককে (২০) গ্রেফতার করেছে পুলিশ।

​বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে কক্সবাজার সদর থানা পুলিশ অভিযান চালিয়ে পুরাতন ফায়ার সার্ভিস সংলগ্ন কালভার্টের নিচ থেকে তাকে গ্রেফতার করে।

​গ্রেফতারকৃত আসামি মোঃ রফিক টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের জাদিমুরা নার্সারী পাহাড় এলাকার মোঃ ছালামে ছেলে।

​পুলিশ সূত্রে জানা গেছে, গত ৮ সেপ্টেম্বর কক্সবাজার সদর থানায় দণ্ডবিধির ৩৭৯/৩৪ ধারায় ২১ নম্বর মামলাটি দায়ের করা হয়। মামলার এজাহার অনুযায়ী, আসামি মোঃ রফিক বড়বাজার জামে মসজিদের তামার তার চুরির সাথে সরাসরি জড়িত। পরবর্তীতে গত ১২ সেপ্টেম্বর সকাল ১০টার দিকে ঘটনার তদন্ত ও আসামির অবস্থান শনাক্তে কাজ শুরু করে পুলিশ। ধারাবাহিক নজরদারির পর বৃহস্পতিবার বিকালে পুরাতন ফায়ার সার্ভিস সংলগ্ন কালভার্টের নিচে তার অবস্থান নিশ্চিত করে তাকে গ্রেফতার করা হয়।

​আইনি প্রক্রিয়া শেষে গ্রেফতারকৃত আসামিকে আদালতে সোপর্দ করার কথা জানিয়েছে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

সদর থানা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত : ২৪ ঘন্টায় গ্রেফতার ১৫

বড়বাজার জামে মসজিদের তামার তার চুরি: প্রধান আসামি রফিক গ্রেফতার

আপডেট সময় : ১০:০৭:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬