ঢাকা ০৬:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
খালেদা জিয়াসহ যারা পাচ্ছেন ‘স্বাধীনতা পুরস্কার’ প্রবাসীর স্ত্রীর মামলা, উখিয়ার জামায়াত নেতা কারাগারে নাফ নদীর তীরে মিলল বিপুল পরিমাণের অস্ত্র-গোলাবারুদ আদালতের আদেশে স্ব-পদে ফিরলেন জালিয়াপালং ইউপি চেয়ারম্যান ইরানি জাহাজে হামলার কঠিন অনুশোচনা করবে যুক্তরাষ্ট্র: আরাঘচি কক্সবাজারে ৫০ হাজার ইয়াবা ও নগদ সাড়ে ৪ লাখ টাকাসহ গ্রেফতার ৩ তেলের দাম ছাড়াতে পারে ১৫০ ডলার : বিশেষজ্ঞদের সতর্কবার্তা কলাতলী গ্যাসপাম্প অগ্নিকাণ্ড: চমেকে দগ্ধ মোতাহেরের মৃত্যু, প্রাণহানি বেড়ে ৩ জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলার রায় ৯ এপ্রিল ইরানে নিহতের সংখ্যা ১০০০ ছাড়াল : পাল্টাপাল্টি হামলা অব্যাহত সরকারি হাসপাতালে বিনামূল্যে হুইল চেয়ার,ট্রলি সরবরাহ এবং দালালের দৌরাত্ম বন্ধের নির্দেশ রমজান মাসের অমূল্য রত্ন রোজাদারের দোয়া মৃত ব্যক্তির কাজা রোজা অন্য কেউ রাখতে পারবে? ওপেন হার্ট সার্জারি শেষে ঘরে ফিরলেন অভিনেতা ‘আমাকে ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছিল’

কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান কক্সবাজারের সালাউদ্দিন

কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মনোনীত হয়েছেন শিল্প মন্ত্রণালয়ের অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মোহাম্মদ সালাউদ্দিন। তিন বছরের জন্য তাকে নিয়োগ করা হয়। তিনি কক্সবাজার শহরের ৭ নং ওয়ার্ডের পাহাড়তলীর বাসিন্দা। তাঁর পিতা অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা শামসুল হুদা। কক্সবাজার শহরের নুনিয়াছড়ার নিবাসী প্রবীণ আইনজীবী এডভোকেট জয়নাল আবেদীন,পাহাড়তলী এলাকার বাসিন্দা এডভোকোট মঈন উদ্দিন এবং কম্পিউটার ইঞ্জিনিয়ার আলাউদ্দিনের ছোটো ভাই সালাউদ্দিন। তিনি কক্সবাজার সরকারী উচ্চ বিদ্যালয় থেকে এসএসি, চট্টগ্রাম কলেজ থেকে এইচএসসি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিক্রি অর্জন করেন। ১৯৯৩ সালে তিনি বিসিএস প্রশাসন ক্যাডার হিসেবে কর্মজিবন শুরু করেন।

বুধবার (১২ ফেব্রুয়ারী) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে পাঠানো উপসচিব আবু সালেহ মোঃ মাহফুজুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০১৬ এর ধারা-৫ অনুযায়ী পি.আর.এল. ভোগরত মোহাম্মদ সালাউদ্দিন-কে তাঁর অভোগকৃত অবসর-উত্তর ছুটি ও তৎসংশ্লিষ্ট সুবিধাদি স্থগিত এবং অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠন-এর সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে ০৩ বছর মেয়াদে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ-এর চেয়ারম্যান পদে নিয়োগ করা হলো।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

খালেদা জিয়াসহ যারা পাচ্ছেন ‘স্বাধীনতা পুরস্কার’

কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান কক্সবাজারের সালাউদ্দিন

আপডেট সময় : ০৪:৩০:৩১ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫