ঢাকা ০১:১৩ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আরো ১০ ছিনতাইকারী আটক, ২৪ ঘন্টায় আটক ১৪ জন ট্রাকে করে পাচারের জন্য যাচ্ছিলো ১৫ মেট্রিক টন ইউরিয়া সার, ইউএনওর অভিযানে জব্দ খুরুশকুল নতুন ব্রীজ এলাকা থেকে দেশী অস্ত্রসহ ৪ ছিনতাইকারী গ্রেফতারl আজিম মেম্বার এখন পেকুয়ার বিএনপির সুসময়ের বন্ধু! লামায় জব্দ করা ৮ লাখ ৭০ হাজার ঘনফুট বালুর নিলাম : সরকারি কোষাগারে জমা ২০ লাখ ২২ হাজার টাকা বমু বিলছড়ি ইউনিয়ন বিএনপির সম্মেলন : সভাপতি-সম্পাদকসহ গুরুত্বপূর্ণ পদে ১০ প্রার্থীর লড়াই সিটি কর্পোরেশন হলে কক্সবাজার সদর উপজেলা থাকবে না উখিয়ায় নিখোঁজের ২ ঘণ্টার মধ্যে উদ্ধার ৭ বছর বয়সী পূর্ণ বড়ুয়া, পরিবারের কাছে হস্তান্তর উখিয়ায় মানসিক রোগী তিন সন্তানের জননী নিখোঁজ, সন্ধান চায় পরিবার রামুতে ​মা ও নবজাতকের মৃত্যুর ঘটনায় শেফা ডায়াগনস্টিক সেন্টার বন্ধের নির্দেশ জলবায়ু ঝুঁকিতে থাকা ১৫টি জেলে পরিবারের হাতে তুলে দেওয়া হলো নতুন নৌকা কক্সবাজার সিটি কলেজ এলাকায় গুলিবর্ষণের ঘটনায় মুবিন আটক রোহিঙ্গা ইস্যুতে মানবিকতার সঙ্গে নিরাপত্তার ভারসাম্য জরুরি: স্বরাষ্ট্রমন্ত্রী দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর শ্বশুরবাড়ি যাওয়ার পথে পানিতে পড়ে নিখোঁজ, ১৮ ঘণ্টা পর শামীমের মরদেহ উদ্ধার
জরিমানা ৫০ হাজার টাকা

ট্রাকে করে পাচারের জন্য যাচ্ছিলো ১৫ মেট্রিক টন ইউরিয়া সার, ইউএনওর অভিযানে জব্দ

উখিয়ায় অবৈধভাবে পরিবহনের সময় ৩০০ বস্তা ইউরিয়া সার জব্দ করেছে ৩০ বিজিবি ও উপজেলা কৃষি অফিস।

এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রবিবার (৬ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার মরিচ্যা বাজার সংলগ্ন মরিচ্যা চেকপোস্ট এলাকায় এ যৌথ অভিযান পরিচালনা করা হয়।

এসময় উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আক্তারের নেতৃত্বে পরিচালিত অভিযানে ৩০ বিজিবি ও উপজেলা কৃষি সম্প্রসারণ কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন।

অভিযানে অবৈধভাবে পরিবহনের সময় ৩০০ বস্তা ইউরিয়া সার জব্দ করা হয়, যার মোট পরিমাণ ১৫ মেট্রিক টন। পরে অভিযুক্ত ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

জব্দকৃত ইউরিয়া সার বিধি মোতাবেক নিলামের মাধ্যমে নিষ্পত্তি করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার জন্য উপজেলা কৃষি কর্মকর্তা ও উপস্থিত বিজিবি সদস্যদের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানায় উপজেলা নির্বাহী কর্মকর্তা পান্না আক্তার।

তিনি আরও জানান, কৃষকদের জন্য বরাদ্দকৃত সার যাতে অবৈধভাবে পরিবহন বা অন্যত্র পাচার করা না হয় সেই লক্ষ্যে অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।

এদিকে সারগুলো কক্সবাজার থেকে যাচ্ছিলো টেকনাফের দিকে, সেখান থেকে পাচার করা হতো মিয়ানমারে, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই মূলত সারগুলো জব্দ করা হয় বলে জানা গেছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

আরো ১০ ছিনতাইকারী আটক, ২৪ ঘন্টায় আটক ১৪ জন

জরিমানা ৫০ হাজার টাকা

ট্রাকে করে পাচারের জন্য যাচ্ছিলো ১৫ মেট্রিক টন ইউরিয়া সার, ইউএনওর অভিযানে জব্দ

আপডেট সময় : ১১:১১:১৯ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬