জেলা জাতীয়তাবাদী শ্রমিক দল ও স্কপ কক্সবাজারের সভাপতি রফিকুল ইসলাম অুসুস্থ। বৃহস্পিবার সকালে বুকে ব্যথা অনুভব ও শ্বাসকষ্ট হওয়ায় তাঁকে কক্সবাজার সদর হাসপাতালের সিসিইউতে ভর্তি করা হয়েছে।
বর্তমানে সদর হাসওাতালের সিসিইউতে তিনি চিকিৎসকের নিবিড় তত্বাবধানে আছেন।
রফিকুল ইসলামে রাজনৈতিক সহযোদ্ধা ও স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিম জানান, রফিকুল ইসলামের ইতোপূর্বে হার্টে রিং লাগানো হয়েছে। গেলো ১ দলের প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালী ও ২ সেপ্টেম্বর কমিউনিটি পুলিশের র্যালীতে তিনি অংশ নেয়, এরপর বুধবার রাত থেকে অসুস্থ বোধ করতে লাগেন। বৃহস্পতিবার বুকে ব্যথা সাথে শ্বাসকষ্ট বেড়ে গেলে তাঁকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ো গেলে চিকিৎসকোর পরামর্শে সিসিইউতে ভর্তি করা হয়।
নিজস্ব প্রতিবেদক 

















