উখিয়ায় নিখোঁজ হওয়ার মাত্র দুই ঘণ্টার মধ্যে ৭ বছর বয়সী শিশু পূর্ণ বড়ুয়াকে উদ্ধার করেছে উখিয়া থানা পুলিশ।
রবিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে তাকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার সকালের দিকে শিশু পূর্ণ বড়ুয়া উখিয়ার রাজাপালংয়ের ৬নং ওয়ার্ডের শীলেরছড়া এলাকা থেকে নিখোঁজ হয়।
এরপর শিশুটির পিতা শিপন বড়ুয়া উখিয়া থানায একটি সাধারণ ডায়েরি (জিডি) করে।
বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করে পুলিশ তাৎক্ষণিকভাবে অনুসন্ধানে নামে। পরবর্তীতে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদারের নেতৃত্বে উপপরিদর্শক (এসআই) উত্তম কুমার সূত্রধর অভিযান চালিয়ে দুপুরের ২ টার দিকে শিশুটিকে উদ্ধার করে।
এ বিষয়ে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার বলেন, “শিশু নিখোঁজের খবর পাওয়া মাত্রই আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অভিযান শুরু করি। দ্রুত পদক্ষেপ নেওয়ার কারণে ২ ঘণ্টার মধ্যেই শিশুটিকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে শিশুটিকে তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক: 






















